এক গুচ্ছ লিরিক/ শেখ জলিল
১.
পাথরে পাথর ঘষে যদিবা আগুন জ্বলে-
হৃদয়ে হদয় দাও
একদিন হবো সোনা প্রেমের অনলে।
২.
আমিতো কঠিন নই যেমন পাথর
ভালোবেসে এতোটুকু দাওনা আদর!
৩.
তোমার সময় থেকে একটু সময়
যদিবা আমারই হয়-
গড়ে যাবো পৃথিবীর মহাবিস্ময়।
৪.
চাই না টাকা কড়ি চাই না ধন
তোমার হৃদয়টাই অমূল্য রতন।
৫.
কাছে এসে ভালোবেসে যদি করো ঘৃণা-
মরে যাবো একদিন ঠিকই
যেমনি নদী মরে সাগর বিনা।
৬.
কুচবরণ কন্যা তোমার মেঘবরণ চুল
বর্ষার নদী হয়ে আমার ভাসাও দু'কূল।
৭.
আকাশে উড়লে পাখি সোনালী ডানায়
যেমনটি খুঁজে পায় সুখের ঠিকানা
তার চেয়ে বেশি ওড়ো বুকের সীমায়
প্রেমের আকাশে আজ নেই কোনো মানা।
১২.০১.১৯৯৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

