আমার প্রিয় পোস্ট
- আজ কি আমার বিকেলগুলো, অন্য কারো? - সুনীল সমুদ্র
- শীতার্ত সেমিনার - মুজিব মেহদী
- বাংলা ব্লগের বিবর্তন ও সম্ভাবনা - রেজওয়ান
- আমার কোনদিন দুধ চা খাওয়া হবেনা - নজমুল আলবাব
- কবির আত্মকথন ,কবিতার সুষম সাম্রাজ্য - ফকির ইলিয়াস
- কবিতার কৃত্য - রায়হান রাইন
- সুনীল সমুদ্রের কবিতা - শেখ জলিল
- ব্লগারদের বই নিয়ে ব্লগব্লগর- ১ - শেখ জলিল
- । । বাবা ও তাঁর নি:শ্বাস এবং 'বু জি'র জন্য এলিজি । । - হাসান মোরশেদ
- চির-দুঃখিনী মা আমার - শেখ জলিল
- বাবাকে মনে পড়ে! - শেখ জলিল
- ব্লগীয় স্মৃতিচারণ ২০০৭ ( পর্ব ২ ) - মাহবুব সুমন
- পড়লাম ব্লগার শেখ জলিল ভাইয়ের গল্পের বই -' অতৃপ্ত আকাঙ্খা' - পথিক!!!!!!!
- । । কবি শেখ জলিলের সাথে কবিতা বিষয়ক আলাপচারিতা । । - হাসান মোরশেদ
- শেখ জলিলের লেখা কেমন লাগে? (৪) - এস এম মাহবুব মুর্শেদ
ভালোবাসার ঊর্বশী বুকে লেখা আছে এক নাম- সে আমার দেশ, আলগ্ন সুন্দর ভূমি- বিমূর্ত অঙ্গনে প্রতিদিন প্রতিরাত জেগে ওঠে তার উদ্ভাসিত মুখ

তোমার সঙ্গমে
৩০ শে জুলাই, ২০০৮ সকাল ৯:৫৫
প্রত্যহ সকাল থেকে বিকেল পর্যন্ত
যতোক্ষণ হাঁটাহাঁটি করি সশরীর
সারাক্ষণ মনে হয় তুমি আছো
এই শহরে আমারই পাশাপাশি।
দুই বেনী চুল দুলিয়ে যে বালিকাটি
হেঁটে যায় স্কুলে খুব ভোরে সদর রাস্তাটি ধরে
তার মুখে দেখি তোমারই নিষ্পাপ মুখ
বিদ্যাময়ী স্কুলের ফটকে দাঁড়িয়ে থাকা কিশোর
অপলক চেয়ে দেখে যেন সেই তোমারই আদল।
কলেজ পড়ুয়া যুবতীরা যখন হঠাৎ অকারণে
হেসে ওঠে খিলখিল নিউমার্কেটের ব্যস্ত মোড়ে
যুবক হৃদয়ে টগবগ করে প্রেমের উনুনটা আরও
মনের খোরাকে ফেলে দেই তাতে কিছু শস্যকণা।
স্টেথো হাতে রোজ রোজ যে ডাক্তার মেম
সমস্ত ওয়ার্ড ঘুরে দেখে যায় রোগীদের
তার সফেদ এ্যাপ্রোনে খুঁজে পাই যেন
তোমারই কোমল হাত শুশ্রুষায় মমতার
যার কল্যাণে পেয়েছিলাম নতুন জীবন একদিন।
নীরব রাত্রিতে একা হয়ে যাই স্মৃতির খাঁচায়
খুঁজে ফিরি তোমারই সুখের ছোঁয়া অনুক্ষণ
অথচ কী আশ্চর্য মিলন দেখো এ আমার
পাশে শোয়া বধূটির কমনীয় শরীর লুটিয়ে পড়ে
যখন এ দেহের উন্মত্ত আঙিনার ভাঁজে ভাঁজে
তোমারই সঙ্গমের উৎসবে মাতি প্রতিরাত
আমি তোমারই দেখা পাই তার চাঁদমুখে অবিকল!
১৪.০৭.২০০৮
©Sheikh Jalil
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): কবিতা ;
প্রকাশ করা হয়েছে: নতুন কবিতা বিভাগে ।
কৌশিক বলেছেন:
পয়োমন্ত
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ।
কালপুরুষ বলেছেন:
খুব ভাল লাগলো। আপনার অন্যান্য কবিতা থেকে এটা একটু আলাদা তাই অন্যরকম স্বাদ পেলাম। ভাল আছেন আশা করি।
লেখক বলেছেন: জ্বি, ভালো আছি ভাইজান।
রোডায়া বলেছেন:
একজনের মুখে আরেকজনকে দেখা খুব খারাপ!!!
লেখক বলেছেন: তাই নাকি!
লেখক বলেছেন: ধন্যবাদ রাতিফ। শুভেচ্ছা ।
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ।
লেখক বলেছেন: ঠিক তাই।
প্রণব আচার্য বলেছেন:
কেমন আছেন?
লেখক বলেছেন: আমি ভালো, আপনি?
লেখক বলেছেন: ধন্যবাদ ছন্নছাড়ার পেন্সিল।
~টক্স~ বলেছেন:
দারুন, অসাধারণ। আপনার কবিতা পড়ে মন্তব্য করার স্পর্ধা করতেই অনেক সাহস লাগে, তাও আজকে কিছু লিখেই ফেললাম।
খুব ভাল লেগেছে।
লেখক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।
(খুব লজ্জায় ফেলে দিলেন ~টক্স~!)
আলী প্রাণ বলেছেন:
শব্দের বন্ধনে বাস্তবকে চোখের সামনে তুলে ধরা সবার পক্ষে সম্ভব নয়। আপনার লেখাটা সত্যিই অসাধারণ।
















