আমার প্রিয় পোস্ট
- মোবাইল অপারেটররা নামমাত্র দামে ফ্রিকোয়েন্সি পাচ্ছে : গত ১৫ বছরে সরকারের গচ্চা গেছে ৫ হাজার ২শ’ কোটি টাকা - সাইমুম
- চট্টগ্রাম সেনা বিদ্রোহের ২৯ বছর পর ফিরে দেখা। পর্ব-৯ (শেষ পর্ব) - ত্রিশোনকু
- পাকমন পেয়ার - আনোয়ার সাদাত শিমুল
- সামুর সব রেসিপি পোস্ট
[আপডেট * ~ ৫ ~ *] - বাবুনি সুপ্তি
- ::::ফটো ব্লগঃ সঙ্গি সাথী, পশু পাখি :::: - সৌম্য
- কিছু সৃষ্টিশীল কার্ড............সব কৃতিত্ব গুগল মামার। - উপদেশ গুরু
- চৌধুরী মঈনূদ্দীন সহ তিন পলাতক যুদ্ধাপরাধী নিয়ে চ্যানেল ফোরের সেই বিখ্যাত ডকুমেন্টারিটি! - জিন্দা লাশ
- ডাউনলোডান নগরবাউল জেমস সমগ্র - কাঙাল মামা
- শেয়ার ব্যবসা - ২: কোন শেয়ার কিনবেন? কিভাবে? কতটা? - ওরাকল
- ব্লগ পড়ার আগে একটা অ্যালার্ট প্রয়োজন - সিউল রায়হান
- তিনটা ক্লাসিকাল মুভি। - টিনটিন`
- পাপগল্প : অপদেবতা - পাপতাড়ুয়া
- আমার ব্লগের বাংলাব্লগ দিবস পালনে কিছু সামহোয়ারির গাত্রদাহ ও প্রাসঙ্গিক কিছু কথা - দণ্ডিত পুরুষ
- যে কারনে পিলখানা হত্যাকান্ড এবং সাম্প্রতিক ছাত্রলীগ কর্মী হত্যাকান্ড ভয়ঙ্করভাবে একই রকম - রাজিয়েল
- শিবিরই বুদ্ধিমান , আপনার মাথায় বুদ্ধি নাই - রাগ ইমন
- অফিসে ব্লগিং বন্ধ এবং আমার ব্লগিং কমিয়ে দেবার ইতিকথাঃ এক ‘নিস্পৃহ মায়াডোরে’ আবদ্ধ হবার গল্প। - তায়েফ আহমাদ
- জিয়া হত্যা কিংবা মুক্তিযোদ্ধা আর্মি অফিসার নির্মুল পরিকল্পনা বাস্তবায়ন - নুরুজ্জামান মানিক
- পল গোয়েবল বিগ লাই থিওরী,৩৫ বছর ধরে লালন করা কয়েকটি মিথ্যা । ইতিহাসের কাঠগড়ায় যখন সত্য । - আশমএরশাদ
- আমাদের সামহ্যোয়ারইনব্লগ!- কোথায় যাচ্ছে? আমরা কী ভাবছি? কর্তৃপক্ষেরই বা চিন্তাভাবনা কী? - তায়েফ আহমাদ
- চশমা পরা ব্লগারদের তালিকাঃ চশমাওয়ালা-ওয়ালীরা আওয়াজ দেন(আপডেট৪) - নিরব হাসি
- ইন্জিনিয়ারস:: সামহোয়্যার ইন ব্লগ - নিরব হাসি
- ইনগ্লোরিয়াস বাস্টার্ডসঃ ওয়ান্স আপ’ন এ টাইম, ইন নাৎজি অকুপাইড ফ্রান্স - ছন্নছাড়ার পেন্সিল
- অবশেষে প্রকাশিত হল বাংলা ব্লগের প্রথম কল্পগল্প সংকলন ও নতুন কল্পগল্প সমগ্র - আমড়া কাঠের ঢেকি
- আপনার দেখা সেরা একটি মুভির নাম দিন (ব্লগীয় জরিপ) - বিডি আইডল
- যুদ্ধদিনের নৃশংস স্মৃতি.......... - এম জসীম
- অতীত খুড়ি, খুঁজে ফিরি স্বজাতির গুলিবিদ্ধ করোটি - তানভীর চৌধুরী পিয়েল
- সেন্টমার্টিন : যাতায়াত ও থাকা খাওয়ার প্রয়োজনীয় তথ্য। - সাইফুল আলম শাহিন
- ব্লগীয় অভিধান কাটাছিঁড়া: 'ছাগু' ও 'কেপি টেস্ট' - ইয়র্কার
- কত অজানারে! কপি লুবাক, পৃথিবীর সবচাইতে দামী কফি, খাওয়ার পরে দাঁত ব্রাশ করতে ভুইলেন না যেন!!!
- হোরাস্
- পোল্ট্রি খামার পরিকল্পনা - সৈয়দ আমিরুজ্জামান্
- তাহলে এইবারের বস্তি পোড়ার জন্য আমরা চাঁদকে দোষারোপ করতে পারি - অন্যমনস্ক শরৎ
- ভেবে ভেবে বলি, তুমি আরেকটু ভাব - আহমেদ রাকিব
- প্রতিবাদ প্রতিবাদ খেলা, ব্লগবিপ্লবী, মডারেশন এবং একটি মামুলি প্রশ্ন - ফিউশন ফাইভ
- নিকট ভবিষ্যতে সামহোয়ারইন......
(ফান পুস্ট,
মডুরা বেরসিকের মত ডিলিট মাইরেন না) - রোবোটিক্স
- ভেবে ভেবে বলি- আপনি আরেকটু ভাবুন - কালপুরুষ
- দলছুট সঞ্জীব — স্মৃতি রোমন্থনে - তাজা কলম
- নীলগিরি ভ্রমনের অভিজ্ঞতা থেকে বলছি........এটি নিঃসন্দেহে বাংলাদেশের সবচেয়ে আকর্ষনীয় জায়গা..ছবি পোস্ট - সারওয়ার ইবনে কায়সার
- আজকের ব্লগ আড্ডা



- ইউনুস খান
- আজ আমি বিভ্রান্ত, আজ আমি বিধ্বঃস্ত - ফরহাদ উিদ্দন স্বপন
- সারমর্ম (গল্প) - হাসান মাহবুব
- আরিফের ঘটনা যে ধর্মান্ধ মৌলবাদী আর স্বার্থান্বেষী মহলের কাজ তার আরেকটি প্রমাণ - তানভীর চৌধুরী পিয়েল
- একাত্তরের যীশুরা...... - সুফিয়ান ডট কম
- আসুন জেনে রাখি-২: কিভাবে পাসপোর্ট তৈরি করবেন - নিরব হাসি
- রাপিডশেয়ার এর প্রিমিয়াম একাউন্ট বিনা পয়সায় - ডট কম ০০৯
- বাংলা বানানের প্রায়োগিক কিছু ভুল: প্রয়োজন সাধারণ সতর্কতা - আলাউল হোসেন
- গোলাম আযমের বিরূদ্ধে ডঃ আনিসুজ্জামান উত্থাপিত অভিযোগপত্র - স্বপ্ন নীল
- আমরা ৭২ এর সংবিধানে ফেরত যাবো নাকি যাবো না? - যারা ৭২ এর সংবিধান ও বর্তমান সংবিধান এর মধ্যে বিরোধ কি তা ভালো ভাবে বোঝেন না, তাদের জন্য এই পোস্ট। - নাহিদ মাহমুদ
- সাময়িক জিজ্ঞাসা পোষ্টঃ এই মার্ডারের আসামী কারা ছিল এবং কি শাস্তি হয়েছিল - শয়তান
- মেগাআপলোডের প্রিমিয়াম ইউজার হয়ে যান নিমিষেই! - বিডি আইডল
- অ্যালেক্সাপাগল ব্লগের ভুতুড়ে পাঠক এবং হিট ম্যালফাংশন : একটি চাঞ্চল্যকর গবেষণা - ফিউশন ফাইভ
- রহমান সাহেব দাঁড়ান, আছি। ( একটি আবেগ তাড়িত লেখা, তামাশা না) - কাকশালিখচড়াইগাঙচিল
- যুদ্ধাপরাধীদের বিচার : প্রস্তুতি নিচ্ছে হায়েনারা, আপনিও কি প্রস্তুত? - অমি রহমান পিয়াল
- ছেড়াদিয়ায় তারার নীচে একরাত... (একটি ভবঘুরে পোস্ট) - রাব্বি !
- বাংলা ছায়াছবিঃ ছাগু কেন আবাল-১ - রাজ মো, আশরাফুল হক বারামদী
- ছাগাটোগ্রাফি - হাসান মাহবুব
- হিযবুত তাহরীত: যেই কথা এখনো কেউ কয় না....সব হইলো বিস্মৃতিপরায়ন আমার মতো নাইলে সুবিধাবাদী - উদাসী স্বপ্ন
- বিদ্রোহ ১৯৭৭'বাংলাদেশ: অবশেষে একটা স্থির চিত্র পেলাম! - এ. এস. এম. রাহাত খান
- সম্প্রতি মুক্তি পাওয়া ৪৮টা ইংলিশ মুভির ৪০০মেগাবাইট ডিভিডি-রিপ (মিডিয়াফায়ার লিংক+পোস্টার) - কাঙাল মামা
- জামায়াতে ইসলামী এর ইতিহাস ফিরে দেখি - ইরতেজা
- মুন্সীগঞ্জ ভ্রমন .... - পর্ব - ১ - রাজিব শাহরিয়ার
- বিশ্ববিবেককে কাঁপিয়েছিল যে ছবি - জোবাইর
- যুদ্ধাপরাধী চক্রের বিরুদ্ধে দেলওয়ার হুসেনের সাথে সংহতি প্রকাশ করুন, রুখে দাঁড়ান। - মনজুরুল হক
- ঘর হতে শুধু দুই পা ফেলিয়া (ছবি ব্লগ) - মহলদার
- লুলদা আর আমি দুজনেই কিন্তু কবি - জইন
- মুভি রিভিউ :: অশ্রুর বাঁধ ভেঙে দেয়া ১৩ টি সিনেমা - মেহরাব শাহরিয়ার
- মুক্তিযুদ্ধ ভিত্তিক সিনেমা :: হতাশা , ক্ষোভ আর কষ্টের উপাখ্যান - মেহরাব শাহরিয়ার
- অপরূপা অণ্ণপূর্ণা (ছবি ব্লগ) - মুহম্মদ জায়েদুল আলম
- একটি মামাবাড়ির আবদার ~ তথা ~ দাতা হাতেম তাই ~ তথা ~ হাজী মুহম্মদ মুহসীন টাইপ পোস্ট (লিংকদাতা পোস্ট)
- নাফিস ইফতেখার
- বারকোড তৈরি করুন আপনার নিজের নামে !!!
- তারেকবিডি
- মেগাআপলোড থেকে আজীবন মুভি ডাউনলোড/স্ট্রিমিং করবেন যেভাবে--(like premium user) - বিডি আইডল
- এনামুল আজিমঃ অকালে ঝরে পড়া একটি প্রতিভা - পারভেজ
- জীবন্ত কিংবদন্তী মার্ক নফ্লার এবংতার ব্যান্ড ডায়ার স্ট্রেইটস - চাচামিঞা
- ২টি অতি খাঁটি প্রিমিয়াম লিংক জেনারেটর - একটি দ্বিমুখী এবং অপরটি বহুমুখী!!
