প্রথমে ভেবেছিলাম- কাজটা অনেক সহজ হবে। কিন্তু...
না, কঠিন কিছু না! আসলেই খুব সহজেই শেষ পর্যন্ত হবে ইনশাল্লাহ।
এখন পর্যন্ত ২২ জনের লেখা হাতে পেয়েছি। এর মধ্যে সবাই প্রায় মেইলেই লেখা পাঠিয়েছেন। কেউ আবার কুরিয়ারেও..! লম্বা লেখা তৈরী ছিলো পত্রিকায় পাঠানোর জন্য। কিন্তু সেটাই পাঠালেন সংকলনে। পৃন্ট করা কপি। বাধ্য হয়ে আমি টাইপ করে নিলাম পুরোটা…!
২৫টি লেখার বাকি তিনটার দুইটা আজ কালের মধ্যেই পেয়ে যাব। আরেকটা আদৌ পাবো কিনা সন্দেহ হচ্ছে! তবে আশা করছি পেয়ে যাব…
থাক, এ গল্প পরে লেখা যাবে।
০২
যাদের লেখা পেয়েছি- সেবু মোস্তাফিজ, ইমির, ধ্রুবতারা, পদ্মা, ফ্লাইংডাচম্যান, আশফাক সফল, এটিএম মোস্তফা কামাল, জীবনানন্দদাশের ছায়া, রাজীব, ফারা তন্বী, শামসীর, লালসালু, এস বাসার, হোসাইন১৯৫০ (২টা), এডভোকেট (২টা), ফকির আব্দুল মালেক, তারেক মাহমুদ, আকাশ_পাগলা, আমড়া কাঠের ঢেকি এবং আমি…
এর মধ্যে ছয়জনের টাকা হাতে পেয়েছি। এখন বাকীদের টাকা সংগ্রহের পালা।
তো আমরা সবাই আগামী শুক্রবারে একত্র হলে কেমন হয়? মন্দ না নিশ্চয়! কিন্তু কোন জায়গায় একত্র হওয়া যায়? সে বিষয়ে আপনার মতামত জানান। তবে আগামী শুক্রবারেই, দেরী করা যাবেনা কিছুতেই। যদি কেউ না আসতে পারেন, সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করে টাকা পাঠানোর অন্য ব্যবস্থা করতে হবে।
০৩
গল্পের শিরোনামের পরে লেখকের ব্লগ-নাম এবং শেষে লেখকের মূলনাম ও মেইল এড্রেস প্রকাশ করতে চাচ্ছি। তো এ বিষয়ে আপনার মতামত আমাকে জানান। আর আকাশ_পাগলা ভাইয়া একটা প্রস্তাব রেখেছেন- প্রত্যেক গল্পের শেষে থার্ড ব্র্যাকেটের ভিতরে দু চার লাইনে লেখকের নিজের কিছু কথা রাখা। তো আমি এটাতে একমত- হতে পারে। কে কী লেখা দিতে চান তা আমাকে এই পোষ্টের মন্তব্যের ঘরে জানান। সেই সাথে পরামর্শ দিন- প্রচ্ছদে বইয়ের নাম, সম্পাদকের
ইনশাল্লাহ- আগামী দু একদিনের মধ্যেই বইয়ের পান্ডুলিপি প্রস্তুত হয়ে যাবে। প্রস্তুত হলেই তা প্রকাশনীতে দিয়ে দেয়া হবে। প্রচ্ছদের কাজও আজ কালের মধ্যেই শুরু হবে।
আপডেট জানতে চোখ রাখুন আমার ব্লগে।
ধন্যবাদ সবাইকে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




