ফটু দেইখা ডরাইয়েন্না
আমি হইলাম আইলসা প্রকৃতির, একখানে বসলে আর নড়ন চড়নের নাম নাই
তয় ঈমানে কই এইখানে কামের পরিবেশ আগে বহুত উৎকিরিষ্ট আছিলো... অহন নানা মন্দার আক্রমনে জর্জরিত হইছে তো কি হইছে, তাই বইলা পুরান কমরেডরা কি এতো সহজে হাল ছাইড়া দিমু??? হের লিগাই আছি, বুনাস হিসেবে পাইছি একগাদা কলিগ যাগোরে আইজকাল আর কলিগ কইতে চাই না, অনেক পুরান দোস্তের চাইতেও কাছের দোস্ত এখন এই কলিগ রা.... আড্ডাগুলাও কলিগ গো লগে, ঘুরতে যাওয়াও কলিগ গো লগে.... তিন বছরের বন্দিদশায় সাথ দেওনের লিগা কলিগডিরে অনেক ধইন্যা পত্তর
আইজকা কুনু কাম কাজ নাই হের লিগা আজাইড়া বলগাইলাম... পুংটা পোলাপাইনডির লগে আড্ডা দিবার মন্চায়
আর যে বেতন দেয় হেই পয়সায় খালি মিষ্টি খাওয়াইতে পারমু.... নিচের ফটু প্রিন্ট করেন আর দেদারছে মিষ্টি খান... লগে এক ঢোক কইরা কোকাকোলা... তয় ভাই বেরাদর রা কেক গিফট করলেও করতে পারেন, দোয়ার লগে উপহারও কাম্য
সর্বশেষ এডিট : ২৫ শে জুন, ২০০৯ সকাল ১১:৩৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



