সবার পরীক্ষা । তাই সন্ধ্যা নাগাদ সবাই পড়তে বসছে। রিডিং রুম ভরপুর । পিনপতন নিরব। এমন সময় বিদ্যুৎ চলে গেল। এ এফ রহমান হলের পাশের হল মহসিন হল। ঠিক পাশে না পিছনেও বলা যেতে পারে।বিদ্যুৎ চলে যাওয়ার পর একটু সময় বিরতি। তারপর মহসিন হল থেকেই প্রথম ডাক আসল- ওহে বস্তিবাসী জাগ.......।
এ এফ রহমানের কিছু ছেলে ততক্ষণে বাতাস খেতে ছাদে উঠে গেছে। তাদের মধ্যের একজন বলে উঠল, ওই কুত্তার মাংশ..।
মহসিন হল থেকে কে একজন ডেকে উঠল..ওই মরগীর খোপ...।
এ পার থেকে আরেক জন চিৎকার করল, ওই হাসপাতালের রোগী।
ও পাশ চিৎকার আসল-ওহে গনরুমের হল এখন একটু বিশ্রাম নে..।
এফ আর থেকে চিৎকার ,ওই রোগী ঘুমা,না হলে মারা যাবি।
বিদ্যুৎ না আসা পর্যন্ত এমন করে চলতে থাকে।তার পর আবার সবাই পড়তে বসে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