- নির্ভয় নির্ঝর
- কলেজিয়েট স্কুল[একখানা ফটুকময় স্মৃতি তুমি বেদানা পোস্ট] - মুক্ত বয়ান
- আজ রোহানের জন্ম দিন- কে কোথায় খাবেন ঠিক করে নিন

- শ।মসীর
- ২ অক্টোবরের ব্লগ আড্ডা সংকলন - গোয়েবলস
- বরখাস্ত ব্রিগেডিয়ার আযমীর প্রতি কিছু প্রশ্ন - আমি জমিদার
- ~~বাচ্চা ........কাচ্চা ..........~~ - অপ্সরা
- মেজর নাজমুল হক : অকৃতজ্ঞ জাতির এক অচ্ছ্যুৎ সেক্টর কমান্ডার - অমি রহমান পিয়াল
- প্রিমিয়াম লিঙ্ক জেনারেটর (আপডেটেড - ১৭ই ডিসেম্বর ২০১০)
- অরণ্যচারী
- সৌদি মরুভূমিতে অত্যাধুনিক প্রযুক্তি বিশ্ববিদ্যালয় KAUST - মেহেদী_হাসান
- সভ্য বিশ্বের নতুন ডাম্পিং গ্রেভইয়ার্ড-চট্টগ্রামের ভাটিয়ারি > জাহাজভাঙ্গার ভাগাড়ে মানুষ আর প্রকৃতির নিদারুন বিপর্যয়!! - মনজুরুল হক
- নোয়া সাহেবের নৌকা আর একটি গর্দভের বেদনার ইতিহাস... - জামাল ভাস্কর
- জমজমাট ব্লগাড্ডা থেকে ফিরে - একরামুল হক শামীম
- এরিক ক্লাপটন: টিয়ার্স ইন হেভেন ... - ইমন জুবায়ের
- উপমা আপডেট > ৬ এবং - মনজুরুল হক
- ধন্যবাদ টেড কেনেডি, একটি ভয়াবহ ষড়যন্ত্র থেকে বাঙালীকে রক্ষা করেছিলেন আপনি - অমি রহমান পিয়াল
- তোমাদের জন্য - অপ্সরা
- বাংলাদেশের প্রায় সকল পর্যটন স্হানের ছবি ব্লগের সংকলন (শত তম পোষ্ট ) - শ।মসীর
- গ্যাস ব্লক ইজারা: এবার সাগর লুটের লাগলো ধুম - দিনমজুর
- একজন ‘মৃত’ ব্যক্তির গল্প - শওকত হোসেন মাসুম
- অনলাইন ফ্রিল্যান্স আউটসোর্সিং৷ - মনির মুনতাহা
- বিনা মুল্যে দেখুন ৩৯ টিভি চ্যানেল - নাজিরুল হক
- প্রিয় খাবারের তালিকা, উগ্র রসনা বিলাস - সাঈফ শেরিফ
- GPS কী ও কিভাবে কাজ করে - জোবাইর
- কম দামে নেটবুক কিনব- হেল্পান প্লিজ - প্রজন্ম একুশ
- কাচ্চি বিরিয়ানী রেসেপি - মাহবুব সুমন
- খুনী আল-বদরের উত্তরসূরী ছাত্র শিবির : উত্থানের ভয়াবহ দলিলপত্র - অমি রহমান পিয়াল
- পিঙ্ক ফ্লয়েড অথবা সীড ব্যারেট অথবা বাইক! - ছন্নছাড়ার পেন্সিল
- ছয় মাস যাবৎ ঘুম নাই চোখে বাপ। মরণ চাই, মরে না ক্যান? আপডেট০৪.০৯.০৯ - সৈয়দ সাইফুল আলম শোভন
- মাতামূহুরীর পথ ধরে দূরে........ পর্ব তিন: ছবি তোলার দিন - যীশূ
- ছেঁড়া দৃশ্য: কাকের ভাগ্যে ভাগ বসানো কয়েকজন হতভাগা - ফয়সল নোই
- জামাতের নেতারা বলে কি আর করে কি !? (শিক্ষাব্যবস্থা নিয়ে জামাতি ভন্ডামির চালচিত্র
) - সেলটিক সাগর
- একটুস খানি ফিজিক্স: নয়া বোতলে পুরান জিনিস: লার্জ হেড্রন কোলাইডারের একটা খবর! - উদাসী স্বপ্ন
- একজন তথাকথিত আস্তিকের চাঁদ দ্বিখন্ডিত হওয়ার প্রমাণ দেয়ার জবাব - সিউল রায়হান
- সামহোয়্যারের যেকোন কমেন্টের জন্য লিংক তৈরি করুন
- নাফিস ইফতেখার
- ডেথ অব আ জিনিয়াস : জহির রায়হান - অমি রহমান পিয়াল
- ইতিহাস খুড়ে দেখা : মুজিবনগর সরকার, স্বাধীনতার ঘোষনাপত্রের মুল দলিল এবং মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক - মিরাজ
- জেনারেল অরোরার কাছে পাকিদের আত্মসমর্পণ এবং সে অনুষ্ঠানে ওসমানীর অনুপস্থিতি প্রসঙ্গ - নুরুজ্জামান মানিক
- বঙ্গবন্ধু : তার নামে গর্জেছিলো বন্দুক, এখন গর্জায় তার কাঁধে - অমি রহমান পিয়াল
- ফিনল্যান্ডে উচ্চশিক্ষা - নিরব হাসি
- যেসব সিনেমাখোররা অ্যানিমেশন মুভি দেখেন না তাঁদের জন্য একটি প্রেসক্রিপশন - অপরিচিত_আবির
- উন্নয়ন-পরিকল্পনা যদি হয় শুধুমাত্র বাণিজ্যিক বিবেচনায়, তাহলে তা এই শহর ও শহরের প্রতিটি মানুষকে পণ্য বানাবে। - সৈয়দ সাইফুল আলম শোভন
- আমার স্মৃতিতে হুমায়ুন আজাদ: যেভাবে তাকে হাসপাতলে নিয়েছিলাম এবং পরবর্তী ঘটনাগুলো... - হাসান শরিফ
- যুদ্ধাপরাধীদের বিচার এবং প্রাসঙ্গিক আইনের বিশ্লেষণ ( ২য় পর্ব ) ( যেকোন রাজাকার এবং রাজাকার সমর্থনকারীদের প্রতি ওপেন চ্যালেঞ্জ, পারলে যুক্তিগুলো খন্ডন করুন) - একরামুল হক শামীম
- ত্রিভুজের কিছু প্রশ্নের উত্তর আমি যেমন জানি - জমির মাতব্বর
- দালাল বুদ্ধিজীবি বিষয়ক একটি উদ্দেশ্যমূলক পোস্টের জবাবে - অমি রহমান পিয়াল
- মুনীর চৌধুরী, সরদার ফজলুল করীম, আবুল কালাম শামসুদ্দিন, ফতেহ লোহানী, নুরূল মোমেন,সাবিনা ইয়াসমিন অখন্ড পাকিস্তানের পক্ষে বিবৃতি দিয়েছিলেন। মুক্তিযুদ্ধের ঘোষণাকে বলেছিলেন চরমপন্থা, একতরফা - সাদাত হাসান
- পাকিস্তানের জন্য গোলাম আযমের আক্ষেপ ফুরাবে না! - শওকত হোসেন মাসুম
- সকল জামাত বিরোধী, রাজাকার বিরোধী পোস্টের সংকলন। - হ্যারি সেলডন
- You Tube থেকে Video Save - অমাবশ্যার চাঁদ
- মাটন স্টেক একটু শর্টকাটে, (মনে হয় ক্ষুদা উদ্রেককারী পোষ্ট, তাই একান্তই ভোজন রসিকদের জন্য) - ইচ্ছে
- একটি হারানো বিজ্ঞপ্তি! ৪৩ টি খালকে খুঁজে পাওয়া যাইতেসে না... - ত্রিভুজ
- ত্রিভুজ ভাই আমার কথা একটি বারের জন্য ও বললেন না!!!!!!!!!! - jewelosman
- রোহান ভাইরে ঝাজা
- সিউল রায়হান
- ঢাকার কতিপয় খাল ও নদী। - বায়লোজি বলে আমি নাকি ছেলে!!
- প্রথম আলোর আলপিনেই প্রথম নয়, শিবিরের পত্রিকাটিও দেখুন - মেহেরুল হাসান সুজন
- বান্দরবান-থানচি, তিন্দুর, বড়পাথরের বাকে- বাকে - ধূসর মানচিত্র
- ট্রাভেলগঃ চন্দ্রনাথ টু সীতাকুন্ড ইকো পার্ক। - সৌম্য
- ধর্মের প্রতি আমার আগ্রহ নাই যে কারনে - কাঙাল মামা
- I-Doser - ব্রেইন ওয়েব সিন্ক্রোনাইজার - সোনালীডানা
- সাদাসিধে কথা, বাংলাদেশে পারমাণিবক শক্তি কেন্দ্র -মুহম্মদ জাফর ইকবাল - ঐক্যতান
- M.Z.I. বাঙ্গালী জাতিকে কি দেন নাই !! কারও কংকালে শেওলা গজানোর লিগা না, নিতান্তই ফান পুষ্ট
- রোহান
- হিমালয় গ্লাস আইসক্রীম - একটি ট্রেডমার্ক , স্মৃতি পটে সবসময় ।। - শ।মসীর
- ইংরেজী ভালো করে শিখতে গেলে নেট থেকে কিভাবে হেল্প পেতে পারি? - শামীমস
- ১০০০০০ ই-বইয়ের ভুবনে স্বাগতম
- ইন্ঞ্জিনিয়ার
- দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে শুধু দুইপা ফেলিয়া........... - অপ্সরা
- ব্লগার রোহান ভাই এবং মাথা ভাঙ্গা গাড়ি!!!??? - জইন
- আষাঢ়ে রান্না - রাগ ইমন
- ছাগু বিষয়ক একটা পুরোনো কৈতক(১৮+)। ভাল না লাগলে মাইনাসের বন্যায় ভাসায়া দেন। - অমাবশ্যার চাঁদ
- বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণাঃএর কিছু দালিলিক প্রমাণ,আশা করি বিভ্রান্তি এবার দূর হবে - যাযাবর রাজিব
- জঙ্গী বিস্ফোরণ: সবারই জানা দরকার এর ভয়াবহতা আর কিভাবে বাচতে পারি তার কিছু ব্যার্থ প্রয়াস! - উদাসী স্বপ্ন
- কলেজিয়েটের দিনগুলি... ছুডবেলার সেই প্রিয় স্কুল...(ইহাও একটি স্মৃতি তুমি বেদনা মূলক পোষ্ট
) - রোহান
- টেলিকম বিলিং সিস্টেমের টুকিটাকি - মুহম্মদ জায়েদুল আলম
- জরুরি পোস্ট: ইরানে অচলাবস্থা, মার্কিনের রেজিম চেঞ্জের নতুন খেলা (সংযোজিত - ফারুক ওয়াসিফ
- গো. আ সাহেবের একাত্তর নামা (পুনঃ ব্লগ পোষ্ট) - লাল দরজা
- ওয়াইম্যাক্স এনাটমি: পারলে থিসিস করেন, পারলে ননটেকীরাও পড়বার পারেন! - উদাসী স্বপ্ন
- ত্রিশ লক্ষ শহীদ : মিথ নাকি বাস্তবতা ? - লাইটহাউজ
- দৃষ্টি আকর্ষণ : শিবিরের বিরুদ্ধে একটা ছোট কিন্তু গুরুত্বপূর্ণ পদক্ষেপ... - তৃষ্ণার্ত পথিক
- আমি হিযবুত তাহরীর করি প্রথমেই কেন তা বলিনি - ফাতাহ্
- আমরাই বিশ্বের শ্রেষ্ঠ টি-টোয়েন্টি দল :: এক্সক্লুসিভ সাক্ষাৎকারে উল্লসিত জুনায়েদ সিদ্দিকী - মেহরাব শাহরিয়ার
- বঙ্গবন্ধু নিহত হলে ইত্তফোক লিখেছিল জনগণ স্বস্তির নিঃশ্বাস ফেলিয়া একটিঃ - মো. লুৎফর রহমান
- দুইটি পোস্টারে দুই সংগঠনের ইসলাম বিশ্বাসের স্বরূপ ঊন্মোচন। - ভিন্ন চিন্তা
- বিবাহ সংক্রান্ত পুস্ট (জুন মাস স্পেশাল
) - শওকত হোসেন মাসুম
- বুরকা পরা মেয়ে পাগল করেচে - বিষাক্ত মানুষ
- আসেন নতুন ব্লগাররা মিল্লা সিন্ডিকেট করি.... - সুফিয়ান ডট কম
- যেকোন Webpage থেকে বিজ্ঞাপন অপসারন করুন, বিজ্ঞাপনহীন ওয়েবের জগতে আপনাকে স্বাগতম! (রিপোস্ট)
- নাফিস ইফতেখার
- অতীতে এককালে যা আকাম করিয়াছিলাম
- নাফিস ইফতেখার
- নীতিতে অটল এবং প্রতিজ্ঞাবদ্ধ, তাই হার মানব না। - মাথামোটা
- আসেন, গড়ে তুলি নাটকের জ্ঞান ভাণ্ডার - লেখাজোকা শামীম
- শিবিরের নৃশংসতা মারুফ কি পঙ্গু হয়ে যাবে? - শওকত
- সকল ব্লগারের নামের লিস্ট ও লিংক এক জায়গায় জড়ো করা হচ্ছে, আপনারা সহযোগীতা করুন - বহুরূপী মহাজন
- ফটোশপ টিউটোরিয়াল: ফটোশপ সিএস এ পানির ইফেক্ট - মুহাম্মাদ তারিক সাইফুল্লাহ
- এ্যাডমিনিস্ট্রেটরের পাসওয়ার্ড খোলা - পথিক মানিক
- আমার ও বউয়ের বিয়া হইছিলো একই দিনে, আইজ সেই দিন
- শওকত হোসেন মাসুম
- ৫০ তম পোস্টে অন্যদের মুখে আমি!! - মুক্ত বয়ান
- ( কল্পগল্প )--- ফিউশন ট্রেকিং - শান্তির দেবদূত
- ফটোগ্রাফির ষষ্ঠ পাঠ - ফয়সাল আকরাম
- টিভি কমার্শিয়াল এবং বাচ্চারা... - শাফ্ক্বাত
- আমরা মহল্লায় আছি , লাগলে মিসকল দিয়েন ( এ-টিমের জন্মদিন, হোসেইনের শুভেচ্ছা ) - হোসেইন
- আমার জীবনে আগ্নেয়াস্ত্রের উপাখ্যান ও স্পর্শ - শ।মসীর
- গল্পঃ বাথরুমে গণতন্ত্রের পতনে শ্যাওড়াপাড়ার মানুষেরা যা করে - মোস্তাফিজ রিপন
- ছবি ব্লগ: দিল্লী সরগরম - মুহম্মদ জায়েদুল আলম
- কলেজের দিনগুলো - নুশেরা
- ভিওআইপি'র টুকিটাকি - সীমন্ত ইসলাম
- মিথ্যার বেসাতি : নীল আর্মস্ট্রং এর মুসলিম হয়ে ওঠার ইসলামী কল্পকাহিনী - লাইটহাউজ
- মোবাইল খাতের সদ্য সমাপ্ত মৌসুমী লুটপাট: নির্লজ্জ সরকারী নীতি সহায়তা কামনা - পাললিক মন
- চট্টগ্রাম কলেজ - আতিকুল হক
- অপেক্ষা কল্প-গল্প - পারভেজ
- সাহায্য চাই - িমনহাজুর রহমান
- নকিয়া বাংলাদেশের একটি অভাবনীয় কর্পোরেট প্রতারণা, সাধু সাবধান!! - মাইন ফীল্ড
- শিবির ধোলাই সমগ্র (সংগৃহিত) - নাভদ
- আসুন নিজের ঘরের জন্য একটা ছোট আইপিএস বানাই (টেকিদের জন্য) - রাব্বি !
