রবীন্দ্রসংগীত,
গায়ক;- বসন্ত, কানাডা।
ভালবেসে সখী নিভৃত যতনে, আমার নামটি লিখো তোমার মনেরও মন্দিরে
আমার পরানে যে গান বাজিছে
তাহার তালটি শিখো তোমার চরণ মঞ্জিরে
ধরিয়া রাখিও সোহাগে আদরে আমার মুখর পাখি
তোমার প্রাসাদ প্রাঙ্গনে
মনে করে সখী বাঁধিয়া রাখিও
আমার হাতের রাখী
তোমার কনক কঙ্কনে
আমার লতার একটি মুকুল
ভুলিয়া তুলিয়া রেখো তোমার অলক বন্ধনে
আমার স্মরণ শুভ সিন্দুরে
একটি বিন্দু এঁকো
তোমার ললাট চন্দনে
আমার মনের মোহের মাধুরী
মাখিয়া রাখিয়া দিও
তোমার অঙ্গ সৌরভে
আমার আকুল জীবন-মরণ
টুটিয়া-লুটিয়া নিও তোমার
অতুল গৌরবে
ভালবেসে সখী নিভৃত যতনে, আমার নামটি লিখো তোমার মনেরও মন্দিরে
ধন্যবাদ আপনাকে............
সর্বশেষ এডিট : ২১ শে নভেম্বর, ২০০৯ সকাল ৯:৪৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



