আমার প্রিয় পোস্ট
- পাত্রী চাই
বিবাহিততের এই পোষ্টে ঢুকা নিষেধ। - নিঃসঙ্গ
- পেনড্রাইভ থেকে সরাসরি ইউবান্টু লিনাক্স - ভাইরাস!
- Windows সফটওয়্যার এর লিনাক্স একুইভালেন্ট/অল্টারনেটিভ(৩য় কিস্তি ) - টেকনো
- আমার বিবেচনায় সেরা ১০ হট/সেক্সি মুভি [ছোটদের পড়া নিষেধ] - হাসান বিপুল
- উবুন্টু ব্যাকআপ সল্যুশন : এসব্যাকআপ - হাসিব
- উবুন্টুতে ভার্চুয়াল উইন্ডোজ ইনস্টল - হাসিব
- লিনাক্স ব্যবহার শুরুর আগে কিছু প্রস্তুতি - আশাবাদী!!
- ফায়ারফক্সের দরকারী কিছু অ্যাড-অন - নাসির খান
- ফটোগ্রাফির কিছু কথা - বিবর্তনবাদী
- কয়েক মিনিটে উইন্ডোজ ইনষ্টল করুন - এস. এম. মেহেদী আকরাম
- স্ট্রিট ফটোগ্রাফি : একটি উদাহরণ ও টুকটাক কাজের কথা - হাসান বিপুল
- উইনএক্সপি তে করাপটেড ফাইল যেভাবে ঠিক করবেন। - আহমদ কায়েস
- এখন বৃষ্টির দিন, ক্যামেরা ও লেন্সের যত্ন নিন - হাসান বিপুল
- সহজিয়া উবুন্টু ৮.০৪ শিক্ষা!!! - রোকন
- উবুন্টু বনাম উইন্ডোজ - কেন লিনাক্স ব্যবহার করবেন? - আশাবাদী!!
- ডিএনএস ক্যাশিং, সুবিধা, অসুবিধা - মানচুমাহারা
- আমার মায়ের সাতটি মিথ্যা কথা - প্রত্যুৎপন্নমতিত্ব
- ফ্রীতে নিজের একটা সাইট করুন ডমেইন সহ সবেই ফ্রী... - নিঃসঙ্গ
- আয় করুন Google Adsense এর মাধ্যমে - গাজী মো: সাইফুল ইসলাম
- ছবি চাই, ছবি। দিন না একটা ছবি। - রাগিব
- মা, তোমাকে। - নরাধম
- আমার কোনদিন দুধ চা খাওয়া হবেনা - নজমুল আলবাব
আমি একটা কান্ড জ্ঞানহীন, মূর্খ, অশিক্ষিত, আনস্মার্ট, আনকালচার, অভদ্র, বোকা, বলদ, গাধা, আহাম্মক, বদের হাড্ডি।

রেসেপিঃ আলু ভর্তা
২২ শে এপ্রিল, ২০০৮ রাত ৩:০৭
![]()
সবাই রেসিপি পোস্ট দেয় আমি বইসা থাকমু কেন ?? আর এই বার আমাগো দেশে আলুও হইছে মাসাল্লাহ ![]()
রেসেপি : আলু ভর্তা
উপকরন ২ জনের জন্য:
০১. আলু মঝারি সাইজের ৩ টা ।
০২. পিয়াজ ছোট ১ টা কুচি কুচি করে কাটা।
০৩. কাচাঁ মরিচ ২ টা (শুকনা মরিচ ভাইজা নিলেও হইবো।
০৪. লবন পরিমান মতো।
০৫. খাঁটি সরিসার তৈল সামান্য ।
০৬. ধনিয়া পাতা যদি থাকে তাইলে ভালো না থাকলে নাই ।
প্রনালী:
প্রথমে আলু স্বিদ্ধ করতে হবে যদি তারাতরি স্বিদ্ধ করার প্রয়োজন হয় তাইলে লম্বা করে আলু গুলান কাইটা নেন মানে গোটা আলু ২ টুকরা কইরা লন। হের পরে একটা পাত্রে আলু গুলান নিয়া একটা ধোয়া দেন। ধুইয়া আলু গুলান জাতে ডুইবা থাকে ঐ পরিমান পানি দেন। চুলা আগুন দিয়া পাত্র খান বসাইয়া দেন চুলার উপর। সব কিছু ঠিক ঠাক থাকলে ১০-১৫মিনিট এর মধ্যে স্বিদ্ধ হইয়া যাইবো। তার পরেও স্বিদ্ধ হইলো কিনা দেইখা নামাইবেন। আলু গুলান ঠান্ডা হোক নাইলে খোসা ছারাইতে গিয়া হাতে ছেকা লাগতারে।
মরিচ পিয়াজ সরিসার তৈল লবন সব এক সাথে কইরা কছলাইয়া রাইখা দেন ৫ মিনিট রাইখা দিলে পিয়াজ গুলা একটু নরম হইবো খাওয়ার সময় কচ কচ করে দাঁতের নিচে পরবোনা।
আলুর খোসা ছারাইয়া আলু গুলান ও চটকাইয়া লন তারপরে মরিচ পিয়াজ সরিসার তৈল লবন আলু সব একলগে মাখান ২-৩ মিনিট মাখাইয়া ভাতের লগে খাওয়া শুরু করেন
মানুষ বলেছেন:
ভাত রান্নার সময় তার মধ্যে আলু হামায়া দিলে সময় ও জ্বালানি দুইটাই সাশ্রয় হইবেক। লেখক বলেছেন: দারুন বুদ্ধি ![]()
লেখক বলেছেন: ভালো লাগতেই হইবো ভালো না লাইগা যাইবো কই ??