- রাজাকার ইস্যুটি সংবেদনশীল বা স্পর্শকাতর নয় কেন? - বাবু>বাবুয়া>বাবুই
- বীভৎস যৌন নির্যাতন, কিন্তু এড়িয়ে গেছেন সবাই - শেরিফ আল সায়ার
- আল্লার ঘর হবে, অতএব হে বান্দা জায়গা ছাড় !!! - মনজুরুল হক
- ছোটবেলার নাদানি


পার্ট টু (প্রথম প্রেম পত্র লিখার ইতিহাস) - কঁাকন
- বিরিশিরি ও রানিক্ষং এর পথে সোমেশ্বরী নদীতে.. - রাব্বি !
- সামহয়ারইন দেখুন আপনার মোবাইল থেকেই!
- দুর্লভ
- ফটোগ্রাফি বিষয়ে কাজে লাগার মতো কিছু সাইট - মাহমুদ সিএসই
- যুদ্ধাপরাধীদের সন্তানদের জন্য বিশেষ বৃত্তি। - সোজা কথা
- ৩ বছর ১ মাসের ব্লগ......উপলব্ধির খন্ডিতাংশ - মেঘ
- স্বর্গ - মুহম্মদ জায়েদুল আলম
- ফটো ব্লগ -- ঘুরে দেখা চারপাশ -- পর্ব : ১ -- মংলা থেকে সুন্দরবন - রোহান
- সামহোয়ারইনের যত্তসব অপশনের ব্যাবচ্ছেদ - কাঙাল মামা
- একাত্তরের গণহত্যার ভিডিও - রেজওয়ান
- কেভিন কার্টারের ছবি এবং রুদ্রের কবিতার শকুন - তর্পন
- ছাত্রশিবির কি রাজাকার? - নুসরাত জাহান যুথি
- ফটোগ্রাফির তিরতীয় পাঠ - ফয়সাল আকরাম
- ফটোশপ টিউটোরিয়ালঃ বৃষ্টি - বৃহস্পতি
- রক্তের দামে কিনে পানির দামে বেচা!- এই আমাদের স্বাধীনতা! - তায়েফ আহমাদ
- ১৯৭১ সালে সংঘটিত যুদ্ধাপরাধসহ অন্যান্য অপরাধের দায়ী ব্যক্তিদের বিচার করতেই হবে - একরামুল হক শামীম
- শহীদ জননী জাহানারা ইমামের শেষ চিঠি - একরামুল হক শামীম
- ডিজাইনারদের জন্য কিছু এক্সক্লোসিভ ফন্ট। - লুলুপাগলা
- বিশাল পৃথিবিতে কি অসুবিধা তাকে বাঁচতে দিলে? কতটুকুই বা জায়গা নেয় একটি প্রাণ? - দিবাচর
- একটি ছবির কথাই শুধু বলতে এসেছি ! - প্রচেত্য
- ফাগুনে বারুদের গন্ধ - মুহম্মদ জায়েদুল আলম
- বিডিআর - সৌম্য
- আমরা ব্লাডি সিভিলিয়ান, বকরীর ৩নং বাচ্চা - নায়করাজ
- মেধাহীন 'করপোরেট' মেরুকরণ, গড্ডালিকার নর্দমা, ডিজুস তারুণ্য - সাঈফ শেরিফ
ছাগু তোষণ নীতি নির্ভর মডারেশন প্রক্রিয়াকে ধিক্কার জানাই. ব্লগের এক কোনায় জেনোসাইড বাংলাদেশের লোগো ঝুলিয়ে ছাগু তোষণ নীতির নামে ভন্ডামি বন্ধ করুন... নইলে এই মডারেশন নীতি নিয়ে মুক্তিযুদ্ধের পক্ষে থাকার নাটক বন্ধ করুন.. ব্লগ পর্যবেক্ষনে, আপাতত শুধু কমেন্টাই..

চট্টগ্রাম কলেজের দিনগুলি -- একটি স্মৃতি তুমি বেদনা টাইপ পোষ্ট 
১৬ ই মে, ২০০৯ দুপুর ১২:২৯
![]()
নুশেরা আপুর পোষ্ট টা কলেজের দিনগুলো দেখার পর থেকেই প্রচন্ডরকম নষ্টালজিয়ায় ভুগছি। নষ্টালজিয়া মানে সেরকম নষ্টালজিয়া, আজ ব্লগ খুলেই হাত নিশপিশ করছে চট্টগ্রাম কলেজ কে নিয়ে লেখার জন্য। প্রিয় সেই চট্টগ্রাম কলেজ....
১৯৯৯ থেকে ২০০১ জীবনের শ্রেষ্ঠ দুটি বছর কেটেছে চট্টগ্রাম কলেজে। কাল সারারাত স্মৃতির পাতা হাতড়েও ভর্তি পরীক্ষার দিনটার কথা মনে করতে পারলাম না
তবে সেবার প্রশ্ন বেশ কঠিন এসেছিলো এটা মনে আছে... রেজাল্টের দিনটার কথাও অবশ্য মনে আছে, বিকেলে কলেজের নোটিশ বোর্ডের সামনে গিয়ে নিজের রোল খুঁজে পেয়ে যতটা খুশি হয়েছিলাম তার থেকে অনেক কষ্ট পেয়েছিলাম খুব কাছের এক বন্ধুর চান্স না পাওয়ায়। অবশ্য কলেজিয়েটের মোটামুটি সবগুলা চেহারাকেই আশে পাশে দেখে অনেক ভালো লেগেছিলো। ঐবার খুব সম্ভবত ১৯০+ কলেজিয়েটের পোলাপাইন ভর্তি হয়েছিলো আর স্বাভাবিকভাবেই পরের দুইটা বছর আমাদের আর পায় কে
সব বারই মনে হয় রিটেনেই ভর্তি হয়ে যায় কিন্তু আমাদের সময় ভাইভাও ছিলো... ভাইভা বোর্ডে মজা হইছিলো... আমি তো ভাব মারতে একটা পুরো চেইন টানা টি-শার্ট পরে গেছি আর তাই নিয়ে ব্যাপক ঝাড়ি... কলেজে পা দিতে পারলানা এখনই এই অবস্থা, বিড়ি সিগারেট কি ধরা শেষ না সেটা এখনও বাকী আছে, ভদ্র ভাবে কাপড়চোপড় পরে আসতে পারো না কলেজে কি পড়বা... ভাইভা দিয়ে বেরিয়ে মনটাই খারাপ হয়ে গেছিলো, চিটাগাং কলেজে যদি না হয় তাইলে মান ইজ্জতের যে কেরোসিন অবস্থা হবে তা ভেবে বিরাট ভয় পাইছিলাম
তো সেইবার খালি ঝাড়ির উপরে দিয়াই গেছে, ভালোয় ভালোয় ভর্তি হইয়া গেলাম... ভর্তির দিন থেকেই সেই যে শিবিরের উৎপাত, শেষ দিন পর্যন্ত চলেছিলো... এসব কথা বরং না ই বলি...
প্রথম ক্লাস ছিলো ফিজিক্সের ২১২ তে খুব সম্ভবত:। অনেক সিনিয়র এক ম্যাডামের ক্লাস ছিলো (নাম ভুলে গেছি, আমার লং টার্ম মেমোরির আবার বিচ্ছিরি হাল
)... ভাগ্যিস মোজাম্মেল স্যার আমাদের সি সেকশনে পড়েনি, এ সেকশনে তো ক্লাস নিতে গিয়া মোজাম্মেল স্যার যথারিতি পরথম ক্লাসে মারপিট শুরু করে দিলেন। পোলাপাইন প্রথম দিন ক্লাসে আসছে তার উপর অর্ধেক ক্লাস ভর্তি মেয়ে, জোস বাড়বেই না কেনো বলেন। তো বন্ধু মারুফ হল রূমের সিঁড়ি তে দাড়ায় ব্যাগ ছুঁড়ে দিচ্ছিলো মেয়েদের পিছের বেন্চে বসার জন্য, এমন সময় মোজাম্মেলের আগমন.. আর যায় কোথায়, চুল ধরে পটাপট থাপ্পর আর অকথ্য কমেন্ট
মারুফের প্রতি স্যারের কেনো যেনো আক্রোশ পুরা দুই বছর ধরেই ছিলো
আহারে বেচারা... মাইর মনে হয় একাধিকবার খাইছিলো
তবে প্রাইভেটে মোজাম্মেল স্যারের ছিলো পুরো ভিন্ন চেহারা। উনার কাছে প্রাইভেট পড়তে যেতেও নানা ফর্ম ফিলাপ করতে হতো। তবে উনার লেকচার সিট গুলা জোস ছিলো, স্বীকার করতেই হবে যদিও ওগুলা কখনোই খুব বেশী উল্টানো হয়ে উঠে নাই
ফিজিক্সের ক্লাসগুলায় মনে হয় ফাঁকি সবচেয়ে বেশী মারছি
একবার হইলো কি তিন চার ফ্রেন্ডরে বইলা রাখছি প্রক্সি দেবার কথা, কারন আগের বার একজনরে বলছিলাম, পরে দেয় নাই... স্যার যথারিতি রোল কল করলো আর তিন জন একলগে কইলো ইয়েস স্যার.... হা হা হা হা... স্যারে জিগায় কোন জন রোহান... একজনে বুদ্ধি কইরা বললো স্যার ওর যে ফিগার আমাদের তিন জনরে মিলায় এক জন ধরতে পারেন
পরে কি হইছিলো খোঁজ নেইনি, ক্লাস ই করা হয় নাই আর ![]()
চট্টগ্রাম কলেজ লাইফের সবচেয়ে মজার যেটা হয় সেটা হলো প্যারেড গ্রাউন্ড আর জিইসির মোড়ের আড্ডা। জিইসির মোড় মানে কলেজের যে গোল চত্তর ছিলো সেখানকার সিঁড়ি তে বসে যে আড্ডা
প্যারেড মাঠের পেছনের ভাঙা জিমের ভেতরে আমাদের গানের আড্ডা বসতো প্রায়ই... বাপ্পা ছিলো মধ্যমণি সাথে আমি, রোমেল, নাহিদ, ইফতেখার আরো কত মুখ। সেই দিনগুলো যে কি পরিমাণ মিস করি কিভাবে বোঝাবো? কলেজ ক্যান্টিনের ৬ টাকার তেহারি আর বার্গার... দুই টাকার চা, সিঙ্গারা আর হলের ১৩ টাকার দুপুরের খাবার... দশ-বারো টাকা দিয়ে জয়নগরে আরাম করে দুপুরের খাওয়া সেরে ফেলা যেতো, ইস কি দিনগুলোই না ছিলো তখন... অকেশন না হলে তো আর ফাষ্টফুড শপ গুলায় যাওয়া হতো না...থাক খাওয়া দাওয়ার কথা বাদ দেই...
