somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ঢাকার মেয়র খোকার দায়িত্ব প্রশাসকের কাছে হস্তান্তরের সরকারি নীতির কঠোর সমালোচনা করলেন নারায়ণগঞ্জের মেয়র আইভী

০১ লা ডিসেম্বর, ২০১১ রাত ৮:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




ঢাকা সিটি কর্পোরেশন এর মেয়র ও ঢাকা মহানগর বিএনপি'র আহ্বায়ক সাদেক হোসেন খোকাকে তার দায়িত্ব থেকে অব্যহতির পর প্রশাসকের কাছে দায়িত্ব হস্তান্তরের কঠোর সমালোচনা করেছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নব-নির্বাচিত মেয়র ও নারায়ণগঞ্জ শহর আওয়ামীলীগের সহ-সভাপতি ডা: সেলিনা হায়াৎ আইভী। গতকাল দায়িত্ব গ্রহনের সময় ডা: আইভী বলেন, ঢাকার মেয়র সাদেক হোসেন খোকার এভাবে চলে যাওয়া ঠিক হয়নি। যেমনভাবে নারায়ণগঞ্জ পৌরসভা থেকে আমার বিদায়টিও ঠিক হয়নি। নির্বাচিত জনপ্রতিনিধির নির্বাচিত জনপ্রতিনিধির কাছেই দায়িত্ব হস্তান্তর করা উচিৎ । কোন প্রশাসকের কাছে নয়। তত্ত্বাবধায়ক সরকার যদি বাতিল হয় তবে কেন নির্বাচিত জনপ্রতিনিধি প্রশাসকের কাছে দায়িত্ব হস্তান্তরের করবে? এক দেশে দুই রকম আইন থাকতে পারে না। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের উন্নয়নে তিনি শামীম ওসমান ও তৈমুর আলম খন্দকারের নির্বাচনী ইসত্দহারের ভালো দিকগুলোও গ্রহণ করবেন বলে ঘোষণা দেন। তিনি শামীম ওসমানের নাম উল্লেখ করে বলেন, সন্ত্রাস, চঁাদাবাজি ভূমিদস্যুতা ত্যাগ করে মানুষের কাতারে আসুন।
দায়িত্ব গ্রহনের জন্য পায়ে হেটে নগর ভবনের দিকে রওনা হলে নারায়ণগঞ্জ উৎসবের নগরীতে পরিণত হয়।
ডা: আইভীর এ সমালোচনা দেশের রাজনীতিতে একটি নতুন মাত্রা। আমাদের দেশের রাজনীতিবিদরা দলের প্রায় সব ভুল সিদ্ধান্ত অকপটে মেনে নেন। কোন প্রতিবাদ করেন না। নিজের ইচ্ছার বিরুদ্ধে অনেক দলীয় কর্মসূচী পালন করেন। আইভী এ সংস্কৃতির বাইরে এসে মূলত নতুন প্রজন্মের মনোভাবের প্রতিনিধিত্ব করেছেন। নতুন প্রজন্ম দলকানা রাজনীতি চায় না। রাজনীতিবিদরা আওয়ামী বা বিএনপি মৌলবাদি হয়ে যাক তা চায় না। বরং তারা দলীয় রাজনীতির পাশাপাশি দেশের, জাতীয় স্বার্থের স্বপক্ষে সোচ্চার থাকুক তা-ও চায়।
তবে সন্দেহ নেই এখন কেউ কেউ তাকে বিএনপি পন্থি হিসেবে অভিহিত করার চেষ্টা করবে। যদিও আইভী তার বক্তব্যে বিষয়টি ভেঙ্গে দিয়ে বলেছেন, 'প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি শ্রদ্ধা রেখে বলছি নেত্রী আমার কথায় ভুল বুঝবেননা । আমি আওয়ামীলীগে আছি এবং থাকবো।'
অনেকদিন আগে বিএনপি'র এক সংসদ সদস্য সম্ভবত তার নাম ছিলো মেজর (অব:) আক্তারুম্জ্জামান যুদ্ধাপরাধীদের বিচারের ব্যাপারে সংসদে বিল আনার জন্য আওয়ামীলীগকে আহ্বান জানিয়ে বলেছিলেন, এ বিলে তিনি সমর্থন জানাবেন।
এসব বিবেকের প্রতিধ্বনি। রাজনীতিবিদদের বিবেক জাগ্রত হোক এ প্রত্যাশা করি। #

শরীফ উদ্দিন সবুজ
১-১২-২০১১
মোবাইল ফোন: ০১৯১৩৩৯৮২২০




৪টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অনুকুলে নয় শেখ হাসিনা (আপা) প্রতিকুল পরিস্থিতিতেই বেশি অকুতোভয়।

লিখেছেন ক্লোন রাফা, ১২ ই জুন, ২০২৬ সকাল ১০:০৪




একদিকে তিনি ঘোষণা দিয়েছেন তিনি দেশে ফিরছেন, আরেকদিকে তিনি প্রায় নিশ্চিন্ন করে দেয়া আওয়ামী লীগকে পুনর্গঠন করে ফেলেছেন! এবং সেই সঙ্গে তিনি আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের অগণতান্ত্রিক, ভয়ঙ্কর এবং অবৈধ রাজনৈতিক... ...বাকিটুকু পড়ুন

বিএনপির আবালীপনা।

লিখেছেন তানভির জুমার, ১২ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

বিএনপি ৫০ হাজার নাচের শিক্ষক নিয়োগ দিতে যাচ্ছে। যার পেছনে ১০ বছরে ব্যায় হবে ১৫ হাজার কোটি টাকা। যা দিয়ে ফুল প্যাকেজ ৩০ টি জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান... ...বাকিটুকু পড়ুন

চলতি পথের গল্পঃ দুই

লিখেছেন খায়রুল আহসান, ১২ ই জুন, ২০২৬ সকাল ১১:২২


‘মরচুয়ারী’ শব্দটার সাথে এর প্রবেশ পথের পেছনের গাছপালাগুলো দেখে শান্ত, নিরবিলি পরিবেশের মিল খুঁজে পেলাম।

এর পূর্বের পর্বটি পড়তে পারবেন এখানেঃ চলতি পথের গল্পঃ এক

‘মরচুয়ারী’র পথে দেখা কিছু... ...বাকিটুকু পড়ুন

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

×