লেখক বলেছেন: ![]()
লেখক বলেছেন: আমারো তবে লগে রাশেদ ভাইয়ের ডাইলটা ও রাখি ![]()
লেখক বলেছেন: একটু দিয়া দেখমুনে একদিন কেমন লাগে ![]()
রাশেদ বলেছেন:
আবার বিটলবন! গুলাপি কয় কি!
লেখক বলেছেন: কইছেই যখন একটু দিমুনে ![]()
রাশেদ বলেছেন:
কাইল্কাই আলু ভর্তা বানামু।
লেখক বলেছেন: হিহিহিহি ![]()
লেখক বলেছেন: হো হো হো ![]()
যীশূ বলেছেন:
"আলুর খোসা ছারাইয়া আলু গুলান ও চটকাইয়া লন তারপরে মরিচ পিয়াজ সরিসার তৈল লবন আলু সব একলগে মাখান ২-৩ মিনিট মাখাইয়া ভাতের লগে খাওয়া শুরু করেন "- ভুলটাতো এইখানেই করলেন। ভাত ছাড়া আলুর কথা বলেন।
লেখক বলেছেন: ভুলতো মানুশেই করে ![]()
লেখক বলেছেন: আপনার দাওয়াত ![]()
মেনুঃ আমার আলু ভর্তা রাশেদ ভাইয়ের ডাল।
রোকন বলেছেন:
কাঁচা পেঁয়াজ না দিয়ে পেঁয়াজটা একটু তেলে ভেজে বাদামী করে নিলে আরো ভালো লাগে খেতে। খাওয়ার সময় পাতে একটু ঘি নিয়ে দেখেন।
এস্কিমো বলেছেন:
দারুন রেসিপি। পিয়াজ আর শুকনা মরিচ একটু ভেজে নিলে দারুন হয়। কাটাবনের চাচার দোকানে খাইতাম ৩ টাকায় ডাল/আলুভর্তা/ভাত।
দারুন স্বাদের - এখনও জিবে পানি আসে।
লেখক বলেছেন: আপনার কথা শুনে আমার এইতো এখন জিভে পানি আসতেছে।
ত্রিভুজ বলেছেন:
আজকেই লাঞ্চে আলুভর্তা খেয়েছি.... আপনার ফর্মূলা শিখে রাখলাম.. চেষ্টা করিতে হইবেক....পোস্ট থাকুক... নো মুছামুছি...
লেখক বলেছেন: এত গুলা মন্তব্য সহ পোস্ট আমারও মুছতে ইচ্ছা করতেছেনা ![]()
আজহার ফরহাদ বলেছেন:
ভালা হইচে।
লেখক বলেছেন: আইচ্ছা ![]()
মোহাইমেন বলেছেন:
+
লেখক বলেছেন: ধন্যবাদ।
লেখক বলেছেন: আগে ছুরিটা ধারাইয়া লন তারপরে বিসমিল্লাহ বইলা দেন পোচ ![]()
সাইফুর বলেছেন:
মজার পোষ্টতো.......
লেখক বলেছেন: ধন্যবাদ সাইফুর ভাই।
শাহানা বলেছেন:
আমি এই ভাবেও আলুভর্তা করি আবার আরেকটু অন্যভাবেও আলু ভর্তা করা যায়। আলু সিদ্ধ করে ভর্তা করে নিন। এরপর একটা ফ্রাই প্যান বা কড়াইয়ে অল্প তেল দিয়ে পিয়াজ আর মরিচ ভেজে নিন। লাল হয়ে গেলে এর মধ্যে ভর্তা করা আলু দিয়ে দিন। একটু নেড়ে চেড়ে হালকা ভেজে ১/২ মিনিটের মধ্যে নামিয়ে ফেলুন। গরম গরম আলু ভর্তা শুধু ভাত দিয়ে নয়, এমনি এমনি খেতেও খুব মজা লাগবে।
লেখক বলেছেন: আমার বড় ভাইয়া (বড় দুলাভাই) এই রকম করে আলুভর্তা করে খাওয়াইছে অনেকবার আসলেই মজার ![]()
