কলেজে ঢোকার পর কদিন পরেই শুনি নাটক মঞ্চস্থ হবে। আমি অবশ্য কোন কামেরই না তাও দেখা গেলো বন্ধু বান্ধবী রা নাটকের রিহার্সেল করে আর আমি কেমনে যানি ওদের সাথে ভীড়ে গেলাম। ওরা রিহার্সেল করে আর আমি আড্ডা উড্ডা দেই, চা-টা খাই এই আরকি... একটু পর পর জুওলজির হাইড্রা ম্যাডাম আসে আর জিগায় এই ছেলে তোমার কাম কি? ওদিকে বন্ধু রাইসুলের চরিত্র ছিলো সোবরাতি, চেয়ারম্যানের চামচা আর এক দৃশ্যে চেয়ারম্যানের ধমক খেয়ে ওর পায়জামা খুলে যাবার দৃশ্য ছিলো। সেই দৃশ্য নিয়ে সে কি হাসাহাসি.. মূল নাটক মন্চস্থ করার দিন ওর বাবা - মা নাটক দেখতে হাজির আর সবার সামনেই মন্চে বেচারা পায়জামা খুলে পড়ার দৃশ্য কল্পনা করলে এখনও হাসি পায়
প্রথম ইয়ারে ডিসি খাইছিলাম ক্লাস না করার অপরাধে... হেভি মজা হইছিলো ঐদিন... মনে হয় ৯ - ১০ জন বাদে সবাই ডিসি খাইয়া বাপ মা নিয়া উপস্থিত... এর মাঝে সজীব সাদা শার্ট পইড়া আসে নাই, এদিকে শুনা গেলো কাপড় চোপড় যাদের ঠিক নাই তাগোর ঝাড়ি নাকি ডবল... কি আর করা বাথরূমে গিয়া চান্জ কইরা আমি ওর টি-শার্ট আর ও আমার শার্ট পইড়া কাম চালায়া আইসা আবার রি-চেন্জ... তারপর ইন্টারভিউ বোর্ডের সামনে ক্ষেইপা মেইপা আমার আম্মায় তো টিচারগো সেরকম ঝাড়ি ঝাড়লো... আহা বন্ধু মহলে সেই ঘটনা তো ইতিহাস
পড়ে অবশ্য বাসায় আইসা আম্মা আমারেও ঝাড়ছে... তবে এটা আর বন্ধু দের সাথে শেয়ার করা হয় নাই ![]()
ডিসি খাইয়া তেমন লাভ হয় নাই, বরং সেকেন্ড ইয়ারে ক্লাস না করার হার আরও বেড়ে গেলো
বাংলার তোতলা মেজবাহ স্যার এর বদ অভ্যাস ছিলো কথায় কথায় চোখ বুজে ফেলে, মনে হতো যেনো চোখ টিপ দিচ্ছে... তো আমি একদিন পেছনে বসে স্বাভাবিক ভাবেই উনার সাথে তাল দিয়ে উনারে কপি পেষ্ট করে যাচ্ছি মানে উনাকে চোখ টিপি দিয়ে যাচ্ছি হটাৎ আমারা দাঁড় করায় বলে ঐ ছেলে তোমার কি ক্লাস করার ইচ্ছা নাই? আমি বললাম নাই, উনি বললো তাইলে বের হও... ব্যাস সেই ক্লাস আর আগের দুই ক্লাস -- সর্বসাকুল্যে এই তিন ক্লাস হলো আমার সেকেন্ড ইয়ারের বাংলা ডিপার্টমেন্টে পদচারণা ![]()
কলেজের পালা শেষ করে চলে আসার দিনগুলোর কথা অনেক মনে পড়ে.. অনেক দিন পর দুই বছর আগে কলেজে গিয়েছিলাম... সেই সিঁড়ি, সেই পথঘাট, সেই প্যারেড মাঠ... সবাই বলে বদলে গেছে, কই আমার কাছে তো সেই আমার নিজের চট্টগ্রাম কলেজ... আমার প্রিয় দুটো বছর... প্রিয় অনেক গুলো মুখ ![]()
স্কুল আর কলেজের সেসব মুখ গুলোকে অনেক মিস করি। ঢাকায় আসার পর আস্তে আস্তে যে দূরত্বের সূচনা, অফিস আর বউ বাচ্চার ডামাডোলে তা চলে গেছে অনেক দূর... তবু ইয়াহু গ্রুপ আর ফেসবুকের কল্যানে দূরত্ব কমেছে অনেক... হটাৎ হটাৎ ফেসবুকে অনেক পূরানো বন্ধুর ইনভাইটেশন পাই, অনেক গুলো স্মৃতি আবার চোখের সামনে ভেসে আসে, দৃষ্টি যাপসা হয়ে আসে... সুমনের গানটার কথা মনে পড়ে যায়...
হটাৎ রাস্তায়, অফিস প্রাঙ্গণে,
হারিয়ে যাওয়া মুখ চমকে দিয়ে বলে
বন্ধু কি খবর বল.....
কত দিন দেখা হয় নি .....................
ইস আবার যদি ফেরত যেতে পারতাম সেই দিনগুলোয়... আবার যদি আড্ডার শোরগোলে মাতিয়ে তুলতে পারতাম প্যারেড মাঠ, বাপ্পার গিটার আবার যদি বাজতো জিমনেশিয়ামের ভেতর, শিবিরের রক্তচক্ষুকে বুড্ডা আন্গুল দেখায় ভ্যালেন্টাইনস ডে পালন, পিকনিক, ক্লাস ফাঁকি দেওয়া, হল রুম থেকে অ্যাটেন্ড্যান্স দিয়ে পালানো, প্রক্সি দিতে গিয়ে ধরা খাওয়া, স্যার ম্যাডামদের বকুনি .....
ইস এই যান্ত্রিক জীবনটাকেও যদি ওভাবে ফাঁকি দেওয়া যেত ![]()
সর্বশেষ এডিট : ০৩ রা জুন, ২০০৯ বিকাল ৩:৩৫ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
লেখক বলেছেন: এই ছবিটা ২০০৭ এ তোলা... মনে হয় নতুন রং করিয়েছে... আরও মজার ব্যাপার হলো প্যারেড এর বাউন্ডারী ধরে গ্রীল লাগানো, আহারা পোলাপাইন একটু বসে আড্ডা দিবে তারও উপায় নেই ![]()
রাগিব ভাই ফ্রেন্ড এর থেকে পাওয়া আপনার কোন একটা পোষ্ট এর লিংক ধরেই কিন্তু আমার সামুতে আসা..
কলেজ নিয়ে আপনার আরও মজার মজার স্মৃতি নিশ্চয়ই শেয়ার করবেন ![]()
রোহান বলেছেন:
ঐবার স্কুলের অনেক গুলা ছবি তুলছিলাম কিন্তু ক্যামেরার ব্যাটারীর চার্জ শেষ হবার কারনে কলেজের বেশি ফটো তুলতে পারি নাই তাইলে তো মিয়া তোমারে আপনি কইয়া লেখালেখির দিন শ্যাষ।
আমি ও একই ব্যাচ কীনা!
সেকশন এ; রোল-১৩৮।
লেখক বলেছেন: আরে কয় কি
আমি সি সেকশন, রোল ৮৯...
বন্ধু মানুষেরা এমনে চেহারা আড়াল কইরা রাখলে কেমনে চিনুম
লেখক বলেছেন: ![]()
মুক্ত বয়ান বলেছেন:
শুধু এই পোস্টে মন্তব্য দিতেই লগ-ইন কর্লাম্।আমিও তো ডি.সি হইছি ১ম বছরে.. স্যারে ডাকছে.. সবাইরে সে কি ঝাড়ি!! আমি তো ভয়ে ভয়ে গেছি মা'রে নিয়া.. ঢুকার পরেই বসতে পারে নাই মা। কয়, আপনের পোলায় তো ক্লাস করে না!! মা তো আমার দিকে চোখ গরম কইরা তাকায়!!
আমিও ভয়ে ভয়ে!! এর আগে এক মেয়ে ঢুকছিল হের মারে নিয়া.. দুইজনরেই বাইর কইরা দিছে কয়.. বড় বইনরে আম্মা বানাই নিয়া আইলা!!
আমারে অবশ্য পরে আর কিছু কয় নাই!!
লেখক বলেছেন: হা হা হা... তুমি কোন ব্যাচ?
আমার আগের পোলারে ওর মায়ে এমন ঝাড়ি দিতাছিলো বেবাকতের সামনে যে দেইখা আমার মায়ের ব্যাপক খারাপ লাইগা গেলো। আর পায় কে, টিচার রে আম্মা বলে ছেলে ক্লাশ করে না এইটা আপনাগো ফেইলিওর, আমি পোলারে ঠিকই গেটের সামনে দিয়া যাই। পরে পোলা কেমনে বাইর হয়, কিসের তাইলে আপনাগো অ্যাডমিনিস্ট্রেশন... আবার এক বছর পরে আমগো ডাইকা এইসব জানাইতাছেন, কেন এক মাস পরে জানাইলেই তো পরের মাসে আমরা সাবধান হতাম, এখন ক্লাস ম্লাস শেষ হবার পরে ডাইকা এইসব ফাইজলামির কি আছে?? হা হা হা
আমাগো এক ফ্রেন্ড একবার ড্রাইভার রে বাপ বানায় আনছিলো স্কুলে থাকতে... ঐ গল্প আরেকদিন কমুনে.. বেপক মজাক ![]()
কলুর বলদ বলেছেন:
চিটাং কলেজে পড়িনাই, তয় চিটাং কলেজের মাস্টারের কাছে পড়ছি...অন্জন নন্দী স্যারের কাছে পড়ছিলাম...সেই সুবদে ওদিকের কলেজ পাড়ায় ভাল যাতায়াত ছিল...
শুভ৭৭ বলেছেন:
এই খানে ১৬ টি বছর কাটিয়েছি আমি। কত পরিচিত জায়গা। শৈশব থেকে যৌবন এখানেই কেটে গেল। আশে পাশের পাহাড়, প্যরেড মাঠ, মহসিন কলেজ মাঠ, দেবপাহাড়ের মাঠ, কাজেম আলী হাই স্কুলের মাঠ - আহা কতই না মধুর।
খুব কাছ থেকে দেখেছি এইখানে ছাত্র ইঊনিয়ন, ছাত্রলীগ, ছাত্রদল আর ছাত্রশিবিরের রাজনীতির বিবর্তন।
যাক, ভাল লাগল পোষ্টটি।
ধন্যবাদ
লেখক বলেছেন: ধন্যবাদ...
আসলেই ঐ এলাকার স্মৃতি ভুলে থাকা কঠিন ![]()
আপনি কই পড়াশোনা করতেন?
মুক্ত বয়ান বলেছেন:
হা হা হা!! আন্টি তো সেরাম ভালো মানুষ্। উচিত শিক্ষা হইছে।
আমি অনেক জুনিয়র। মোটে '০৫।
আপনারা কি নন্দ'দা দের ব্যাচ??
লেখক বলেছেন: হ্যা.. নন্দ দের ব্যাচ। নন্দের কোনো খোজ খবর নাই, তোমার কাছে আছে নাকি ![]()
লেখক বলেছেন: ![]()
আলী আরাফাত শান্ত বলেছেন:
চট্টগ্রাম কলেজে বা পড়েও আমার অনেক স্মৃতি!দিনের পর দিন কলেজে ক্লাস না করে আমি চলে যেতাম
সেখানে ছিলো রাশি রাশি ফ্রেন্ড
কি অসাধারন দিন ছিলো তখন!
