আমার প্রিয় পোস্ট
- আজ কি আমার বিকেলগুলো, অন্য কারো? - সুনীল সমুদ্র
- শীতার্ত সেমিনার - মুজিব মেহদী
- বাংলা ব্লগের বিবর্তন ও সম্ভাবনা - রেজওয়ান
- আমার কোনদিন দুধ চা খাওয়া হবেনা - নজমুল আলবাব
- কবির আত্মকথন ,কবিতার সুষম সাম্রাজ্য - ফকির ইলিয়াস
- কবিতার কৃত্য - রায়হান রাইন
- সুনীল সমুদ্রের কবিতা - শেখ জলিল
- ব্লগারদের বই নিয়ে ব্লগব্লগর- ১ - শেখ জলিল
- । । বাবা ও তাঁর নি:শ্বাস এবং 'বু জি'র জন্য এলিজি । । - হাসান মোরশেদ
- চির-দুঃখিনী মা আমার - শেখ জলিল
- বাবাকে মনে পড়ে! - শেখ জলিল
- ব্লগীয় স্মৃতিচারণ ২০০৭ ( পর্ব ২ ) - মাহবুব সুমন
- পড়লাম ব্লগার শেখ জলিল ভাইয়ের গল্পের বই -' অতৃপ্ত আকাঙ্খা' - পথিক!!!!!!!
- । । কবি শেখ জলিলের সাথে কবিতা বিষয়ক আলাপচারিতা । । - হাসান মোরশেদ
- শেখ জলিলের লেখা কেমন লাগে? (৪) - এস এম মাহবুব মুর্শেদ
ভালোবাসার ঊর্বশী বুকে লেখা আছে এক নাম- সে আমার দেশ, আলগ্ন সুন্দর ভূমি- বিমূর্ত অঙ্গনে প্রতিদিন প্রতিরাত জেগে ওঠে তার উদ্ভাসিত মুখ

সবাইকে ঈদের শুভেচ্ছা
২০ শে ডিসেম্বর, ২০০৭ বিকাল ৪:৪৭
বন্যা, সিডর আর দ্রব্যমূল্যের ঊর্ধগতি সব মিলে সবাই কেমন আছেন? বাজারে গিয়েছিলাম আজ। পিঁয়াজ, রসুন, আদা আর কিছু মসলাপাতি কেনার প্রয়োজন ছিলো। এক লাফে পিঁয়াজের দাম কেমন করে তিনগুণ হলো যুক্তি খুঁজে পেলাম না। আর মসলাপাতির কথা নাই বা বললাম! সে যাই হোক, উৎসব তো থেমে থাকবে না কারুরই। নিম্ন মধ্যবিত্তের অর্থনৈতিক টানাপোড়েন, সাংসারিক অস্বচ্ছলতায় কী-ই বা আসে যায়!
আগামীকাল ঈদুল আজহা। মানে কোরবানীর ঈদ। ত্যাগের আনন্দে উদ্বেলিত থাকবে সবার জীবন। ঈদের আনন্দে সবাই পরিপূর্ণ থাকলেও কারও কারও জীবনে নিসঃঙ্গতা কিছুটা বিচলিত করতে পারে। বিশেষ করে প্রবাসী যারা তাদের জন্য আমাদের তরফ থেকে থাকবে অকৃত্রিম শুভেচ্ছা। আপনারা ভালো থাকুন, আনন্দে থাকুন। যারা সদ্য মা-বাবা, ভাই-বোন হারিয়েছেন তাদের জন্যও রইলো সহমর্মিতা, ভালোবাসা। এ খুশির দিনে মা-বাবা হারানোর ব্যথা তিলে তিলে টের পাচ্ছি এখন আমি।
ঈদুল আজহার ত্যাগের মহিমায় সবার জীবন উদ্দীপ্ত হোক। আসনু আমরা আনন্দ ভাগ করে নিই আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব, পাড়াপ্রতিবেশীদের সাথে। বিশেষ করে গরীব স্বজন, প্রতিবেশীরা যেন আমাদের খুশির অংশীদার হয় সর্বাগ্রে। ঈদ মোবারক।
২০.১২.২০০৭
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): ঈদুল আজহা ;
প্রকাশ করা হয়েছে: আমার ডায়েরী বিভাগে ।
ভাস্কর চৌধুরী বলেছেন:
বাজারে আগুন.....!
ঈদ মোবারক
ত্যাগের মানসিকতায় উজ্জীবিত করুক সকলকে
সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা...
অমি রহমান পিয়াল বলেছেন:
শুভেচ্ছা। জন্মযুদ্ধে আপনে নাই ক্যান?
সামী মিয়াদাদ বলেছেন:
সবার ঈদ সুন্দর হোক। আপনাকে ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক
আহসান উদ্দিন বলেছেন:
ঈদ মোবারক........
শরীফ আবদুল্লাহ বলেছেন:
ঈদ মুবারাক। শুভেচ্ছা আপনাকে ।
ফজলে এলাহি বলেছেন:
ঈদ মোবারক শেখ জলীল ভাই। ভাল থাকুন।
কালপুরুষ বলেছেন:
আপনাকেও জানাই ঈদের প্রাণঢালা শুভেচ্ছা। ভাল থাকুন, সুস্থ থাকুন।
















