somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হৃদয় রাজ্যের অলি গলি(২ য় কিস্তি)

২৭ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


মিটিং রুমে পিন পতন নিরবতা।অমলেশ ফাঁকা দৃষ্টিতে চেয়ে থাকে সবার দিকে।সবার দৃষ্টিও অমলেশের দিকে।
-তোমাদের স্যার আর আমাদের সাথে নেই।ন্যাশনাল সেলস ম্যানেজার বলে যায়।
-তাহলে উনি কোথায় যাচ্ছেন?আচমকা প্রশ্ন করে বসে এক এম পি ও।
-অন্য কোন কোম্পানীতে ডেপুটি সেলস ম্যানেজার হিসেবে।অদ্ভুদ হেসে সেলস ম্যানেজার বলে।
-উনি অত্যন্ত সৎ ও কাজ জানা লোক বলেই আমরা জানি।উনার চাকুরী যাবে কেন?যাবার প্রশ্নই আসেনা। উঠে দাঁড়িয়ে হারুন বলে ।
সেলস ম্যানেজার কথা ঘুরিয়ে ফেলেন।মিটিং এর অন্য এজেন্ডায় চলে যান।
মিটিং শেষে সেলস ম্যানেজার অমলেশকে তার হোটেল রুমে নিয়ে যায় আর আশস্ত করে অমলেশকে এই বলে যে ওকে প্রোভাইড করা হবে।তবে এটাও জানান এই মূহুর্তে কোথাও ফাঁকা নেই।অপশন খোঁজা হচ্ছে। অমলেশ তার স্যারের কাছ হতে বিদায় নিয়ে হোটেলের নীচে আসে।হোটেল লবীতে ওর জন্যে অপেক্ষা করছিল এরিয়া ম্যানেজার সালেহীনসহ অনেক এম পি ও।সবার একটাই প্রশ্ন পোষ্টিং কোথায় হলো।অমলেশ সবাইকে বলে,আসলে সে জানেনা।তারপর বিদায় নিয়ে চলে আসে। রাস্তায় ওর মাথায় একটি প্রশ্নই ঘুরতে থাকে-চাকুরী আছে না চলে গিয়েছে।বাড়িতে ঢোকার আগে ও নিজেকে খুব দৃঢ় রাখার চেষ্টা করে।কারণ ও জানে, ও যদি ভেঙ্গে পড়ে তবে ওর মা এবং দীপাও ভেঙ্গে পড়বে।অমলেশের মায়ের এর আগে একবার স্ট্রোক হয়েছে।অমলেশ চায়না মা কোন কিছু নিয়ে টেনশান করুক।আর ছোট মেয়ে জন্মের সময় হতে দীপার হাইপার টেনশান।
-বাথরুমে গরম জল দেবো ?দীপা প্রশ্ন করে অমলেশকে।
-দাও।
-কোথায় দিলো জানতে পারলি?মা জানতে চায় অমলেশের কাছে।
-সিলেট হওয়ার সম্ভবনা আছে।
-আবার সিলেট !
-মা,মন খারাপ করোনা।চাকুরীটা থাকুক।
-বাবা,আমি স্কুলে ভর্তি হবো কবে? অমলেশকে বড় মেয়ে অন্তরা প্রশ্ন করে।
-দেখি বাবা।পোস্টিং হবে যেখানে সেইখানকার স্কুলে তোমাকে ভর্তি করতে হবে তাই বগুড়ায় আর ভর্তি করাবোনা।
-আচ্ছা বাবা। মেয়ে জবাব দেয়।

অমলেশ টেপ ছেড়ে দেয়।মেয়ের কথাটা বার বার মনে হতে থাকে।আর ভাবতে থাকে,কত বড় অপদার্থ পিতা।একটি কোম্পানীর রিজিওনাল প্রধান হওয়ার পরও মেয়েকে স্কুলে ভর্তি করাতে পারছেনা।অমলেশ স্নান করতে শুরু করে ।ওর চোখের জল আর স্নানের জল মিলে মিশে একাকার হয়ে যায়।

সর্বশেষ এডিট : ২৭ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:৫৬
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমার প্রিয় ২৬টি পোস্ট; যেগুলো আপনারও ভালো লাগতে পারে

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৪:১৭

গ্যাস নিয়ে গ্যাসলাইটিং: কোনটা আসল সংকট, কোনটা কৃত্রিম?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৫:২১


বাংলাদেশে এখন সবচেয়ে বড় সমস্যা কী, এই প্রশ্ন করলে সবাই একবাক্যে বলবেন গ্যাস সংকটের কথা। বিদ্যুৎ উৎপাদন কমে গেছে, ফলে লোডশেডিং বেড়েছে বহুগুণ। কলকারখানা হোক বা বাসাবাড়ি, মানুষ... ...বাকিটুকু পড়ুন

Humans are (not) from Earth- তবে কি আমরা মহাবিশ্বের ভৃত্য?

লিখেছেন শেরজা তপন, ০৪ ঠা আগস্ট, ২০২৬ রাত ৮:৫৫

Humans are not from Earth: A Scientific Evaluation of the Evidence বইটির লেখক ডক্টর এলিস সিলভার (Dr. Ellis Silver)-এর ব্যক্তিগত ও একাডেমিক জীবন নিয়ে মূলধারার তথ্যমাধ্যমে এক ধরনের রহস্য... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ৭:০১


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।

একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/30393976|প্রথম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

আমরা ইতিহাসের ছিন্নপত্র...

লিখেছেন জুল ভার্ন, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ১০:০৩



আমরা ইতিহাসের ছিন্নপত্র...

২০১০, এক-এগারোর পর থেকে ৩৬ জুলাই পর্যন্ত- যারা জীবনের ঝুঁকি নিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথে দাঁড়িয়েছিল, যারা গুম, নির্যাতন, কারাবাস, মামলা, চাকরি হারানো, পরিবার ভেঙে যাওয়া- সবকিছুর মূল্য দিয়েছে,... ...বাকিটুকু পড়ুন

×