somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ওয়াইম্যাক্স এবং হলুদ মেয়ের গল্প ( দ্বিতীয় এবং শেষ পর্ব )

২৫ শে জুলাই, ২০০৯ রাত ১:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মোবাইল ফেয়ারের ঢোকার মুখেই টিকিট কেনার বুথ। একটা টিকিটের দাম বিশ টাকা। তাই সই। কিনলাম। ভিতরে গিয়ে দেখি সাকুল্যে বিশটা স্টলও নাই।

প্রচন্ড মেজাজ খারাপ হলো। এখন আমি বিশ টাকা কীভাবে উসুল করি?

মেলায় ঢুকে একটু এগুলোলেই হলুদ রংয়ের একটা স্টল, বাংলা লায়নের। এরা যে ওয়াইম্যাক্সের ব্যবসা করে- এটা তখনও জানতাম না। ওই কটকটে হলদে রংয়ের স্টলটার দিকে দৃষ্টি আকৃষ্ট হওয়ার মূল কারণ প্রায় এক ডজন ডানাকাটা পরী, শাড়ির মতো দেখতে কিন্তু শাড়ি নয়- এমন একটু টুকরো কাপড় জড়িয়ে দাঁড়িয়ে আছে। তাদের দাঁড়ানোর ভঙ্গিটাও বিশেষ দ্রষ্টব্য। কোমরের জায়গায় একটু বাঁক খেলিয়ে দাঁড়িয়ে আছে। ভঙ্গিটা প্রচন্ড মায়াময় , দেখলেই বুকের ভেতর একটা হাহাকার তৈরী হয়, গৌতম বুদ্ধ হতে ইচ্ছে করে।

আমি খুব সম্ভবত: ঐ বিশটা উসুল করার উদ্দেশ্যে এগিয়ে গেলাম একটা হলুদ মেয়ের দিকে। মেয়েটি সুবক্ষা এবং উত্তেজক। কথা বলার ভঙ্গিতে একটি স্পষ্ট কিন্তু সুক্ষè যৌন উস্কানি আছে এবং উস্কানিটি উপভোগ্য।

মেয়েটি মধু গলায় বললো, স্যার আপনি রেজিস্ট্রেশন করেছেন?

আমি ঠিক বুঝলাম না, কীসের রেজিস্ট্রেশন। বললাম, না।

পরের প্রশ্নটি বেশ যৌক্তিক , স্যার আপনি কি রেজিস্ট্রেশন করতে চান?

ঐ মেয়েটি বললে, আমি চাই না - এমন কোন বিষয় নাই। আমি মাথা নেড়ে এবং জড়ানো গলায় বললাম, হ্যাঁ চাই।

মেয়েটি একটি ফর্ম বাড়িয়ে দিলো। আমি ঝটপট পুরণ করলাম। এই ফাঁকে মেয়েটি গড়গড় করে বলছে, স্যার আমাদেও স্পিড খুব ভালো। আপনি ইউজ করে মজা পাবেন ( তাতো পাচ্ছিই) । আমরা খুব দ্রুত লাইন দেবো। স্যার, খরচটাও কম।

মেয়েটার বাম বুকের ( শাড়ির বিশেষ ডিজাইনের কারণে ওটি ফাঁকা ছিল) দিকে তাকিয়ে আমি বোধহয় একটু অন্যমনস্ক হয়ে গিয়েছিলাম। বললাম, কীসের খরচ কম বললেন ?

মেয়েটি একটু থতোমতো খেল। স্যার, আমাদের ওয়াই ম্যাক্্েরর খরচের কথা বলছি।

আমি বললাম, ও । তারপর সবচেয়ে মোক্ষম প্রশ্নটা করলাম। ওয়াইম্যাক্সটা আসলে কী ?

মেয়েটি বেশ প্রফেশনাল । একটা দীর্ঘশ্বাস ছাড়লো। বা বুকের দিকে আমার চোখটা আবারও আটকে গেল। মেয়েটি তার ধৈর্য্য এবং সামর্থ্যেও সবটুকু দিয়ে ওয়াইম্যাক্স বোঝানোর চেষ্টা করলাম। আমি তেমন কিছু বুঝলাম না। বোঝার দরকারও নাই। এই অপসক্ষার খুব কাছাকাছি দাঁড়িয়ে আছি, তার কিন্নরী কণ্ঠ শুনতে পাচ্ছি- এটাই তো যথেষ্ট।


সেদিন খবরের কাগজে পড়লাম , ওয়াইম্যাক্স নাকি এসে গেছে। মেয়েটা বলেছিল, জুলাই থেকে আমি ওয়াইম্যাক্স পাবো, জুলাই পার হয়ে যাচ্ছে।

সুুন্দরী মেয়েদের কথা আমি কখনোই বিশ্বাস করিনি। তবুও জুলাই পার পার হয়ে যাচ্ছে, আমি অপেক্ষা করছি ওয়াইম্যাক্সের। অপেক্ষা করতে আমার ভালোই লাগছে।

এই অপেক্ষার কোন শেষ নেই, এই অপেক্ষার আনন্দেরও কোন শেষ নেই।

( আমি দুঃখিত দ্বিতীয় পর্বটি দেরী করে পোস্ট করার জন্য, আসলে কয়েকদিন ধরে বেশ অসুস্থ, আজ একটু ভালো। )



প্রথম পর্ব
৩০টি মন্তব্য ২৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

×