লোকজ ছড়া-1
২৫ শে নভেম্বর, ২০০৬ রাত ৩:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ছড়া সাহিত্যের প্রাচীনতম মাধ্যম। এখনো মায়েরা ছড়া কেটে শিশুদের ঘুম পাড়ায়। ছেলেমেয়েরা খেলার সময় ছড়া কাটে। জ্যোছনা রাতে বাড়ি বাড়ি ছড়ার আসর বসে। লোকমুখে প্রচলিত ছড়াগুলোর রচয়িতা না পাওয়া গেলেও বেশ জনপ্রিয় কিছু ছড়া আঞ্চলিক ভেদে প্রচলিত রয়েছে এখনও। সাহিত্যের ক্রমবিকাশের সাথে সাথে এ লোকজ ছড়াগুলোও আসন করে নিয়েছে প্রত্যন্ত জনপদে মানুষের মনে। আজ একটি ছড়া পোস্ট করলাম- যা ছোটোকালে মুখে মুখে শুনেছি, নিজেও আবৃত্তি করেছি।
ওয়ান টু থ্রি
পাইলাম একটা বিড়ি
বিড়িত নাই আগুন
পাইলাম একটা বাগুন
বাগুনে নাই বিচি
পাইলাম একটা কেঁচি
কেঁচিত নাই ধার
পাইলাম একটা হার
হারের নাই লকেট
পাইলাম একটা পকেট
পকেটে নাই টাকা
কেমনে যামু ঢাকা
ঢাকায় নাই গাড়ি
ফিরা আইলাম বাড়ি
বাড়িতে নাই ভাত
পুটকী শুকাইয়া থাক
পুটকীর মধ্যে ঘাঁও
ডাক্তারখানা যাও
ডাক্তারখানা বন্ধ
পুটকী ধইরা কান্দ।
[তথ্যসূত্র: প্রসুন(৮) সৌজন্য: হযরত আলী দেবল]
সর্বশেষ এডিট : ২৫ শে নভেম্বর, ২০০৬ রাত ১০:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজকাল আমার মনে হয় -
আমাকে কেউ পছন্দ করে না,
কারো কাছে গেলে, সে বিরক্ত হয়।
পোশাক অগোছালো, এলোমেলো চুল,
চোখের দৃষ্টি কেমন ঘোলাটে!
বীরত্ব দেখানোর কিছু নেই।
চতুর পুরুষ স্ত্রীর...
...বাকিটুকু পড়ুনআজ আমার ৩য় বইয়ের জন্য চুক্তি করতে প্রকাশক আমন্ত্রণ জানিয়েছিলেন। প্রকাশনা সংস্থা 'উত্তরণ'-এর মাসুদ ভাইয়ের বাংলাবাজারের অফিসে ঘণ্টাখানেক ছিলাম। তাঁর সাথে কথা বলতে বলতেই আমার মনে একটি বোধোদয় আসে! আমি... ...বাকিটুকু পড়ুন

মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন...
...বাকিটুকু পড়ুনমৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন