আমার দিনলিপি
আমার প্রিয় পোস্ট
- হাজার বছরের পুরোনো রক্তে ভেজা বাংলা ভাষা ও সংস্কৃতি, অমর একুশের চেতনা এবং ভিনদেশী সংস্কৃতির নগ্ন আগ্রাসন - ইশতিয়াক আহমেদ চয়ন
- একজন নাগরিক কবিয়াল প্রিয় লতিফুল ইসলাম শিবলি ভাইকে খুব মনে পড়ে! - কবি ও কাব্য
- জীবনানন্দ দাশ : 'বনলতা সেন' কাব্যগ্রন্থ - একরামুল হক শামীম
- আজম খানকে নৈবেদ্য - তাঁর কীর্তি সমগ্র - কবির চৌধুরী
- যুগে যুগে বাংলা সাহিত্য - বৃষ্টিধারা
- জায়গীরনামা---একটি বই , একটি ইতিহাস, একজন ডাক্তার/ব্লগার/লেখকের উত্থান কষ্ট - পথিক!!!!!!!
- শেখ জলিলের ‘জায়গীরনামা’-এক কিশোরের অন্য আবাস এর গল্প - সুনীল সমুদ্র
- ২০০৮ : সামহোয়্যারইন ব্লগের বর্ষসেরা কবিতা (ব্লগারদের মনোনয়ন) - ব্রিগেড সিক্সটিন
- আজ কি আমার বিকেলগুলো, অন্য কারো? - সুনীল সমুদ্র
- শীতার্ত সেমিনার - মুজিব মেহদী
- বাংলা ব্লগের বিবর্তন ও সম্ভাবনা - রেজওয়ান
- আমার কোনদিন দুধ চা খাওয়া হবেনা - নজমুল আলবাব
- কবির আত্মকথন ,কবিতার সুষম সাম্রাজ্য - ফকির ইলিয়াস
- কবিতার কৃত্য - রায়হান রাইন
- সুনীল সমুদ্রের কবিতা - শেখ জলিল
- ব্লগারদের বই নিয়ে ব্লগব্লগর- ১ - শেখ জলিল
- । । বাবা ও তাঁর নি:শ্বাস এবং 'বু জি'র জন্য এলিজি । । - হাসান মোরশেদ
- চির-দুঃখিনী মা আমার - শেখ জলিল
- বাবাকে মনে পড়ে! - শেখ জলিল
- ব্লগীয় স্মৃতিচারণ ২০০৭ ( পর্ব ২ ) - মাহবুব সুমন
- পড়লাম ব্লগার শেখ জলিল ভাইয়ের গল্পের বই -' অতৃপ্ত আকাঙ্খা' - পথিক!!!!!!!
- । । কবি শেখ জলিলের সাথে কবিতা বিষয়ক আলাপচারিতা । । - হাসান মোরশেদ
- শেখ জলিলের লেখা কেমন লাগে? (৪) - এস এম মাহবুব মুর্শেদ
ভালোবাসার ঊর্বশী বুকে লেখা আছে এক নাম- সে আমার দেশ, আলগ্ন সুন্দর ভূমি- বিমূর্ত অঙ্গনে প্রতিদিন প্রতিরাত জেগে ওঠে তার উদ্ভাসিত মুখ

কাঁদছে মানবতা নীরবে
০১ লা নভেম্বর, ২০১১ সকাল ৮:১১
অরণ্যে কমছে শ্বাপদ, বাড়ছে জনপদে
রাষ্ট্রে রাষ্ট্রে খুন, চলে হিংসা প্রতিপদে।
নিজেদের কেউ কখনও পড়লে বিপদে
তেড়ে আসে পশুরাও তার প্রতিরোধে
আসে না মানুষ শুধু বাঁচাতে স্বজাতে!
কাক কোনোদিন খায় না কাকের মাংশ
মানুষেরা মানুষের খায়...
- ৭টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ৪২বার পঠিত
দারুচিনি দ্বীপটা যাচ্ছে সরে
০৮ ই অক্টোবর, ২০১১ সকাল ১১:৪৭
হাজার কথার এক শক্ত বাঁধন
যাচ্ছে খুলে শত অজানা ঝড়ে
সূতোর ওপার থেকে তুমি মারো টান
স্বপ্ন-বাসর তাই বড়ো নড়বড়ে
ঐ দারুচিনি দ্বীপটা যাচ্ছে সরে।।
যাই না এখন আর রূপকথা দেশে...
- ৪টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ২৪বার পঠিত
কখনো বা আশা, কখনো হতাশা
৩০ শে আগস্ট, ২০১১ রাত ২:৩৮
কখনো বা আশা, কখনো হতাশা
শূন্যের উপর বাড়ি
জোছনার রাতে মেঘেদের সাথে
স্বপ্নেরা নিয়েছে আড়ি।।
কখনো বা হাসি, জাগে মন-বাঁশি
বিনিদ্র প্রহর...
- ২টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ২১বার পঠিত
জন্ম নেবো কোনো এক ভরাট মৌসুমে
২৩ শে আগস্ট, ২০১১ রাত ১:৪২
এই অনুভূতিগুলো পড়ে থাক পাথরচাপা বুকে
ঘর্ষণে-বর্ষণে শিলায় শিলায় দলিত-মথিত হোক সব আজ
কালান্তরের ফসিল ক্ষয়ে যাক সভ্যতার নিরেট নিভাঁজে
একতারে বেঁধেছি জীবন-
অসময়ে তুমি দোতারাটা বাজিও না আর!
