আমার প্রিয় পোস্ট

ভালোবাসার ঊর্বশী বুকে লেখা আছে এক নাম- সে আমার দেশ, আলগ্ন সুন্দর ভূমি- বিমূর্ত অঙ্গনে প্রতিদিন প্রতিরাত জেগে ওঠে তার উদ্ভাসিত মুখ

যায় না পোড়ানো ভালোবাসা

২৭ শে জানুয়ারি, ২০০৮ রাত ১২:০৬

শেয়ারঃ
0 0 0

পোড়ানো যায় না এমন জিনিস
পৃথিবীতে খুব কমই আছে
পুড়ে যেতে যেতে ঐ মনটাও
বদলে যেতে পারে শেষে
যায় না পোড়ানো যে ভালোবাসা
তাই শুধু চাই তোমার কাছে।।

তুমিতো পাথর নও অথবা জীবন্মৃত
বুকের গভীরে কেন পুষে রাখো ক্ষত
পরশ পাথরে ঘষে যদি সোনা হয়
হৃদয়ে হৃদয় দাও কেন থাকো বসে।।

আমিতো কঠিন নই অথবা হৃদয়হীনা
চোখের গভীরে দেখো প্রেম আছে কীনা
দু'চোখের জলে যদি নদী বয়ে যায়
মোহনা প্রেমেরই হোক মিলেমিশে।।

২১.১২.১৯৯২

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): গীতিকবিতা ;
প্রকাশ করা হয়েছে: গানের কথা  বিভাগে । সর্বশেষ এডিট : ০৩ রা মার্চ, ২০০৮ রাত ৮:০৯ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২৭ শে জানুয়ারি, ২০০৮ রাত ১২:১৬
মিরাজ বলেছেন: শুনেছিলাম ভালোবাসা নাকি পুড়ে খাটি হয়, আর কবি আপনি বলছেন যায়না পোড়ানো ভালবাসা!!!

২৭ শে জানুয়ারি, ২০০৮ সকাল ৯:৩০

লেখক বলেছেন: মন বা অন্তরকে পুড়ে খাঁটি করা যায়, ভালোবাসাকে তো পোড়ানো যায় না!

২. ২৭ শে জানুয়ারি, ২০০৮ রাত ১২:২৯
মৃন্ময় আহমেদ বলেছেন: ...
কতোটা বেসেছি ভালো, শুধু মন জানে
..................এ হৃদয় জানে
২৭ শে জানুয়ারি, ২০০৮ সকাল ৯:৩২

লেখক বলেছেন: হুম!....এ হৃদয় জানে।

৩. ২৭ শে জানুয়ারি, ২০০৮ রাত ১২:৫২
অহেতুক অকারণ বলেছেন:
পোড়ানো যায় না এমন জিনিস পৃথিবীতে খুব কমই আছে পুড়ে যেতে যেতে ঐ মনটাও বদলে যেতে পারে শেষে যায় না পোড়ানো যে ভালোবাসা তাই শুধু চাই তোমার কাছে।।

খুবই করুন আহবান।

ভাল লাগলো জলিল ভাই।।
২৭ শে জানুয়ারি, ২০০৮ সকাল ৯:৩২

লেখক বলেছেন: ভালো লাগলে তো ভালোই।

৪. ২৭ শে জানুয়ারি, ২০০৮ ভোর ৫:৩৫
ফকির ইলিয়াস বলেছেন: আমি পুড়ে যাই , পুড়ে বুধের বৃশ্চিক
তুমি সমুদ্র হও ,
আমি জল হয়ে জ্বলেই করবো চিকচিক !
২৭ শে জানুয়ারি, ২০০৮ সকাল ৯:৩৩

লেখক বলেছেন: সুন্দর উদ্ধৃতি।

২৭ শে জানুয়ারি, ২০০৮ সকাল ৯:৩৪

লেখক বলেছেন: তো বেশ।

৬. ২৭ শে জানুয়ারি, ২০০৮ সকাল ৯:৫১
মানবী বলেছেন: চমৎকার কবিতা!

অসাধারন লিখেছেন! ভালো লেগেছে পড়ে, ধন্যবাদ।

+
২৮ শে জানুয়ারি, ২০০৮ রাত ১:০৭

লেখক বলেছেন: মানবীকে অনেক অনেক ধন্যবাদ।

৭. ২৮ শে জানুয়ারি, ২০০৮ রাত ১:১২
খুশবু বলেছেন: যায় না পোড়ানো যে ভালোবাসা
তাই শুধু চাই তোমার কাছে।।



৩০ শে আগস্ট, ২০০৮ রাত ১০:৪৯

লেখক বলেছেন: খুশবুর মন্তব্য পেয়ে ভালো লাগলো।

৮. ২৮ শে জানুয়ারি, ২০০৮ রাত ১:১৯
কালপুরুষ বলেছেন: সত্যিই সুন্দর। আমি মুগ্ধ।
৩০ শে আগস্ট, ২০০৮ রাত ১০:৫০

লেখক বলেছেন: ধন্যবাদ কালপুরুষ ভাই।

 

মোট সময় লেগেছে ০.৯৪১৯ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
প্রথম লেখালেখির প্রচেষ্টা (ছড়া-কবিতা): ১৯৭৫ সালে বড়ো ভাইয়ের প্রেরণায়।

প্রথম লেখা প্রকাশ (কবিতা): ১৯৮৩ সালে ‌'পত্রমুকুল' নামক একুশে সংকলনে, কলাবাগান স্টাফ...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