somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মদনের মাঠ

০৯ ই অক্টোবর, ২০১৮ রাত ১২:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



মদনের মাঠটি অনেক ছোট হয়ে গিয়েছে,কিম্বা আমি বড় হয়ে গিয়েছি
ছোট্ট ছোট্ট বালকদল খেলছে,যেমনটি আমরা খেলতাম অনেকদিন আগে।
সবকিছুই আছে চারপাশে।তবে নতুন কিছু স্থাপনা মাথা উঁচিয়ে উঁকি মারছে
তবুও কি যেন নেই।কিছু যেন হারিয়ে গিয়েছে আর আমি খুঁজছি তাই এখানে।

খুব ছোট কালে যখন ছোট পুকুরপাড়ে মাছ ধরতাম চুরি করে-
ভাবতাম মাছগুলি এতো বোকা কেন?-টপ ফেললেই গিলে খায়
নিজেদের মৃত্যু কেন ডেকে আনে বোকার মতন?
মদন লাঠি নিয়ে তেড়ে আসতো-ওই মাছ ধরিস না
আর আমরা মদন এলো মদন এলো বলে দিতাম দৌড়।
ওতো বয়ষ্ক মানুষ (ছিল জমিদারের নাতি)আমরা সবাই নাম ধরে ডাকতাম
একদিন সেই মদন কোথায় যেন চলে গেলো…….

মদনের মাঠটি কিছু বলতে চাইছে আমাকে।আমি বুঝবার চেষ্টা করি
আমার মনে হলো বলছে সে-ওই দেখো ওই পুরনো বাড়িটি দেখো
দরজাটি এখনো খোলা আগের মতন।আর একটি কিশোর দরজায়-হাফ প্যান্ট পড়া
পিছনে তার পলেস্তার খসা জমিদার বাড়ি।

সময়কে মুঠোয় পেতে খুব ইচ্ছা করে আমার।আমি শূণ্যে হাত চালাই-সময়কে ধরবো বলে
সময় পালিয়ে যায় রেখে যায় তার চিহ্ন মনোজগতে……

আমি দৌড়ে যাই বাবার দিকে-বাজারের ব্যাগ ধরতে
গরমে বাবা দরদর করে ঘামছে
আমিও কি ঘামছি?তবে জল কেন আমার গালে?
আমি কি খুঁজছি আমার বাবাকে?হয়তো আজীবন খুঁজবো
আমার মৃত বাবাকে-মনে মনে
আর মদনের মাঠটি সাক্ষী হয়ে রইবে আমার মানব জনমের।

মাছগুলি ছুটছে পুকুরের শান্ত জলে-তারা ছুটুক তাদের মতন করে……..

০৮/১০/২০১৮

সর্বশেষ এডিট : ০৯ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৫২
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

৫ই আগস্ট বিদ্যুৎও কি দেশ ছেড়ে পালিয়ে গেল ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৫ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:১৪


শিরোনামটা একটু অদ্ভুত মনে হতে পারে। তবে কিছুদিন ধরে বিদ্যুতের দাম, ভর্তুকি আর লোডশেডিং নিয়ে যেভাবে আলোচনা হচ্ছে, তাতে প্রশ্নটা একেবারে অযৌক্তিক নয়। কারণ সরকার বদলেছে, কিন্তু বিদ্যুৎকেন্দ্রগুলো তো... ...বাকিটুকু পড়ুন

আমাদের ৭১- কোনো কোনো ক্ষেত্রে রুপকথাও হার মানে‼️

লিখেছেন ক্লোন রাফা, ০৫ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:৫৪



আমাদের উঠানে একটা কবর আছে। কবরটা কার, আমি জানি না।
জানি না, এই কথাটা মিথ্যা। আমি জানি কার। কিন্তু নামটা বললে বিপদ হতে পারে। তাই নাম বলি না।

​শুধু প্রতি বছর... ...বাকিটুকু পড়ুন

লংমার্চ নাকি ‘ফোর-হুইল ড্রাইভ’—ঢাকা থেকে চট্টগ্রাম!

লিখেছেন জুয়েল তাজিম, ০৫ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৪৭

জামায়াতের নেতৃত্বে ১১ দলের আজকের লংমার্চ—ঢাকার শাপলা চত্বর থেকে শুরু হয়ে চট্টগ্রামের লালদীঘি ময়দানে সমাবেশের মধ্য দিয়ে শেষ হওয়ার কথা। শুনে মনে হলো, ইতিহাস বুঝি আবার হাঁটতে শুরু করেছে!

কর্মসূচির ছয়... ...বাকিটুকু পড়ুন

Attention Residue: কাজ বদলালেই মনোযোগ বদলায় না

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৫ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:০৪



হয়তো ২ ঘণ্টা সময় নিয়ে একটা গুরুত্বপূর্ণ কাজ করতে বসেছেন।

ল্যাপটপে রিপোর্ট লিখছেন।
হঠাৎ Messenger-এ একটা মেসেজ এলো।

ভাবলেন,
“একটু দেখে আসি। মাত্র এক মিনিট।”

মেসেজের উত্তর দিলেন। তারপর Facebook খুলে দুই মিনিট স্ক্রল করলেন।... ...বাকিটুকু পড়ুন

আমাকে দিয়ে সেলস হবে না

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:৫৫

আমাকে বাংলাদেশের এক ল্যান্ড ডেভেলপমেন্ট কোম্পানি তাদের সেলসে সহায়তা করার অনুরোধ করেছে। কোম্পানি ভালো, বাজে কোন রেকর্ড নেই। আমার কাজ হচ্ছে, আমার পরিচিত মানুষদের সাথে তাদের মার্কেটিং টিমের যোগাযোগ করায়... ...বাকিটুকু পড়ুন

×