আমার একটা সাইলেন্সার অলা পিস্তল লাগবো
বস আমারে ২ মাসের বেতন দেয়নাই
জিগাইলে কয় কাম নাই তো বেতনও নাই
বেতন না পাইলে কাম করতে চাইনা
তাই আমি মাসখানিক অপিসে যাইনা
ভাড়া নাই অপিসে আসবো ক্যমনে
তার এক কথা, কাম নাই তো পয়সা নাই
আমার কথা, আগে আমি আগের পয়সা চাই
তা না হইলে অপিস ইস্টুপিফাই
- তাইলে আমারে গুলি মাইরা থুইয়া যাও
এমুন সুযোগ আর পামুনা ফাও
তাই একটা সাইলেন্সার অলা পিস্তল চাই
আমি আবার বিকট শব্দে ভয় পাই
তাই সাইলেন্সার চাই....
সর্বশেষ এডিট : ২৮ শে আগস্ট, ২০০৯ রাত ৩:১৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



