
১৯৭২ সাল। জার্মানিতে অনুষ্ঠিত হচ্ছে মিউনিখ অলিম্পিক গেমস। অলিম্পিক ভিলেজে ইজরাইলি খেলোয়ারদের রেসিডেন্সে হানা দিলো ফিলিস্তিনি সসস্র গ্রুপ 'ব্ল্যাক সেপ্টেম্বর'। জিম্মি করলো খেলোয়ারদের। তাদের দাবী, মুক্তি দিতে হবে ২৩৪ জন ফিলিস্তিনি বন্দিকে। নানামুখী কারনে ব্যর্থ হলো আলোচনা, নিহত হল সব কজন বন্দি ও হামলাকারী।
ইজরাইলি সরকার সিদ্ধান্ত নিলো প্রতিশোধ নেয়ার। দায়িত্ব দেয়া হলো মোসাদ এজেন্ট Avner (Eric Bana) কে - খুঁজে বের করতে হবে হামলার পিছনে দায়ী ব্যক্তিদের এবং নিতে হবে প্রতিশোধ।
Avner তার টীম নিয়ে মিশন শুরু করে...একদিকে নিতে থাকে প্রতিশোধ অন্যদিকে খবর আসতে থাকে নিত্য নতুন হামলার...
দেখুনঃ Munich
Munich
মুভিটা অবশ্যই বানানো হয়েছে পশ্চিমা দৃষ্টিভঙ্গি থেকে। কিন্তু স্পিলবার্গ এই মুভি তে দেখিয়েছেন যে সহিংসতা কখনই শান্তি ডেকে আনতে পারে না। আরও আছে চিরন্তন মানবতাবোধ-ভালবাসা এবং বিবেকের দ্বন্দ্ব।
সত্যি ঘটনা অবলম্বনে নির্মিত এই মুভিটিতে কতটুকু প্রতিফলিত হয়েছে মানবতার শাশ্বত জয়গান তা জানান আপনাদের জবানিতে...
আমার রেটিং : 7.5/10
সামুতে এটা আমার প্রথম পোস্ট। মুভি রিভিউতে ও আমি নতুন.... আশা করি ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
উৎসর্গ : ব্লগার কাউসার রুশো ভাই।
সর্বশেষ এডিট : ২৯ শে নভেম্বর, ২০১১ সন্ধ্যা ৭:৩০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



