মনটা উড়াল পাখি যে হয় ফি-ব্যস্ততার ভিড়ে
যোজন যোজন দূরে তবু স্বপন তোমায় ঘিরে
উদাস দুপুর রুক্ষ বালু তপ্ত শ্বাস এই বুকে
তবুও আশার বাতাস ছড়াও ভালোলাগা সুখে।
কোন্ ঠিকানায় কোথায় বসত যদিও জানি না
পাখি হয়ে খুঁজছি শুধুই তোমার ঠিকানা
মৌনতার এক লগ্ন ঘিরে ডাকে মিলন সোহাগ
খুশির জোয়ার ঢেউ তুলে যায় কাঁপে বুকের ভূভাগ।
কী যে জাদু ছড়িয়ে আবেশ জাগে চোখেমুখে
তুমিই আমার স্বপ্নছবি প্রথম প্রেমের সুখে!
২৯.০৪.২০০৮
সর্বশেষ এডিট : ২১ শে মার্চ, ২০১০ সকাল ৭:০৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