রাগিব বলেছেন:
গ্যালারির পেছনের সারি থেকে মাঝের সিঁড়ি বেয়ে মার্বেল ফেলার সিস্টেম কি তোমাদের সময়েও ছিলো? কিংবা অংকের সালাম স্যারের ক্লাসে পেছন থেকে প্লেন উড়ানো? কলেজের সবচেয়ে দুষ্ট ছেলেপেলের দলকে ফেইসবুকে এখন খুঁজে পাই। প্রায় সবাই এখন সংসারী হয়েছে, সিরিয়াস ভাব।
লেখক বলেছেন: হা হা হা মার্বেলের ঘটনা মনে হয় ব্যাচ টু ব্যাচ পরম্পরায় চলতেই থাকবে
আকতারুজ্জামান স্যারের ক্লাসে এরকম একটা ঘটনা হয়েছিলো মনে হয়
প্লেন উড়ানি হয় নাই
আমরা অবশ্য খুব একটা ক্লাস করতাম না ![]()
লেখক বলেছেন: ভাইয়া আপনি কি অভিষেক দা দের ব্যাচ?
ভাঙ্গা পেন্সিল বলেছেন:
নুশেরাপুর স্মৃতিচারণ পোস্টটা যে কাউকে নস্টালজিক করে দেবার মতো যথেষ্ঠ। প্রক্সির ঘটনায় মনে পড়লো, বুয়েটে আমরা উপস্থিত বন্ধু কাউকে টার্গেট করি, তার রোল ডাকার সময় সবাই মিলে ইয়েস স্যার বলে চিল্ললাই, স্যার এবার খুঁজতে থাকে আসল পাবলিকটা কে!
লেখক বলেছেন: নুশেরা আপুর লেখার হাত অসাধারণ ![]()
আপনাকে ধন্যবাদ পড়ার জন্য।
নুশেরা বলেছেন:
লেখাটা দারুণ লাগলো, ৯১-৯২এর সেই সময়টাকে আবারও ফিরে পেলাম যেন। চট্টগ্রাম কলেজের ভর্তি পরীক্ষায় বরাবরই রিটেনের পর ভাইভা হতো; সেটা নাকি প্রসপেক্টিভ ভালো ছাত্রদের এ আর বাঁদরদের সি সেকশনে দেয়ার জন্যই ডাকা হতো (রাগিব এ সেকশন পেয়েছিল; বলা বাহুল্য আমি সি গণি বেকারি, ম্যাগিসহ আরো কিছু খাবারের দোকানে আড্ডা হতো। গণি বেকারির মালিকের ছোটছেলে আমাদের সাথে পড়তো; ওকে কোনদিনই নিজেদের দোকানে দেখা যেতোনা
চিটাগাং কলেজের একটা আলাদা ব্যাপার আছে; অনুভবের, উপভোগের... ... যারা সেখানে যায়নি বা পরিবেশটা দেখেনি, অনুমানও করতে পারবেনা... ...
চিটাগাং কলেজ নিয়ে লেখাগুলো একসঙ্গে রাখব... আতিকুল লিখেছে। পারভেজভাই, রাগিবসহ সবাই একটা করে লেখা দিয়ে দিলে খুব ভাল হয়। ব্লগের সুপরিচিত লোকালটকও কিন্তু আমাদের সেই কলেজেরই ছাত্র; আমার লেখায় নার্ভাস নাইন্টিজ নিকে মন্তব্য করেছিলেন
লেখক বলেছেন: চিটাগাং কলেজের একটা আলাদা ব্যাপার আছে; অনুভবের, উপভোগের... ... যারা সেখানে যায়নি বা পরিবেশটা দেখেনি, অনুমানও করতে পারবেনা... ...
--------------------------------------------------------------------------
একদম মনের কথা
রাগিব ভাই আর পারভেজ ভাইদের সময়কার ঘটনা শুনতে পারলে আরও অনেক মজা লাগবে ![]()
আপু আমাদের সময় কলেজে অনেক পোলাপাইন গ্রুপ ছিলো, আপনাদের সময় ছিলো না? আমাদের সময় হিট ছিলো বুন্গাবুন্গা, পেইন বয়েজ, বিয়ন্ড কন্ট্রোল, এল এফ ডি, টার্গেট ইত্যাদি ইত্যাদি... ![]()
পড়ার জন্য অনেক অনেক ধন্যবাদ
লেখক বলেছেন: বান্দর দেইখা আমারে সি সেকশনে দিছে
??? হুমম এত্তবড় ঘটনা অহন আইসা বুঝলাম
এর লাইগাই তো কই সব বান্দরগুলান আমাগো ক্লাসে জুটলো কেমনে
তয় কামটা খারাপ হয় নাই, বান্দরগো লগে দুইবছর ভালাই কাটছে ![]()
মুহম্মদ জায়েদুল আলম বলেছেন:
প্রথমবার চট্টগ্রাম গিয়েই চিটাগাং কলেজে গিয়েছিলাম। আমার মেসের মোট সদস্য সংখ্যা ছিলো পাঁচ। এর মাঝে আমি ছাড়া বাকি চারজনই ছিলো চট্টগ্রামের, আর তার তিনজনই চিটাগাং কলেজের ছাত্র (শেহাব,অনিন্দ্য,মারুফ)। আর আমাদের ক্লাশের ১২০ জনের অন্তত ৪০ জন ছিলো চিটাগাং কলেজের। সুতরাং চারিদিকে খালি চিটাগাং কলেজ।লেখক বলেছেন: সাইফুলের কলেজ কোনডা আছিলো??? চাইর চাইরটা চিটাগং এর পোলার লগে এত বছর কাডাইলা, তুমি তো মিয়া আধা চাটগাইয়া হইয়া গেলা ![]()
শান্তির দেবদূত বলেছেন:
অনেক কথা মনে পড়ে গেলো সকাল সকাল কলেজে যেতাম, গিয়েই লাইব্রেরীর পাশে খালি একটা রুমে ৬/৭ টা গ্রুপে টুয়ান্টিনাইন খেলা শুরু করতাম
আহঃ !! কি সব দিন আছিলো
লেখক বলেছেন: হুমমমমম কলেজ ফাঁকি দেওন ভালা না
ভাবী রে কইয়া দিমু কিন্তু ... ![]()
আপনার কলেজ কোনটা?
চিলে কোঠার সেপাই বলেছেন:
আমি ছিলাম মহসিন ২০০০-২০০২ ব্যাচ..।
লেখক বলেছেন: মহসিন কলেজ রে ভালা পাইনা... আমারে প্রাকটিকালে হুদাই কেমিষ্ট্রিতে মার্কস কম দিছে ![]()
লেখক বলেছেন: গাও গেরামের পোলা আশি টাকা তোলা ![]()
মাটির কাছের মানুষজনরে ভালা পাই ![]()
লেখক বলেছেন: নাম তো জানি না তয় মনে হয় সেই হবে... কেমিষ্ট্রির এক ম্যাডামের কাম আছিলো ঐডা... রাগে আমার হাত পা .... ![]()
লেখক বলেছেন: হুমমমমম আমারে বান্দরগো লগে দিয়া এহন দাঁত বাইর কইরা হাসাহাসি হইতাছে ![]()
তয় কামডা ভালা হইছে, থিন্কু থিন্কু ![]()
আপু আমরা কিন্তু দল বাইন্ধা দুই তিনডা বাংলা ফিলিমও দেখছিলাম হলে যাইয়া... একলগে ২৫-৩০ জন পোলাপাইন মিইলা বাংলা ফিল্ম দেখনের যে কি মজা... এমনও দেখা গেলো যে নায়িকা বিছানায় ঝাঁপ দিয়া বালিশে মুখ ঢাইকা কানতাছে আর মজা পাইয়া আমরা গলা ফাটায় হাসতাছি... সেগুলান অবশ্য সুশীল ফিলিম আছিলো না, চাকভুম চাকভুম মার্কা কমন ঢাকাই ফিলিম আছিলো
লজ্জার মাথা খাইয়া হেই গল্প আর কাউরে কই নাই... অহন কইয়া ফেললাম ![]()
জইন বলেছেন:
দিলেনতো মিয়া পুরানো কথা মনে করিয়ে........ এখন আগের দিনে ফিরিয়ে দেন..... আবার প্রথম থেকে শুরু করি।
লেখক বলেছেন: আগে চাকরীডা ছাইড়া আসো দেখি ![]()
আজম বলেছেন:
চট্টগ্রাম কলেজের, স্মৃতি গুলো যেন আবার জীবন্ত হয়ে উঠল আপনার লেখা পড়ে।আমি আপনার অনেক জুনিয়র ।মোজাম্মেল স্যারের কথা যখন বললেন, আমার ঘটনাটা যোগ করি, উনি ফিজিক্স সেকেন্ড পেপার পড়াচ্ছিলেন।
আমি কি একটা প্রশ্ন করাতে উনি তো রেগেমেগে আগুন
''তুমি কি আমাকে টোপ দিয়ে দেখতেছ ব্যাপরটা আমি জানি কি না?
আমি কিন্তু অনার্সের ক্লাস ও নি, আমাকে এত বোকা ভেবোনা"
কিসের মধ্যে কি? ঐ দিন উনি সম্ভবত কোন কারনে ক্ষেপে ছিলেন।যাহেক সব ঝারি আমার উপর দিয়ে গেল....
পরের দিন উনি অবশ্য এর জন্য দু:খ প্রকাশ করলেন।
তবুও মোজাম্মেল স্যার আমার প্রিয় শিক্ষকদের মধ্যে একজন
লেখক বলেছেন: চিটাগং কলেজ? কোন ব্যাচ? এখন কি করা হয় ![]()
হুমম মোজাম্মেল স্যার রে অতো প্রিয় মনে হয় নাই... তয় ইয়াকুব স্যার, মন্জুরুল স্যার, কাইয়ুম স্যার, হাইড্রা ম্যাডাম, আক্তারুজ্জামান স্যার এদের কথা অনেকদিন মনে থাকবে....
মে ঘ দূ ত বলেছেন:
"লেখক বলেছেন: মহসিন কলেজ রে ভালা পাইনা... আমারে প্রাকটিকালে হুদাই কেমিষ্ট্রিতে মার্কস কম দিছে তবে মহসিন কলেজের ম্যাডামরা যাকে বলে এহেম এহেম
লেখক বলেছেন: কথাটা এক্কেবারে খারাপ কয় নাই
এইডা অবশ্য ইন্টারের গার্ড দেওয়া ম্যাডাম গো রে দেইখা বুজজি
মেঘদূত রে চিনা চিনা লাগে.... কুন কলেজ?
বিডি আইডল বলেছেন:
আহারে সেই দু'বছর...'৯৬ এর ছিলাম....পুংটামির সে'সব দিন...! শিবিরের সাথে কতবার যে ভেজাল লাগছিল পোংটামির কারনে!কলেজ লাইফটা এত দ্রুত চলে গিয়েছিল...
রাগিব বাংলা কদু, বাইল্যা খাতুনের মা এদের কথা খেয়াল আছে!! এর বেশির ভাগ নামই আমাদের গ্রুপ থেকে দেওয়া
লেখক বলেছেন: আরে কয় কি বাইল্লা খাতুন আপনাগো টাইমেও আছিলো??? আমগো ব্যাচেও তো একজনের টাইটেল আছিলো বাইল্লা
আরও আছিলো টেম্পো, ঘসেটি বেগম.... হা হা হা...
শিবিরের কথা আর কইয়েন না। ভর্তি হইয়া শুনি আমগো নবীন বরণ এ কিসের গানা বাজানা, আইবো সাইমুম শিল্পি গোষ্ঠি উইথ তাগো ইসলামী সঙ্গীত
মেজাজ মুজাজ খারাপ কইরা ১৩ বন্ধু বান্ধবী মিলা ঐ দিন পার্কি বিচে পিকনিক কইরা আইছি... পরেরদিন কলেজে যেতেই শিবিরগো নানা জিজ্ঞাসাবাদ
পরে আরেকদিন শিবিরের লগে ভেজাল কইরা এক দল পোলা মাইয়া কলেজের মাঝে বইসা আড্ডা দেওনের লাইগা কই কই যে ডাক পরছিলো... পরে একদিন ক্লাসে যাইয়া শুনি আমি নাকি ওগো ক্লাস কমিটির সহ সভাপতি.... হে হে হে, মজাক মজাক... পরে বুজছি এরম পোষ্ট থাকার কত মজা
ভ্যালেন্টাইনস ডে তে ফুল দেওয়া নেওয়ার অপরাধে আমারে আর ছোটন রে প্যারেড মাঠে নিষিদ্ধ করা হইছিলো ওগো তরফ থিকা... খেক খেক হাসির ইমো...
মে ঘ দূ ত বলেছেন:
ইয়ে মানে আমি আপনার পাশের সেকসনেই ছিলাম কিনা নাহিদের কোনো খবর জানা আছে?
লেখক বলেছেন: নাহিদের লগে শেষ কথা হয়েছে প্রায় মাস চার-পাঁচ হবে। একটেলে জয়েন করছিলো...
হুমম এর লিগাই তো কই মহসিনে ইন্টার দিতে গিয়া মাইয়া টিচার দেখে কেন
তয় মেঘের আড়ালে থাকলে চিনবো কেমনে?????
বিডি আইডল বলেছেন:
আমাদের সাথে ফুটবল খেলা নিয়ে...নাটক করা নিয়ে..রেগ অনুষ্ঠান নিয়ে...পতেঙ্গার পিকনিক নিয়ে আরো কত কত বিষয় নিয়ে যে লাগছিলো...
আপুর কথাটা আমাদের সময় খাটেনি।৯৭ এ মার্কস দিয়ে ভর্তি।কলেজিয়েটের ৬০টা বান্দর একসাথে এ সেকশানে। নুশেরা আপুর পোষ্টের পর আমিও ভাবছিলাম লিখুম।এখনও হয়ে উঠলনা।
আত্মজীবনীর কলেজ পর্ব । চোখের পলকের দুটা বছর আর স্মৃতিপটে সারাজীবন।
মনে পইরা যায়তেছেরে সবকিছু। মজার ব্যাপার হচ্ছে বান্দরামি হইয়া গেছিল ডাবল।কলেজিয়েট এর ২১১টা একত্র হলে যা হয় আরকি।
লেখক বলেছেন: হে হে ২১১ জন কলেজিয়েট
আমরা ১৯৪ না ১৯৫ জন আছিলাম...
একদল বান্দর রে একলগে রাখলে যা হয় আরকি... বান্দরামির চূড়ান্ত দেইখা ছাড়ছি ![]()
আত্মজীবনীর কলেজ পর্ব । চোখের পলকের দুটা বছর আর স্মৃতিপটে সারাজীবন --- চমৎকার বলছেন... ইস দিনগুলো যদি ফেরানো যেতো.. ![]()
আরে আমারেও বানায়া দিছিল অর্থ সরি বায়তুল মাল সম্পাদক। পোষ্টের একটা মজা আছে। হুদায় ভুংভাং।আমাগো ক্লাশে কলেজিয়েট গুলারে পোষ্ট দিয়া দিছে।বুঝেনাইক্কা ওগো পতন যে ঐখানেই শুরু।এই জোশে কলেজের ইতিহাসে সম্ভবত ১ম বারের মত আমরা রেগডে কইরা ফেললাম উইথ রং মারামারি।সে এক ভয়াবহ কান্ড।ব্যাপক মজা হইছিল।নেতারা দেখে কিন্তু গর্জে উঠতে পারছিলনা।নিজেরাই দ্বিধাবিভক্ত হইয়া গেছিল।
---------------------------------------------
আহা পুরান কথা মনে করায় দিলেন, মনটা বড়ই খারাপ হৈল। আমি ২০০১ এ ভর্তি হৈছিলাম। মাসুদ রানা পড়তে যায়া ক্লাসে আরিফ ইলাহী স্যারের হাতে ধরা খায়ে চরম অপমান এখনও ভুলি নাই
বন্ধু সব পুলাপান গুলানের অনেকেই কৈ কৈ গেল গা
লেখক বলেছেন: বন্ধু সব পুলাপান গুলানের অনেকেই কৈ কৈ গেল গা ![]()
আরজু বলেছেন:
মোজাম্মেল স্যার কে আমার কাছে খুব ই ফালতু একজন শিক্ষক মনে হয়েছে।উনার style ই ছিলো first class এ ই একজন কে মাইর লাগানো,অনেকটা বাসর রাতে বিড়াল মারার মত, যাতে উনাকে সবাই ভয় পায়।শামসীর , rag এর কথা মনে করিয়ে nostalgic করে তুললিরে।
লেখক বলেছেন: একদম সত্য কথা। কথায় কথায় মারামারি করা উনার একটা বদঅভ্যাস আছিলো
... আহারে আপনারা কত লাকি, র্যাগ ম্যাগ ও করছেন ![]()
পারভেজ বলেছেন:
গেইট টা দেখে মনে পড়ে গেলো। সেই ৮৮-৯০ এর দিন গুলি আপাততো একটা ইনফরমেশন দেই; হয়তো জানা আছে অনেকের। গেইটে যে লেখাটা আছে, সেটা হলো- A K. মানে আইয়ুব খান!
অনেকেই হয়তো জেনে অবাক হবে, এটা আইয়ুব খানকে সন্মান জানিয়ে করা হয়েছিলো। কবে সেটা ঠিক বলতে পারছি না; তবে অবশ্যই স্বাধীনতা পূর্বে।
আহমেদ রাকিব বলেছেন:
কি লিখমু বুঝতেছি না। নুশেরা আপুর পোষ্টে বিশাল একখান কমেন্ট দিছিলাম। ওইটাই আবার পোষ্টামু নাকি ভাবতাছি। খাড়াও আগে ঠিক কইরা লই কি লিখমু। তারবাদে কমেন্টামু।
লেখক বলেছেন: আরে স্মৃতির কি শেষ আছে নাকি মিয়া... কত শত কথা, মনে কইরা লম্বা একখান কমেন্ট দাও ![]()
আহমেদ রাকিব বলেছেন:
শালারা বসার জায়গায় গ্রিল দিয়া থুইছে। আর উলটা দিকে কাচের টুকরা বসাইছে। হালার শিবিরগো খাইয়া দাইয়া কোনো কাম নাই।
শিবিরের উপস্হিতিতেও আমরা এত উরাধুরা কাম করছিযে বলার বাইরে।
ভাইরে তোরা থাম।অফিসে মনযোগ দিতে পারতেছিনা।হাজারো কথা মনে পড়ে যায়তেছে।
লেখক বলেছেন: শামসির ভাই আপনে এক কাম করেন, রাইতে বইসা আপনাগো ইতিহাস লিইখা ফালান... বোঝাই যাচ্ছে আকাম কুকাম কিছুই বাকী রাখেন নাই ঐ দুই বছরে ![]()
মুহম্মদ জায়েদুল আলম বলেছেন:
সাইফুইল্লা হইলো ফৌজদার হাট ক্যাডেট। সারাদিন খালি লেফট রাইট কইরা প্যারেড কর্তো ক্যম্পাসের মদ্যে। আমার কপালই চিটাগাইঙ্গা। আমার সাথে যে কাজ করে সেই কলিগ আবার আমার স্কুল আর কলেজ ফ্রেন্ড। তার লগেই থাকুম কাইল্লগো দেশে গিয়া। সেও চিটাগাইঙ্গ।
লেখক বলেছেন: হুমমমম একে তো যাও কাইল্লাগো দেশে, তাও আবার ব্যাডা কলিগ লগে, তাও আবার চাঁটগাইয়া... তোমার কপালে কইলাম অন্ধকার আর অন্ধকার ![]()
ফারহানা আহমেদ বলেছেন:
কলেজ নিয়া আরেট্টু ইনফো দেই: চট্টগ্রাম অস্ত্রাগার লুন্ঠনের নেতা মাস্টারদা সূর্যসেন ছিলেন চট্টগ্রাম কলেজের এক্স-স্টুডেন্ট, আর আরেক বিপ্লবী লোকনাথ বল ঘটনার সময় ঐ কলেজের (সম্ভাবত থার্ড ইয়ারের) স্টুডেন্ট। শুনেছি, সেইসময়ের হিন্দু হোস্টেলে (আমাদের সময় সেটা হয়েছিলো বিএনসিসি ভবন) বসেই চট্টগ্রাম অস্ত্রাগার লুন্ঠনের পরিকল্পনা করে হয়। সেই কলেজের গেট নির্মিত হয় আইয়ুব খানের নামে, তাকে সম্মান জানাতে! সেই কলেজে এখন শিবিরের দাপটে অন্যদের মুখ খোলারই সুযোগ নেই!
লেখক বলেছেন: অনেক ইনফো
কলেজের গেট টা দিয়া যে এ.কে. বোঝায় সেটা আগে থেকে জানতাম, তাই ভর্তির পরে নতুন সহপাঠিদের কাছে কম ভাব নেই নাই ![]()
আপনার ব্যাচ কোনটা?
ফারহানা আহমেদ বলেছেন:
আমি '৯৪-'৯৫
রাগিব বলেছেন:
@নুশেরাআমাদের সময়ে সেকশন ভাগ হতো ভর্তির রোল অনুযায়ী। রোল ১-১০ এ, ১১-২০ বি, ২১-৩০ সি। আমি রোল ৩১ বলে এ সেকশনে।
আকাশ_পাগলা বলেছেন:
অফটপিকঃভাই, উলটা পালটা লিখে ব্লগের পৃষ্ঠা নষ্ট করতেছি, কিন্তু আপনারা না দেখলে কেমনে হবে।
সায়েন্স ফিকশান পড়ি এমন আছেই ত আমরা কয়েকজন।
আপনি ভুল-টুল ধরিয়ে না দিলে আমি কেঁদেই দিব।
Click This Link
সায়েন্স ফিকশানের গ্রুপে জয়েন করছেন? করলে একবার ঘুরে আসেন যে, নতুন কোন লেখা আসল কী না।(আন্দোলন, দাবী)। গ্রুপের উদেশ্য এটাই, আমরা নিজেরা যারা সায়েন্স ফিকশান পড়ি, তারা যেন এই দিকটার খোঁজ খবর পাই।
শুভকামনা রইল।
লেখক বলেছেন: আরে পাগলা ভাইডির পোষ্ট টা মিস করছি
যাই অহনই দেইখা আসি..
সাই ফাই গ্রুপে জয়েন করছি ![]()
আমাদের সময়ে সেকশন ভাগ হতো ভর্তির রোল অনুযায়ী। রোল ১-১০ এ, ১১-২০ বি, ২১-৩০ সি। আমি রোল ৩১ বলে এ সেকশনে।
আমাদের সময়ও এমনই কিছু একটা হইছিল।
লেখক বলেছেন: হ অহন দেহি বেবাকতে বান্দরগো দলে আহনের পায়তারা করতাছে..
পারভেজ বলেছেন:
আমাদের সময় ১ এ, ২,৩ বি, ৪,৫ সি; এরকম র্যান্ডমলি ছিল। আমার ছিল ৩১৯, সি তে ।এ সেকশন মানে বেশী আঁতেল, বি মানে সিদাসাধা; আর সি হলো বাঁদর গ্রুপ।
এই ঐতিহ্য দেখি পরম্পরায় বহন করা হয়েছে!
নুশেরা বলেছেন:
@রাগিব ও অন্যরা-- সেকশন ভাগ করার ঐ গল্প চালু ছিল; সত্যতা বিশেষ ছিল বলে মনে হয়না ===========================================
সাইমুম শিল্পীগোষ্ঠীর বাদ্যবিহীন সঙ্গীতের অত্যাচার কেউ সহ্য করেনাই? আর গ্যালারির দরজা আটকে দিয়ে শিবিরের চাঁদা আদায়?
আমাদের সময় সাইমুম একবার কী একটা নাটক জাতীয় কিছু করেছিল। নাটকের মধ্যে আবার ঐসময়ের জনপ্রিয় গানগুলোর নিরামিষ-প্যারোডি। ক্লাসের এক ছোকরা শিবির করতো; সে ঐ নাটকে অভিনয়ের ফাঁকে গাইছিল ফিডব্যাকের একটা গানের প্যারোডি, "কেমন করে হায় বলব তোমাকে বন্ধু আমি তোমায় ভালবাসি"। তো সেই ছেলে হঠাৎ ভাবের উপর "বন্ধু"র জায়গায় ক্লাসেরই একটা মেয়ের নাম বলে ফেলল। ছেলেমেয়েরা ব্যাপক হাসাহাসি শুরু করলো। বেগতিক দেখে প্রথম সারিতে বসা শিবিরের সভাপতি মঞ্চে উঠে তাকে ঠেলে উইংসের বাইরে নিয়ে গেল। নাটক ঐখানেই শেষ!
