somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বঙ্গোপসাগরে মার্কিন নৌবাহিনী কেন? সিপিবি

০৪ ঠা মার্চ, ২০১০ বিকাল ৪:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বঙ্গোপসাগরে মার্কিন নৌবাহিনী কেন? সিপিবি
বাংলাদেশের সমুদ্রসীমার নিরাপত্তার জন্য যৌথ-মহড়ার নামে বঙ্গোপসাগরে মার্কিন নৌসেনাদের উপস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। http://www.biplobiderkotha.comView this link
পার্টির সভাপতি মনজুরুল আহসান খান ও সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম ৪ মার্চ এক বিবৃতিতে বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র এ অঞ্চলে তার সামরিক আধিপত্য শক্তিশালী করার লক্ষ্যে একের পর এক তৎপরতা চালিয়ে যাচ্ছে।
সমুদ্র ও উপকূলীয় হুমকি মোকাবেলা ইত্যাদির নামে যৌথ-মহড়ার জন্য বঙ্গোপসাগরে মার্কিন রণতরী ও সামরিক বাহিনীর অনুপ্রবেশ এক সময় দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলবে।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, যৌথ মহড়ার যুক্তি হিসেবে সমুদ্রসীমার নিরাপত্তার কথা বলা হচ্ছে। জনগণের পক্ষ থেকে এ বিষয়ে আমাদের প্রশ্ন যে দেশ ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরুদ্ধে পারমাণবিক শক্তিসম্পন্ন রণতরী সপ্তম নৌবহর পাঠিয়ে এদেশে রক্তগঙ্গা বসিয়ে দেয়ার পরিকল্পনা করেছিল।
যারা এখনো পৃথিবীর দেড় শতাধিক দেশে সামরিক উপস্থিতির বজায় রেখে সারা বিশ্বে আধিপত্য বজায় রাখার চেষ্টায় লিপ্ত-তারা কীভাবে আমাদের নিরাপত্তার রক্ষক হতে পারে?
বিবৃতিতে নেতৃবৃন্দ আরো বলেন, মার্কিন সাম্রাজ্যবাদ আজ সারা বিশ্বে তার লুণ্ঠন ও সামরিক আধিপত্য প্রতিষ্ঠার জন্য মরিয়া হয়ে উঠেছে।
এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর মধ্যে বিরোধ উস্কে দিয়ে অস্ত্র প্রতিযোগিতার সুযোগে বিপুল অস্ত্র ব্যবসার বিস্তার এবং সামরিক আধিপত্য নিশ্চিত করাই সাম্রাজ্যবাদের আসল উদ্দেশ্য। একই উদ্দেশ্যে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ, বন্দর এবং ভূ-রাজনৈতিক অবস্থানকে কাজে লাগাতে চাচ্ছে।
এই লক্ষ্যে সাম্রাজ্যবাদী শক্তি বাংলাদেশের উপর রাজনৈতিক, অর্থনৈতিক ও সামরিক চাপ ক্রমাগতভাবে বৃদ্ধি করে চলেছে। তাদের নৌ বাহিনীর সঙ্গে যৌথ-মহড়া দেশের সামরিক নিরাপত্তা ও গোপনীয়তাকে হুমকির মুখে ফেলবে- যা ভবিষ্যতে বাংলাদেশসহ সমগ্র এশিয়ার শান্তি ও স্থিতিশীলতাকে বিনষ্ট করতে পারে।
তারা বলেন, ভারত ও মায়ানমারের সঙ্গে খারাপ সম্পর্কের যুক্তি দেখিয়ে যারা মার্কিন নৌ সেনাদের আগমন জায়েজ করতে চাইছেন- একই যুক্তি তারা ক’দিন পর পাকিস্তানের সঙ্গে সামরিক চুক্তির চেষ্টা করতেও পিছপা হবেন না।
বিবৃতিতে সিপিবি নেতৃবৃন্দ মার্কিন যুক্তরাষ্ট্রের এই আগ্রাসী চক্রান্তের বিরুদ্ধে সতর্ক থাকা ও সোচ্চার হওয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান।
নেতৃবৃন্দ আরো বলেন, সরকারের মনে রাখা দরকার, ‘মার্কিনীরা যাদের বন্ধু, তাদের আর কোনো শত্রম্নর প্রয়োজন হয় না’। তাদের কাছে দেশের নিরাপত্তার দায়িত্ব দেয়া আর ‘শেয়ালের কাছে মুরগি বর্গা দেয়া’ একই ব্যাপার। নেতৃবৃন্দ মার্কিন সামরিক বাহিনীর সঙ্গে যে কোনো ধরনের কৌশলগত সম্পর্ক, নিরাপত্তা সহায়তা, মহড়া ও প্রশিক্ষণ কার্যক্রম বাতিলের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।



৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ১০ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫১



​একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন

শৃঙ্খল মুক্তি আমার

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

শৃঙ্খল মুক্তি আমার



ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

×