আমার প্রিয় পোস্ট
- হাজার বছরের পুরোনো রক্তে ভেজা বাংলা ভাষা ও সংস্কৃতি, অমর একুশের চেতনা এবং ভিনদেশী সংস্কৃতির নগ্ন আগ্রাসন - ইশতিয়াক আহমেদ চয়ন
- একজন নাগরিক কবিয়াল প্রিয় লতিফুল ইসলাম শিবলি ভাইকে খুব মনে পড়ে! - কবি ও কাব্য
- জীবনানন্দ দাশ : 'বনলতা সেন' কাব্যগ্রন্থ - একরামুল হক শামীম
- আজম খানকে নৈবেদ্য - তাঁর কীর্তি সমগ্র - কবির চৌধুরী
- যুগে যুগে বাংলা সাহিত্য - বৃষ্টিধারা
- জায়গীরনামা---একটি বই , একটি ইতিহাস, একজন ডাক্তার/ব্লগার/লেখকের উত্থান কষ্ট - পথিক!!!!!!!
- শেখ জলিলের ‘জায়গীরনামা’-এক কিশোরের অন্য আবাস এর গল্প - সুনীল সমুদ্র
- ২০০৮ : সামহোয়্যারইন ব্লগের বর্ষসেরা কবিতা (ব্লগারদের মনোনয়ন) - ব্রিগেড সিক্সটিন
- আজ কি আমার বিকেলগুলো, অন্য কারো? - সুনীল সমুদ্র
- শীতার্ত সেমিনার - মুজিব মেহদী
- বাংলা ব্লগের বিবর্তন ও সম্ভাবনা - রেজওয়ান
- আমার কোনদিন দুধ চা খাওয়া হবেনা - নজমুল আলবাব
- কবির আত্মকথন ,কবিতার সুষম সাম্রাজ্য - ফকির ইলিয়াস
- কবিতার কৃত্য - রায়হান রাইন
- সুনীল সমুদ্রের কবিতা - শেখ জলিল
- ব্লগারদের বই নিয়ে ব্লগব্লগর- ১ - শেখ জলিল
- । । বাবা ও তাঁর নি:শ্বাস এবং 'বু জি'র জন্য এলিজি । । - হাসান মোরশেদ
- চির-দুঃখিনী মা আমার - শেখ জলিল
- বাবাকে মনে পড়ে! - শেখ জলিল
- ব্লগীয় স্মৃতিচারণ ২০০৭ ( পর্ব ২ ) - মাহবুব সুমন
- পড়লাম ব্লগার শেখ জলিল ভাইয়ের গল্পের বই -' অতৃপ্ত আকাঙ্খা' - পথিক!!!!!!!
- । । কবি শেখ জলিলের সাথে কবিতা বিষয়ক আলাপচারিতা । । - হাসান মোরশেদ
- শেখ জলিলের লেখা কেমন লাগে? (৪) - এস এম মাহবুব মুর্শেদ
ভালোবাসার ঊর্বশী বুকে লেখা আছে এক নাম- সে আমার দেশ, আলগ্ন সুন্দর ভূমি- বিমূর্ত অঙ্গনে প্রতিদিন প্রতিরাত জেগে ওঠে তার উদ্ভাসিত মুখ

চির-দুঃখিনী মা আমার
১৪ ই মে, ২০০৬ ভোর ৫:০৩
মা নাম মধুর। মা চিরন্তন। মাকে নিয়ে লেখা কবিতাটি তাই মা দিবসে পোস্ট করলাম
মা আমার, চির-দুঃখিনী মা যে আমার!
যখন কিশোরী ছিলে তুমি মা-বাবার আদরে
ডুব-সাঁতারে পুকুরে ভাসতে যখন- করতে জলের খেলা
কিম্বা গাছে চড়ে পারতে পেয়ারা আঁচলটা ভ'রে
সারা পাড়া চষে বেড়াতে দারুণ দুষ্টুমিপনায়
ঠিক তখনই পেতেছিলে সংসার-
মা আমার, চির-দুঃখিনী মা যে আমার!
কতোটা পেয়েছো সুখ স্বামীর সংসারে?
কখনো বলোনি তুমি কতো ঘানি টেনেছো জীবনে
ঢেঁকির পিছায় রেখে শক্ত দু'পা কতো রাত করেছো প্রভাত
সকলের উদর-ভোজন শেষে কতোদিন জোটেনি আহার
শ্বশুড় ও শ্বাশুড়ীর মুখকালা উপহাস শুনেছো কতোটাবার
কখনো বলোনি গল্পটি যে তার-
মা আমার, চির-দুঃখিনী মা যে আমার!
নয়-নয়টি সনতান করেছো মানুষ তুমি
নিজের খাবার খাইয়ে ছেলেকে পাঠিয়েছো স্কুলে
জ্বালতে শিার আলো য়েছে জীবনীশক্তি
জঠরের তাপ শুধু তুমিই করেছো অনুভব
করতে পারোনি ভাগ সংসারে অন্যের সাথে
ছিলো ছেলে-মেয়ে বেশি দায়িত্ব অপার-
মা আমার, চির-দুঃখিনী মা যে আমার!
অনেক হয়েছে বড়ো ছেলে-মেয়ে সকলই তোমার
পেতেছে সংসার তারা ভিন্ন পাতে ভিন্ন সঙ্গী নিয়ে
অথচ তোমার কাছের মানুষ জমিয়েছে পাড়ি
চিরকাল থাকবে তোমার যে জীবনে ও মরণে
রাখেনি কথাটি তার বলেছিলো সেই একদিন
সাথী করে আছো তাই একানত আঁধার
মা আমার, চির-দুঃখিনী মা যে আমার!
এ ঘর ও ঘর ঘুরছো তুমি যে আশার প্রদীপ হাতে
একটু নিরালা ছায়া একটু বিশ্রাম দিনানতের আলো
কী ছেলে কী মেয়ে কেউ জ্বালতে পারেনি তাও
সকলই ঝাপসা লাগে ছানিপড়া চোখেতে তোমার
নিজের জীবন করেছো আঁধার সবার সুখের জন্য
ষাটোর্ধ বয়সী এক মহীয়সী তুমি মা সবার-
মা আমার, চির-দুঃখিনী মা যে আমার!
21.03.2006
Sheikh Jalil
প্রকাশ করা হয়েছে: নতুন কবিতা বিভাগে । সর্বশেষ এডিট : ২৫ শে জুলাই, ২০০৭ রাত ১১:৩৩ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
অতিথি বলেছেন:
সুন্দর করে বলার জন্য আপনাকেও অভিনন্দন ফজলে এলাহি।
পথহারা বলেছেন:
যুঞ্চিক্ত
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...














এ কাব্যে আপনার অভিনন্দন পাওনা শেখ জলিল।