লেখক বলেছেন: রোল যাই হোক, সি সেকশন বান্দরামীর পরম্পরা ধইরা রাখছে দেইখা সি সেকশনের একজন স্বপ্রতিষ্ঠিত বান্দর হিসেবে ব্যাপক গর্ব বোধ হইলো ![]()
সাইমুমের অনুষ্ঠান শুনবোনা দেইখা নিজেরা আলদা পিকনিক করছি, অর্ধেক কেলাস পিকনিকে যাওনের লিগা রাজি, পিকনিকের আগের দিন দেখি ভয়ে সব ভোকাট্টা
পরে ডাইকা ডুইকা তের জন রে নিয়া পিকনিক কইরা আইসা শিবিরের তোপের মুখে পড়ছিলাম... আরেকবার বাপ্পারা একটা অনুষ্ঠান করতে গিয়া দেখে হলরুমের পাওয়ার লাইন কাটা !!! শিবিরগো জ্বালায় মনের সুখে প্যারেড মাঠে গানও গাওন যাইতো না... অনুষ্ঠানের কথা তো কেউ মুখেও তুলে নাই, কিছু হইলেও সাইমুমগো প্রানহরনকারী সঙ্গীত...
চান্দাবাজির পরম্পরা আমগো টাইম পর্যন্ত বজায় আছিলো
তয় কিরকেট টুর্নামেন্টের নামে আমরাও পোলাপাইনগো থিকা কম চান্দাবাজি করি নাই
তয় টিম জিতছিলো দেইখা পোলাপাইনে মাইর মুইর দেয় নাই ![]()
লেখক বলেছেন: অহন তো প্যারেড এ বসাই বন্ধ কইরা দিসে গ্রীল দিয়া ![]()
নুশেরা বলেছেন:
আচ্ছা, কার কী নাম (খেতাব) ছিল কলেজে?
লেখক বলেছেন: খেতাব তো অনেক আছিলো তয় শুনলাম বাইল্লার মা খাতুন এই খেতাব নাকি রাগিব ভাইদের ব্যাচ থেকে চাল্লু আছে... কি আজব আমাদের ব্যাচেও এই খেতাব আছিলো
আপনাদের সময়ও কি আছিলো নাকি???
মোহাম্মদ আরজু বলেছেন:
চট্টগ্রাম কলেজরে ভালা পাই !
লেখক বলেছেন: হ.. বেপক ভালা কলেজ... ![]()
ফারহানা আহমেদ বলেছেন:
নুশেরা আপু, চিমটি। আমিও ছিলাম সি-তে।একটা কথা মনে পড়ায় আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না: আমাদের নবীন বরনে শিবিরের উদ্দোগে একটা নাটক মঞ্চস্থ হয়েছিলো, যাতে অভিনয় করেছিলো আমাদের ক্লাসের ছেলেরাই। সেই নাটকের সব অভিনেতাকে শিবির মনে করতাম, আর মনে প্রাণে ঘৃণা করতাম। আমার এই ভুল ভাঙে অনেকদিন পরে--------যখন জানতে পারি ঐ নাটকের বেশিরভাগ অভিনেতাই বাস্তব আসলে বাম রাজনীতির সাথে জড়িত ছিলো। তাদের একজন এখন সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সেন্ট্রাল প্রেসিডেন্ট।
লেখক বলেছেন: আপু প্রত্যেক ব্যাচেও তো নাটক হয়। আর নাটকের আগে তো ক্লাসে ক্লাসে প্রতিভা অন্বেষন হয় (!!!).... তবে নাটক ফাটক ফালতু (আসলে তো সাইমুম ছাড়া কিছু জানে না ) বলে শিবির এতে বেশি মাথা ঘামায় না
কেউ কলেজের নাট্যমন্চের কথাও বলেন। এত জোস স্টেজ আর হলরুম তো কলেজ লেভেলে খুব কম জায়গায়ই আছে... আফসোস শিবিরের যন্ত্রনায় এর সঠিক ব্যবহার হইলো না ![]()
মোহাম্মদ আরজু বলেছেন:
তয় সেইখানে মেয়ে ছেলেরা একসাথে কথা কইতে পারে না। কি দু:খ!
লেখক বলেছেন: কে বলছে... আমরা তো ঠিকই কথা বলছি, এক লগে ঘুরছি...
তয় ঘুরাঘুরি করনের সময় সিষ্টেম না জানলে কইলাম কতিপয় সমাজকর্মী (!!) ভাইছাহেব সালাম দিয়ে হ্যান্ডশেকের নামে হাত ধইরা সাইডে টাইনা নিতে পারে...বাকিটা আর কইলাম না
এসব হইতে বাচনের লিগা বেষ্ট ওয়ে হইলো উক্ত সমাজকর্মী ব্রাদার গো সাথি সহযোগি হইয়া যাওন... এরপরে খালি কি কথা, যা যা মন চায় করেন কুনো ফ্রবলেম নাইক্কা ![]()
মোহাম্মদ আরজু বলেছেন:
ঘুরাঘুরি করনের সিস্টেম কেমুন ?
লেখক বলেছেন: বেষ্ট ওয়ে হইলো উক্ত সমাজকর্মী ব্রাদার গো সাথি সহযোগি হইয়া যাওন... এরপরে খালি কি কথা, যা যা মন চায় করেন কুনো ফ্রবলেম নাইক্কা ![]()
মোহাম্মদ আরজু বলেছেন:
কিন্তু ইটা ত হবার নরে বাপ!কই যে যামু। ঢাকার ইনভার্সিটিতে ফুলার সাহেবের রাস্তা আর শ্যাডো বনাম চিটাগাং কলেজে কথা বলাবলি নিষিদ্ধ। 'যে জন আছে মাঝখানে', সেই জনেরে যে কোথায় পাই !
নুশেরা বলেছেন:
নাহ্, বাইল্লার মা খাতুন আমাদের ব্যাচে ছিলনা, হেলেঞ্চার মা (ঐসময়ের একটা ফালতু ধারাবাহিক নাটকে কাজের বুয়ার চরিত্র ) নাম দেয়া হয়েছিল একজনকে, বি সেকশানে। আমাদের সি সেকশানে বিলাই, পটপটি, চা-দিয়া পরোটা, পোলার বাপ, পোলার মা, মুরগী, পেরিপ্ল্যানেটা (তেলাপোকা), ট্যারামাইসিন, বাজারু, ফিতাকৃমি, মা-কালী, পোড়া বেগুন, ধরা খাইয়ে--- এইসব খেতাব ছিল।
লেখক বলেছেন: ডানো, মুরগি, ফিতাকৃমি কমন পড়ছে... ![]()
পারভেজ বলেছেন:
ডানো, সিঙারা, মরা কুরা, তাল্ত, মাইকেল, কপার ডেগ্, ঘোড়া, অস্ট্রেলিয়ান ঘোড়া.......... আর মনে পড়ছে না! স্মৃতি হাতড়ে কিছু বের হয় কিনা দেখা যাক
তেব্র প্রতিবাদ। এ সেকশানের আমাদের সময় কলেজিয়েট এর বিখ্যাত সব বাদরের বসবাস ছিল। পরবর্তীতে এটা প্রায়ই শিল্পের পর্যায়ে পৌঁছে গিয়েছিল। ব্লগেযে তাদের কে কে আছে জানিনা। তথ্য ফাসের দায়ে মাইর খাবার রিক্স নিলামনা।
নুশেরা আপুদের নামগুলো কেমন ভদ্র গোছের।
আমরা নিজেরাই কত চান্দাবাজি করছি শিবির তেমন সুবিধা করতে পারেনাই। তার উপর বায়তুল মাল পোষ্ট দিছিল আমারে। আমি যদি ঐ কাজ করতাম তয় টিনশেডের নীচে আড্ডা দিত কেডায়।
হায়রে শিবির !! লাইগা ছিলি ধরতে পারলিনা।
লেখক বলেছেন: হে হে হে শামসু ভাই আছিলো বায়তুল মাল !!!! মজাক মজাক
বায়তুল মাল হইছেন আর চান্দাবাজি করবেন না এইডা কি আর হয়.. আপনের আর কি দুষ ![]()
এ সেকশনের পোলাপাইনের মইদ্ধে আঁতেল টাইপ ই তো বেশী আছিলো... আমরা তো বেবাকডির নামও জানতাম না... আপনাগো টাইমে তাইলে ঘটনা উল্টা আছিলো ![]()
আমিও আছিলাম সহ-সভাপতি, এইবার বুইঝা লন কি কি আকাম করছি ![]()
অশ্ত্র আছে কি চেক করছে।বহদ্দারহাটে ৮ মার্ডারের পর।কেন জানি আমার চেহারা দেইখা সন্দেহ করছে।তখন লীগ চট্টগ্রাম কলেজে হামলা করব করব এমন একটা রব উঠছিলো।
সেই থেকে আমার কনফিডেন্স লেভেল একেবারে কইমা গেছে।চেহারা আমার এতই খারাপ!
লেখক বলেছেন: আহারে পোলাডা হেই ঘটনার পরে কনফিডেন্স এমুন হারান হারাইছে যে ব্লগেও চেহারা ঝাপসা কইরা ফটু দিসে
আফসোস ![]()
Passing year 2002
আমার ঘটনাটা মনে হয় ২০০০ এর সেপ্টেম্বর বা অক্টোবরের দিকে।মনে করতে পারছিনা।
লেখক বলেছেন: হুমম এইট মার্ডারের পরে কলেজে তো শিবিরই আছিলো না এক বছর... হোষ্টেলগুলান হইছিলো পুলিশ ক্যাম্প
পুলিশ গুলানের এক মাত্তর কাম আছিলো বারান্দায় দাড়ায়া কলেজের মাইয়াগো দিকে চাইয়া থাকা....
এইট মার্ডারের দিন আমরা কাতলগন্জে আছিলাম, এক বড় ভাইয়ার কাছে প্রাইভেট পড়তাম (অভিষেক দা, খুব সম্ভবত: রাগিব ভাই দের ব্যাচ)... রিকশা ওলা কয় বিশ পচিশ জন নাকি গাড়ির মধ্যে শেষ (আসলে আট জন মারা গেছিলো), তারাতারি কলেজে আইসা প্যারেড এ ঢুকতেই দেখি শিবিরের বড় বড় নেতারা পিছের গেট টা দিয়া বেরিয়ে যাচ্ছে (ঐ দলের দু এক জনের নাম পরে পেপারে দেখা গেছে
) আরেক বড় ভাই পালানোর আগেই গেটে পুলিশ দেখা গেলো... হেই বেডায় আছিলো ছোট খাটো, প্যারেড এ কিছু পোলাপাইন ফুটবল খেলতাছিলো হুট করে ওগো মাঝে মিইলা ফুটবল খেলা শুরু কইরা দিলো
ঐ দিন পুলিশের জেরার সামনে পড়ছিলাম, পরে ছুডু মানুষ বইলা ছাইড়া দিছিলো...
মাহমুদ৬৯ বলেছেন:
এখানে দেখি অনেকেই চিটাগাং কলেজের, আমি ছিলাম ৯৮-৯৯, অবশ্য কলা বিভাগ ছিলো। অনেক ঘটনা অনেক স্মৃতির কলেজ এই আমাদের প্রিয় কলেজ।ক্লাস ফাঁকি মহসিন কলেজে যেতাম শুধু ইসরাত ম্যাডাম(সম্ভবত ইসলামিক হিস্ট্রি পড়াতেন) কে দেখতে। এমন সুন্দরী খুব কমই হয়। সবাইকে দেখে অনেক ভালো লাগলো।
মাহমুদ৬৯ বলেছেন:
ম্যাডাম ইসলামিক হিস্ট্রি পড়ালেও ইসলামিক কিছুই ছিলোনা ওনার মধ্যে।
আকাশ_পাগলা বলেছেন:
র্যাঙ্কস্টেল নিয়ে একটা ব্যাপার জানার ইচ্ছা হইছে। আপনাকে মেইল দিলাম ভাই।
যাই হোক ওই ঘটনাটা আমার জীবনে সবচেয়ে বাজে একটা ঘটনা।
লেখক বলেছেন: আহারে সেকেন্ড ইয়ার টা যে কি ভালো কাটছিলো.. শিবির নাই, লগে লগে আহমেদ হোসেন সহ আরো দশ বারো জন শিবির পন্থী টিচারও নাই... দুই তিনডা যা আছিলো চাইয়া চাইয়া দেখতো কিন্তু কিছু করবার পারতো না... আমগো ক্লাশ শেষ, তত্তাবধায়ক সরকার আইলো, এক দিনের মাথায় পুলিশ নামায় শিবির আবার হল দখল করলো !!!! তোমরা বোধ হয় ঐ সময় ফার্ষ্ট ইয়ার ছিলা তাইনা? কোন সেকশন?
