স্বরবর্ণ ~~~~
অ আ ই ঈ
উ ঊ ঋ এ
ঐ ও ঔ
ব্যঞ্জনবর্ণ~~~~
ক খ গ ঘ ঙ
চ ছ জ ঝ ঞ
ট ঠ ড ঢ ণ
ত থ দ ধ ন
প ফ ব ভ ম
য র ল শ ষ
স হ ক্ষ ড় ঢ়
য় ৎ ংঃঁ
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
এই সপ্তাহটা থেকে প্রতিদিন বাচ্চাদের একটা টিউটোরিয়ালে যাচ্ছি। প্রথম দু'টা দিন সকাল সকাল ঘুম থেকে উঠে স্কুলে যেতে কষ্ট হলেও এখন তো বেশ ভালোই লাগছে। সবচেয়ে যেটা বেশী মজা লাগে সেটা হলো বাচ্চারা যখন টিচারের সাথে সাথে ছড়া, কবিতা,বাংলা ইংরেজী বর্ণমালা মুখে মুখে আওয়াজ করে পড়ে যায় তখন আমি ও সেটা মনে মনে সেভাবেই বলতে থাকি। আজ বাংলা বর্ণমালা পড়ানোর সময় খেয়াল করে দেখলাম যে স্বরবর্ণ ঠিকই বলতে পারছি কিন্তু ব্যন্জ্ঞনবর্ণতে গিয়ে আটকে যাচ্ছি। ওদের সাথে ক থেকে ম পর্যন্ত বলতে পারছি কিন্তু য থেকে ঁ পর্যন্ত বলতে গিয়ে বার বার বর্ণমালাগুলো উল্টাপাল্টা বলছি। অথচ ছোট ছোট বাচ্চারা পারছে। খুব বড় মুখ করে বলি আমার পড়াশুনার পাঠ শেষ হয়ে গেছে আজ লজ্জ্বা লেগেছে এটা ভেবে যে নিজের মাতৃভাষার প্রথম পাঠ হিসেবে যে বর্ণমালাগুলো শিখেছি সেটাই ভুলে গেছি। বাসায় ফিরে এসে প্রথমে সব বর্ণমালাগুলো ভাল করে মুখস্ত করে ডায়রীতে লিখে এখন কি-বোর্ডের সাহায্যে পোস্টের আগে আবারো বর্ণমালাগুলো লিখলাম.........তীব্র লজ্জ্বাবনত মনে নিজেই নিজের কাছে প্রতিজ্ঞা করলাম পরে যাতে আর কোনদিন বর্ণমালাগুলো ভুলে না যাই ...................!!
সর্বশেষ এডিট : ১৯ শে ফেব্রুয়ারি, ২০১০ সকাল ১০:৫৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



