বিকেলে আড্ডা দিতে গিয়ে খবর পেলাম আজ উদ্বোধনী অনুষ্ঠান , , ভারত থেকে নাকি নর্তক নর্তকী আসতেছে , , আর আমাদের ভালগারদের নাচানাচি তো আছেই , , তাড়াতাড়ি বাসায় আসলাম বিনা টিকেটে একটু মজা লুটার জন্য ।
বাসায় এসে দেখি সবাই রেডি , আমিও জয়েন করলাম ।
সবি ঠিক ঠাক চলতেছিল , , ঋতুপর্ণার ঊলা লা লা তখনও মোটামুটি ঠিক , , ,আরও কিছুক্ষণ পর বাপ্পী লাহেড়ী সোনার শিকল পরে আবার ঊলা লা লা , , এবার হল বিপত্তি , , ,
আব্বা এবার এ গান টা নিয়ে বেশ আগ্রহী , , , কিছুক্ষণ পর আমাকে তলব করিয়া কহিল এই গান এর সিনেমাটা দেখতে চান , , , আমার মাথায় বাঁশ
আব্বায় কয় কি , , নানাভাবে বোঝানোর চেষ্টা করলাম , ফালতু সিনেমা , কাহিনী নাই , হূডাই , ডিভিডি আঊট অফ মার্কেট , , , ,কিছুই কামে দিল না , , ,
অবশেষে আমাকে একচোট গালাগাল করে , , , আব্বা নিজেই আগামীকাল যাচ্ছেন রাইফেল স্কয়ারে , , ,
( কি যে করি বুজতেসি না , , মুভিটা তো আমার পিসিতেই আছে কিন্তু , , , , ,
* সকলের দোয়া প্রার্থী আল্লাহ যেন এই বিপদ থেকে রক্ষা করে
* গুরুচণ্ডালী ও বানান ভুল ক্ষমা করবেন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