লেখক বলেছেন: ![]()
আহমেদ রাকিব বলেছেন:
নুশেরা বলেছেন: নাহ্, বাইল্লার মা খাতুন আমাদের ব্যাচে ছিলনা, হেলেঞ্চার মা (ঐসময়ের একটা ফালতু ধারাবাহিক নাটকে কাজের বুয়ার চরিত্র ) নাম দেয়া হয়েছিল একজনকে, বি সেকশানে। আমাদের সি সেকশানে বিলাই, পটপটি, চা-দিয়া পরোটা, পোলার বাপ, পোলার মা, মুরগী, পেরিপ্ল্যানেটা (তেলাপোকা), ট্যারামাইসিন, বাজারু, ফিতাকৃমি, মা-কালী, পোড়া বেগুন, ধরা খাইয়ে--- এইসব খেতাব ছিল। ১৮ ই মে, ২০০৯ সকাল ১১:৪১
লেখক বলেছেন: ডানো, মুরগি, ফিতাকৃমি কমন পড়ছে...
লেখক রোহান সাহেব কি নাম ধাম ভুইলা গেলেন নাকি সব।
বদনা, ফ্যাটিএসিড, তোলপাড় এইগুলা নাম কি মনে পড়ে না নাকি?
রোহান বলেছেন:
হ লগে লগে ভলভক্স, ঘসেটি বেগম, টেম্পু, কলিজা, কানা আর জানি কি কি আছিলো... ধুর ছিরিতি শক্তি দেহি কইমা যাইতাছে দিন দিন
বড় বিলাই বলেছেন:
খুব মজা লাগে এসব শুনলে।
লেখক বলেছেন:
বিলাই আফার কলেজ কুনডা?
জানজাবিদ বলেছেন:
...........আমি ৯৩ ব্যাচ, সি সেকশন।
লেখক বলেছেন: সি সেকশনের পোলাপাইনে ব্লগ ভর্তি
জানজাবিদ ভাইকে স্বাগতম...
জইন বলেছেন:
আমার মামি ঐ কলেজের অর্থনীতির টিচার ছিলেন....... দিল মনোয়ারা বেগম ....... রোহান ভাই চিনেন নাকি???
লেখক বলেছেন: নাম শুনছি শুনছি লাগে... তবে অর্থনীতির কাউরে চিনি না তো তাই বলতে পারলাম না ![]()
পাথুরে বলেছেন:
কি রে মমিন? চেনা চেনা লাগতাসে। এহন তো গোপন নিক ছারতাম মঞ্চায়।প্রথম ক্লাস ২১২ না ছিলো ১১৫ তে। ফাতেমা নার্গিস ম্যাডাম।
কুবের মাঝির কথা মনে করায়া হাসাইলি রে। সাইফুল স্যার রে কে জানি টোন দিসিল, তারপর উনি একজন রে দাড়া করায়া ত্রিকোণ্মিতির সূত্র জিগাইল, পারল না। পাশের জন রে জিগায় পারে না।;P যে পারে হে ও কয় পারি না। স্যার চেতে, পোলাপান দাঁড়ায়।
লেখক বলেছেন: আরে হ্যা হ্যা ফাতেমা নার্গিস ম্যাডাম .... আরে এইখানে তো দেখি ভাই বেরাদরগো আখড়া.... তয় মুখোশের আড়ালে চিনুম কেমতে???
শাফ্ক্বাত বলেছেন:
@সবাই-কলেজের সব লেখার সংকলন করা হোক...কে কোন ব্যাচের, কোন টীচারের কাছে পড়তেন তার ডাটাবেইজ করা হোক @নুশেরাপু-কলেজের খেতাব নিয়ে যে-যার ব্যাচ নিয়ে পোস্টাও
@রাগীব-কলেজের পোস্টগুলা উইকিতে চট্টগ্রাম কলেজের অ্যাগেইন্স্টে পেস্ট করা হোক
লেখক বলেছেন: সবগুলা আইডিয়াই জোস ![]()
ভাদাইম্মা বলেছেন:
১৯৯৯-২০০১ হইলে তো আমাগো লগে পড়ার কথা আমি ২০০১ এইচ এস সি... নাম গুলো কমন কিন্তু নাটকের ঘটনা কমন পরলোনা... যাই হোক ব্যাপার না... ধন্যবান মনে করাই দেয়ার জন্য... আমার জীবনের সেরা দুইটা বছর ছিলো... হাইড্রা ম্যাডামের বা হাতে লেখার স্টাইল টা এখনো মনে পরে
লেখক বলেছেন: নাটকের সোবরাতির ছোট্ট একটা দৃশ্য ছিলো... মনে পড়ে না? আমি রোহান, সি সেকশন, রোল ৮৯। তোমার সেকশন কোনটা ছিলো???
লেখক বলেছেন: হুমমম... পেইন বয়েজের পোলা নি ![]()
ভাদাইম্মা বলেছেন:
হা হা হা হা চিন্না লাইছি মামা... আরো একটা জিনিস মনে পরছে... একটেল সুমনের জিনিসটা কলেজ এ তুমি প্রথমে আনছিলা......;-)
আমি তো আরো লিংক টা গ্রুপস এ পোস্টাইলাম... তুমি কি গ্রুপস এর মেম্বার না ?
http://groups.yahoo.com/group/ctgcollege2001/
লেখক বলেছেন: আস্তে মামা আস্তে... সুশীল হও বুঝলা মিয়া... কি সব একটেল মেকটেল এর কথা কও আমি কি চিনি নাকি এগুলান
অফিসের মেইলটা বেশী ইউজ করি তো তাই ইয়াহুতে প্রতিদিন ঢোকা হয় না...
ভাদাইম্মা বলেছেন:
মোজাম্মেল স্যার এর ধুম ধারাক্কার সময় আমি মারুফের পাশে ছিলাম... মারুফের কোনো খবর আছে তোমার কাছে... কলেজের পর তার সাথে আর কখনো দেখা হয়নায়... সেই দিন আরেকটা ছেলেরে মারছিলো কুশল... পরে সে কলেজ ই চইঞ্জ কইরা ফেলছিলো...
লেখক বলেছেন: মারুফ এখন আম্রিকায় গেছেগা... জিম টিম কইরা বডি টডি বানায় ফেলছে
আমার ফেসবুকে ওরে অ্যাড করা আছে... আমার মেইল দিয়া সার্চ দাও আর অ্যাড কইরো ![]()
মে ঘ দূ ত বলেছেন:
@ভাদাইম্মা: মারুফের ব্যাপারে রোহান যেটা বললো আমিও সেটি বলতে যাচ্ছিলাম। মারুফের প্রোফাইল পিক দেখলে টাশকি খাবি নির্ঘাত। লেখক বলেছেন: আরে ওরে দেইখা তো প্রথমে চিনতেই পারি নাই... সেই কলেজিয়েটের সময়গুলা থেকে একলগে যাওয়া আসা, সামনাসামনি বাসায় থাকতাম - সেই আমিই টাসকি খাইছিলাম ; )
অন্যরকম বলেছেন:
আহ্... চট্টগ্রাম কলেজ!!!!!!!! পুরা নস্টালজিক হয়ে পড়লাম! আমি ছিলাম ৯৮-০০ ব্যাচ! তোমাদের এক ব্যাচ আগেই। 'এ' সেকশনে ছিলাম। আমাদের সেকশনে কলেজিয়েটের পুরা ২৫-৩০ জন ছিলাম! সব মিলায়া শ'খানেক কলেজিয়েট ছিল আমাদের সময়! ম্যাডুল্লাহর স্মৃতি এখনও তরতাজা...... যেই দৌড়ানিটা দিছিল আমাগোরে..... ফিজিক্স ভবনের সামনে থেকে পুর প্যারেড ময়দান পর্যন্ত আমাদের ধাওয়া করছিল সে শুধু মাত্র বান্দরামির জন্য!
লেখক বলেছেন: খিকজ
ম্যাডুল্লারে টেস্ট পরীক্ষার পরে কলেজের বাইরে সাইজ দিসিলাম
প্রেসক্লাবের সামনে আমাদের একটা সামাজিক সংগঠনের একটা র্যালি করার কথা, এক গাদা স্কুলের পোলাপাইন রে পিটায় পুটায় লাইনে খাঁড়া করাইতাছি হটাৎ দেখি আহমেদ উল্লাহ হের পিচ্চি মাইয়ারে ফুল বোরকা প্যাকেট কইরা খাস্তগিরের গেটে ঢুকতাছে... আমিও কয়ডা পোংটা পোলারে ডাবল স্ন্যাকস (র্যালি উপলক্ষে স্ন্যাকস এর আয়োজন ছিলো) এর লোভ দেখায় দাঁড়া করায় দিলাম। বেডা যেই বাইর হইছে অমনি গালি, গালি মানে সেরকম গালি -- জামাত, রাজাকার, শিবিরের চামচা আরও কত কি... গালি খায় আর কটমট করে তাকাইতে তাকাইতে দৌড়ের গতিতে হাইটা এলাকা ছাড়ছিলো
(যারা ভাবছেন ছি: ছেলেটা একটা শিক্ষকের সাথে এমন কেমনে করে তাদের বলছি, এইট মার্ডারের পরে আর্জেন্ট যে কজন শিক্ষকের বদলি হয় ম্যাডউল্লাহ ছিলো তাদের অন্যতম আর যে হোস্টেলের দ্বায়িত্বে উনি ছিলেন তাতে উনার থাকাকালীন অবস্থায় হাজার রেইডে কোনো আর্মস পাওয়া না গেলেও এইট মার্ডারের পরে উনার অবর্তমানে ঠিকই আর্মস পাওয়া গেছিলো
)...
লেখক বলেছেন: আবার জিগস ![]()
লেখক বলেছেন: রকিবের লেখার হাত কিন্তু দারুন, আশা করি পোষ্ট টা সেরকম হবে ![]()
ভাদাইম্মা বলেছেন:
রাকিব দিয়া দাও তারাতারি... তোমার ড্রাফট করার পর গ্রুপস আরো কিছু ঘটনার কথা জানতে চাওয়া যেতে পারে যা এখন পর্যন্ত লেখা গুলোতে আসেনি?এখানে কিছু দিলাম আমি
ক্রিকেট টর্নামেন্ট
এইট মার্ডারের পরবর্তি ঘটনা
পিয়নদের টাকা দিয়ে এটেন্ডেন্স পরিবর্তন
কেমেস্ট্রির পিয়নের জিহবার পারফরমেন্স
আর বালিকাদের নিয়ে তো অসংখ্য ঘটনা
বিভিন্ন নিক নেম এবং তাদের শানেনযুল
লেখক বলেছেন: হা হা হা কেমিস্ট্রি ল্যাবে মামু একখান আছিলো ঝাক্কাস
চলমান গবেষনাগার... হা হা হা হা... ভালো কথা মনে করায় দিসো...
মে ঘ দূ ত বলেছেন:
হাহাহা। "কেমেস্ট্রির পিয়নের জিহবার পারফরমেন্স "। ধারুন জিনিস মনে পড়ে গেল।
স্বপ্নিক বলেছেন:
ভাদাইম্মা বলেছেন: হা হা হা হাচিন্না লাইছি মামা... আরো একটা জিনিস মনে পরছে... একটেল সুমনের জিনিসটা কলেজ এ তুমি প্রথমে আনছিলা......;-)
হাহাহাহা ব্যাপক মজা পাইলাম....
ভালো পোষ্ট দিছো ভাই... আমি একই ব্যাচ, সেকশন এ, রোল ৯৮।
লেখক বলেছেন: আরে ঐ বেটার কথা কইয়ো না... এইসব একটেল মেকটেল তো জীবনে শুনিও নাই দেখিও নাই...
:B
এক বছর ধইরা কুনো পোষ্ট দাও নাই কেন মিয়া... ফেসবুকে অ্যাকাউন্ট থাকলে আমারে অ্যাড কইরো কিন্তু...
লেখক বলেছেন: স্বপ্নিক রে ছিনতে পার্তাছি না রে.......
স্বপ্নিক বলেছেন:
রোহান, অ্যাড করলাম.......কিসব জানি ব্লগে লিখছিলাম, এখন পছন্দ হয় না, তাই ফালায় দিছি
ভাদা.. তোমারে ঠিক চিনতে পারলাম না (আসলে সুযোগ নাই
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...















আমি এ সেকশনে ছিলাম। তোমার পোস্টে পরে আরো স্মৃতিচারণ করবো। কলেজের গেইটটা আমাদের সময়ে সাদা ছিলো।