খুব কষ্ট লাগে ভোরে
১৫ ই মার্চ, ২০১৩ রাত ৯:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
খুব কষ্ট লাগে ভোরে
অন্তরে পাঁজরে
যদি দেখি সব যাচ্ছে চলে
নষ্টের গহ্বরে!
মনুষ্য সমাজে কীট
খুলছে হিংসার গিঁট
দেয়ালে ঠেলছে পিঠ
দরিদ্র দশেরে।
খুব ব্যর্থ লাগে মনে
মননে স্বপনে
যদি বুদ্ধিজীবি বেশ্যা হয়
কথনে শ্রবণে!
যদি দেখি তার বর্ম
যত হিংসা-দ্বেষ-ধর্ম
সমাজের সারে কর্ম
শোষিত জনেরে।
খুব দুঃখ লাগে প্রাণে
একাকী গোপনে
যদি দেখি কারো অবহেলা
দুচোখের কোণে!
প্রথম প্রেমের ফুল
ছিঁড়ে গেছে বৃন্তমুল
পেয়েছে সুখের কূল
মালা দিয়ে অন্যেরে।
খুব কান্না আসে চোখে
আঁধারে নিরলে
যদি বিশ্বাসের প্রেম ভাসে
সন্দেহের জলে!
সে আমার প্রিয়তমা
বার বার করে ক্ষমা
রেখেছি অন্তরে জমা
তার বিরহেরে।
১৪.০৩.২০১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
রাজীব নুর, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৫

আজ বৃহঃস্পতিবার, ২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ।
ইংরেজি ১৭ই সেপ্টেম্বর। গত কয়েকদিন বেশ কয়েকজন ব্লগার সামুর ভালো মন্দ নিয়ে লিখেছেন। তাদের মুল বক্তব্য হলো- সামু গেলো। সামু শেষ। তারা সামুর...
...বাকিটুকু পড়ুন
আপনি জানেন কী?ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ...
...বাকিটুকু পড়ুন
মির্জা গালিব সম্পর্কে একটি গল্প চালু আছে। একদিন তিনি মসজিদে বসে মদ্যপান করছিলেন। তখন মুসল্লিরা তাকে বাধা দিয়ে বললেন "মসজিদ আল্লাহর ঘর, মদ্যপানের জায়গা নয়।" তখন মির্জা গালিব তাঁর বিখ্যাত...
...বাকিটুকু পড়ুনপ্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”
বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন
আলোর-ছায়ার দোলাচলে এক কাপ কফি পান করার সুযোগ কি পাওয়া যেতে পারে?

ছবি ব্লগ - ২ টরন্টোর আকাশ ছবি ব্লগ - ১ মেঘলা আকাশ ...বাকিটুকু পড়ুন