সকলে ছিল লক্ষী মেয়েটির গুণে পঞ্চমুখ
সকলের ভালোবাসা আর মায়ায় সিক্ত
মেয়েটির বেশীদিন রইল না সে সুখ
নেকড়ে হায়েনার দল একে দিল
বিশাল এক ক্ষত ছোট্ট সুমনার মনে
নিষ্পাপ সুমানা ক্ষত ভুঁলে বাঁচতে চায়
দেয়নি ভুলতে সমাজ তাকে দেয়নি আপনজনে
রাত্রি মাঝে ঘুম থেকে সে চমকে চমকে ওঠে
ভয়ংকর দুঃস্বপ্ন তাকে তারা করে ফিরে
শয়তানেরা মুখ হা করে আসছে বুঝি তেরে
ছোট্ট সুমনা সইতে পারেনা এত ভয়, ঘৃণা, ব্যাথ্যা, অপমান
চলে যায় সে এ - পৃথিবীর প্রতি করে অভিমান
একটু একটু করে অনেকদিন পেরিয়ে যায়.......
হাজার সুমনার জন্ম হয়, হাজার সুমনা হারিয়ে যায়
পথে-ঘাটে, ঘরে-বাইরে এখনও নরখাদকদের লোলুপ দৃষ্টি দ্বারা বিদ্ধ হয়
দূষিত, নোংরা এ - পৃথিবী সুমনাদের যোগ্য নয়।
সর্বশেষ এডিট : ১৭ ই আগস্ট, ২০০৮ রাত ২:১৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



