আমার প্রিয় পোস্ট
- হাজার বছরের পুরোনো রক্তে ভেজা বাংলা ভাষা ও সংস্কৃতি, অমর একুশের চেতনা এবং ভিনদেশী সংস্কৃতির নগ্ন আগ্রাসন - ইশতিয়াক আহমেদ চয়ন
- একজন নাগরিক কবিয়াল প্রিয় লতিফুল ইসলাম শিবলি ভাইকে খুব মনে পড়ে! - কবি ও কাব্য
- জীবনানন্দ দাশ : 'বনলতা সেন' কাব্যগ্রন্থ - একরামুল হক শামীম
- আজম খানকে নৈবেদ্য - তাঁর কীর্তি সমগ্র - কবির চৌধুরী
- যুগে যুগে বাংলা সাহিত্য - বৃষ্টিধারা
- জায়গীরনামা---একটি বই , একটি ইতিহাস, একজন ডাক্তার/ব্লগার/লেখকের উত্থান কষ্ট - পথিক!!!!!!!
- শেখ জলিলের ‘জায়গীরনামা’-এক কিশোরের অন্য আবাস এর গল্প - সুনীল সমুদ্র
- ২০০৮ : সামহোয়্যারইন ব্লগের বর্ষসেরা কবিতা (ব্লগারদের মনোনয়ন) - ব্রিগেড সিক্সটিন
- আজ কি আমার বিকেলগুলো, অন্য কারো? - সুনীল সমুদ্র
- শীতার্ত সেমিনার - মুজিব মেহদী
- বাংলা ব্লগের বিবর্তন ও সম্ভাবনা - রেজওয়ান
- আমার কোনদিন দুধ চা খাওয়া হবেনা - নজমুল আলবাব
- কবির আত্মকথন ,কবিতার সুষম সাম্রাজ্য - ফকির ইলিয়াস
- কবিতার কৃত্য - রায়হান রাইন
- সুনীল সমুদ্রের কবিতা - শেখ জলিল
- ব্লগারদের বই নিয়ে ব্লগব্লগর- ১ - শেখ জলিল
- । । বাবা ও তাঁর নি:শ্বাস এবং 'বু জি'র জন্য এলিজি । । - হাসান মোরশেদ
- চির-দুঃখিনী মা আমার - শেখ জলিল
- বাবাকে মনে পড়ে! - শেখ জলিল
- ব্লগীয় স্মৃতিচারণ ২০০৭ ( পর্ব ২ ) - মাহবুব সুমন
- পড়লাম ব্লগার শেখ জলিল ভাইয়ের গল্পের বই -' অতৃপ্ত আকাঙ্খা' - পথিক!!!!!!!
- । । কবি শেখ জলিলের সাথে কবিতা বিষয়ক আলাপচারিতা । । - হাসান মোরশেদ
- শেখ জলিলের লেখা কেমন লাগে? (৪) - এস এম মাহবুব মুর্শেদ
ভালোবাসার ঊর্বশী বুকে লেখা আছে এক নাম- সে আমার দেশ, আলগ্ন সুন্দর ভূমি- বিমূর্ত অঙ্গনে প্রতিদিন প্রতিরাত জেগে ওঠে তার উদ্ভাসিত মুখ

মিছিল এগিয়ে যাক
১৭ ই অক্টোবর, ২০০৬ দুপুর ২:০১
মিছিল এগিয়ে যাক
এ মিছিল তোমার, আমার, সকলের।
ফসলের মাঠের মলিন ধূলো পায়ে হাঁটছে কৃষক
কারখানার আবদ্ধ তালা খুলে বেরুচ্ছে শ্রমিকদল
গৃহিণীরা এ বেলায় বন্ধ রেখেছে ঘরের কাজ
ছাত্র-ছাত্রীরা দেখো ঐ যাছে না পাঠশালায়
মিছিল আসছে, এ মিছিল এগিয়ে যাবেই।
লাঙ্গলের কারিগরেরা লাঙ্গল-কাঁচি হাতে হাঁটে
শ্রমিকের হাতে হাতুড়ি-শাবল-গাঁইতি-কোদাল
ঝাড়ু-বটি হাতে ঐ দেখো গৃহিণী সব আসে
ছাত্রেরা এনেছে প্লাকার্ড-ফেস্টুন হাতে করে
মিছিল এগিয়ে যাবে
এ মিছিল রুখে সাধ্য কার?
ক্ষুধার জঠর, ঘর অন্ধকার, পানি নেই হাহাকার
বিস্তীর্ণ জমিন কালো করে দেয় কয়লার খনি ছাই
দম চেপে ধরে বদ্ধ রুম গার্মেন্টস ফ্যাক্টরীর
মজুরীর দাম নেই কারখানা, ইটের ভাটায়, মহাজনী ঘরে
কৃষকের ক্ষেত পোড়ে খরায় সেচের পানি শূন্যতায়।
জাগে কানসাট, জাগে ফুলবাড়ি, উত্তপ্ত ডেমরা-শনির আঁখড়া
ঘেরাও চলছে, ঘেরাও-বিক্ষোভ হবে এ বাংলায়
মিছিল আসছে, মিছিলের পুরোভাগে কেউ?
দেখো, ছিনতাই যেন না হয় ন্যায্যের অধিকার
মিছিল এগিয়ে যাক-
এ দায়িত্ব তোমার, আমার, সকলের।
১৪.১০.২০০৬
@Sheikh Jalil
প্রকাশ করা হয়েছে: নতুন কবিতা বিভাগে । সর্বশেষ এডিট : ১৭ ই জুন, ২০০৭ রাত ১০:৪৫ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
অতিথি বলেছেন:
কি যে দায়িত্ব! পোঁড়া সময়!
অতিথি বলেছেন:
[সাইজ=4] ভাল লাগল ।[/সাইজ]
অতিথি বলেছেন:
পথিকবৃশ্চিক
ফজলে এলাহি
চোর
এবং
মোঃ হামিদুর রহমান ছিদ্দিকী
..সবাইকে প্রেরণা দেবার জন্য ধন্যবাদ।
অতিথি বলেছেন:
জলিল ভাই,কবিতাটা অসাধারণ লেগেছে। অনুপ্রেরণা দেয়া কবিতা। প্রিন্ট করে বাসায় নিবো...। ধন্যবাদ!
অতিথি বলেছেন:
সমসাময়িক প্রেক্ষাপটে খুব সুন্দর ও সাহসী কবিতা।
শব্দের গাথুনী খুব শক্ত মনে হয়েছে।
একটা তীব্র গতিও আছে, যেটি রাজনৈতিক ধারার কবিতার জন্য একান্তই প্রত্যাশিত থাকে।
ধন্যবাদ শেখ জলিল।
অতিথি বলেছেন:
সুনীল সমুদ্র,দাদা বেশ পড়ে এলেন ব্লগে। আপনার আগমনে ভরে উঠুক কবিতার ফুলঝুড়ি।
মন্তব্যের জন্য ধন্যবাদ।
আনোয়ার সাদাত শিমুল বলেছেন:
লাইন ব্রেক ভেঙে গেছে!
রাশেদ বলেছেন:
ভাল্লাগছে।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...














কবিতা
ভাল লাগল বাস্তবতার
ছবিটা