যতোটা বলো ততোটা উপরে উঠতে পারবো না আমি
হিমালয়ের এভারেস্ট, আলপসের মন্টব্ল্যাংক কিংবা রকি মাউন্টেনের এলবার্ট...
- ৬টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ৪৭বার পঠিত
বিরহ উদাম
২২ শে জুন, ২০১১ সকাল ৯:৫৮
কালো মেঘ ছুঁয়ে গেলো জানালার কাঁচ
দৃষ্টির পাখিরা বিপর্যস্ত দিগ্বিদিক ঝড়ে
ভাঙচুর সময় হাঁটে কণ্টক পথে বেসামাল
জানে না সে কতো দূরে নীলাঞ্জনাদের বাড়ি!
একটা কাজলা দিঘি ছিলো এই পথে হেঁটে যেতে
বুক জুড়ে ছিলো অগণন শ্বেতপদ্মের হাসি
হাওয়ায় মেঘেরা উড়ে এসে দিতো ছায়া দিনভর...
- ৪টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ৩০বার পঠিত
কোকিল ডেকেই চলে
১৫ ই মে, ২০১১ সকাল ১১:৪২
কোকিল ডেকেই চলে মগডালে
কোকিলারা আসে না শিমুলতলে!
আজকাল কোকিলারা বড়োই সংসারী
ভাল্লাগে না কোকিলের বাউলেপনা স্বভাব
নির্মল বাতাসে বসন্তের গান পৌঁছে না হৃদয়কোণে
গাছে গাছে ওড়াওড়ি, দিনভর একটানা গান- আদিখ্যেতা
বরং কাকের কা কা ডাক অনেক মধুর, অনেক সুরেলা...
- ৬টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ৩৪বার পঠিত
এ দেহ জমিন
২৯ শে এপ্রিল, ২০১১ রাত ১০:৫৪
কিছুই ফেলনা নয় মানব জমিনে
অনন্ত সমাধি ঢেকে দিলে দেহের ফসিল
এ প্রাণের বায়ু মিশে থাকে মাটির নিভাঁজে
উর্বরা ধরিত্রী তাকে পোষে মায়াবতী বুকের কন্দরে
দ্যাখো, প্রাত্যহিক পরিত্যক্ত বিষ্ঠাও ফলায় সোনার ফসল
পরিতৃপ্ত সবার জিহ্বা ভরায় তাতে স্বাদের নহর!
এ দেহের নিকানো উঠোন, রক্তমাংস, অস্থিমজ্জা, হাড়গোড়...
- ৪টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ৪০বার পঠিত
আমিতো চেয়েছি
২১ শে এপ্রিল, ২০১১ সকাল ৯:৪৫
আমিতো চেয়েছি শুধু এক ফালি চাঁদ
মাধবী জোস্নার আলো, নীল নীল রাত
হৃদয়ে উঠেছে ঝড়, ঝরেছে প্রপাত
বাড়াওনি তবু তুমি সখ্যতার হাত!
নির্ঘুম প্রহর গেছে, কেটেছে প্রভাত
দু'ভাগ করেছে বুক কষ্টের করাত
আাসোনিকো তবু তুমি কেটে গেছে রাত...
- ৬টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ৩৪বার পঠিত
আগ্নেয়গিরির মতো উঠতাম জ্বলে
১২ ই এপ্রিল, ২০১১ সকাল ৭:১৮
এই এখানে একাকী উদ্দেশ্যহীন পথের ধারে
বুকপকেটে কলম বয়ে নিয়ে আসা ঠিক হয়নি তখন
ঠিক এটার জন্যই এখনো লিখছি যা তা!
গোল্লাছুট, ডাংগুলি, লাটাই-ঘুড়ির দুর্দান্ত দিনে
এক্কা-দোক্কা করে ছড়া কেটে লেখার খাতার
কলম হারিয়ে গেলে কৈশোরে কেঁদেছিলাম একবার
একটানা পাঁচটি বছর বন্ধ ছিলো যা তা লেখা।...
- ১৫টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ৫৪বার পঠিত
ক্ষীণ আশায় ভালোবাসায়
৩০ শে মার্চ, ২০১১ ভোর ৫:০০
স্বপ্নগুলো মরে যায় জেগে থাকে শুধু এতোটুকু আশা
আশার অপর নাম শ্বাস- বুকের ভেতর যাওয়া-আসা
উড়ায়ে রঙিন ঘুড়ি প্রতিদিন শক্তহাতে না ছাড়ি নাটাই
জীবন ছাড়ে না পিছু, বেঁচে থাকবার ঘোড়াটা ছোটাই
যাচ্ছে চলে নাছোড় ঘুড়িটা একেবারে দিগন্ত ওপারে
মাঝখানে ধূ ধূ মাঠ অবিরাম ওই পথের কিনারে
ফিরবে কি ফিরবে না এই প্রশ্ন এখন বাতাসে
প্রতীক্ষার তারা জ্বলে......
- ১১টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ৪৩বার পঠিত




