ধরে নিলাম, আমি বর্ণমালা সঠিক উচ্চারণে ও ক্রমে বলতে পারলাম কিন্তু বাংলা বানানে একদম গাধা, তখন কি হবে? ধরে নিলাম আমি বানানেও খুব পাকা কিন্তু গোলমাল পাকাই কোনটা বিজয় দিবস ও কোনটি স্বাধীনতা দিবসদুটির মাধ্যে। (আমি দেখেছি অনেকেই তাড়াতাড়ি বলতে পারেনা, ও দুটোর ভেতর গোল পাকিয়ে দেয়)। ধরে নিলাম আমি বাংলার ইতিহাসেও খুব পটু কিন্তু আজ বাংলা মাসের কত তারিখ সেটা জানিনি, তখন কি হবে? অনেকের ভেতর এই ভাব দেখেছি যে দেশকে ভালবাসার কিছু পূর্বশর্ত হিসাবে তারা এই জ্ঞানগুলিকে যাচাই করেন। তাই যদি হবে, তবে কি কোন অশিক্ষিতই দেশকে ভালবাসেনা? (আমি ভুল হতে পারি তবে শুনেছি চিনারা নাকি জাপানীজরা তাদের সকল অক্ষর চেনেনা। কাঞ্জী নামে নাকি তাদের কিছু একটা আছে যা একজন বিশ্ববিদ্যায়ের ছাত্র মাত্র ৮০টার মতো জানে। তাদের আছে ২০০০+ কাঞ্জী)
যাই হোক, বেশি কথা না বাড়িয়ে (আঁতলামির দিকে চলে যাচ্ছে), আমি শুধু বলতে চাই, যারা সঠিক ক্রমে বলতে পারছেন না, এতোটা লজ্জ্বার কিছু নাই, বা কেউ সঠিক ক্রমে বলতে না পারলে তাকে লজ্জ্বা দেবেন না। বিশেষ করে কেউ যদি মনে করে এগুলি বলতে না পারা মানে আমি দেশটাকেও ভালবাসিনা, তবে সেই নির্ণয়টা খুব ভুল হবে...
তবে আমাদের উচিত আমরা যেন এগুলি পারি ও আমাদের ভবিষ্যত প্রজন্মকে শেখাতে পারি...
সর্বশেষ এডিট : ১৯ শে ফেব্রুয়ারি, ২০১০ সকাল ৮:১২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



