গত কিছুদিন থেকে ঢাকাতে কয়েকটি অভিনব ছিনতাই ও প্রতারনার ঘটনা লক্ষ্য করছি তাই ভাবলাম এবার সেটা নিয়ে লিখি।
১। এই ঘটনাটিকে ছিনতাই বলা যায়। এটি সাধারনত সংঘটিত হয় এমন জায়গায় যে রাস্তার খুব কাছাকাছি কোন বাস ষ্টপেজ নেই বা রাস্তা পার হওয়া যায় না। যেমন বিজয় স্মরনী থেকে জাহাঙ্গীর গেট , কাওরানবাজার থেকে বিভিন্ন দিকে যাওয়া সড়ক বা গুলশান ১ থেকে ২ পর্যন্ত সড়ক। এটি ঘটায় সাধারনত এক ধরনের সাপুড়ে মহিলারা। আর এর স্বীকার বর্তমান সময়ের ছেলে-মেয়েরা যারা খুব স্বাভাবিক ভাবেই এগুলোকে ভয় পায়। আর তাদের এই সুযোগ টিই নেয় এরা। তারা দলবদ্ধভাবে সাপ হাতে নিয়ে তাদের কাছে টাকা চায়। আর ভয় দেখিয়ে টাকা পয়সা মোবাইল ইত্যাদি লুটে নেয়। আর এসময় পুলিশ বা আইন শৃঙ্খলা বাহীনী আশেপাশে থাকলেও তারা দাড়িয়ে দাড়িয়ে মজা দেখে।
২। এটিও একই ধরনের জায়গায় সংঘটিত হয়। আর এই কাজটি করে বিভিন্ন প্রতারক চক্র। ধরুন আপনি শাহবাগ থেকে হেটেই বাংলামটর আসছেন হঠাৎই কেউ একজন আপনার পিছু নিয়ে বলবে গাবতলী কোন দিকে আপনি হয়ত বাসে করে যাবার কথা বলবেন তিনি বলবেন যে তার কাছে টাকা নেই তাই তিনি হেটে যাচ্ছেন মিরপুর ১ থেকে হেটে এসেছেন এভাবে তিনি হেটেই নাকি ময়মনসিংহ যাবেন বাএমন কোন জায়গার কথা বলবেন যেখানে গাবতলী থেকে যাওয়ার কথা না। আর তিনি হাটছেনও উল্টো পথে আপনি তাকে বলবেন যে এদিকে তো গাবতলী নয় আর গাবতলী থেকে ওখানে যাওয়াও যায় না। এভাবে বিভিন্ন অসামঞ্জস্য পূর্ণ কথা বলে আপনাকে বিব্রত করবে আর সেখান থেকে সামনে অগ্রসর হতে দেবে না। আর তার পরক্ষণেই তাদের আসল রুপটি বেরিয়ে আসবে তারা কয়েকজন এবার বিভিন্ন দিক থেকে এসে আপনার কাছ থেকে টাকা পয়সা মোবাইল কেড়ে নেবে।
৩। এটি ঘটায় এক শ্রেণীর মেয়েরা। হয়ত আপনার মোবাইলে অনবরত কোন নাম্বার থেকে মিসকল পাচ্ছেন। যদি ব্যাক করেন তাহলে হয়ত আপনাকে বলবে যে সে অন্য কারো নাম্বার ভেবে মিসকল দিয়েছে আসলে সে খুব বিপদে আছে। যদি এদের সাথে কথা বলেন সে তার সমস্যা জানাবে তার টাকা হারিয়ে গেছে তার হোষ্টেল এর বিল দিতে হবে এজন্য তাকে কিছু টাকা ধার দিতে যদি আপনি না করেন তাহলে বলবে বাড়িতে ফোন করতে হবে এজন্য মোবাইলে টাকা দিতে। যদি আপনার ভাগ্য ভাল হয় তাহলে এখানেই রক্ষা পেতে পারেন কিন্তু আপনি যদি আগ্রহী হয়ে তার সাথে কথা বলেন তাহলে এদের সংঘবদ্ধ চক্র আপনাকে আরো বড় বিপদে ফেলবে আর এধরনের মেয়েরা কি ঝামেলায় ফেলবে তা কারো না বুঝতে পারার কথা নয়।
সর্বশেষ এডিট : ২৮ শে মার্চ, ২০০৯ দুপুর ১২:২৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




