২০০৯ সালের ৮ই ফেব্রুয়ারী প্রথম এখানে লিখি। তাও ইংরেজীতে। তখনও আমি বাংলা টাইপ করতে শিখিনি। আমাকে জোর করে এই পাঠশায় ভর্তি করিয়ে দিয়েছিলো আমার আদরের নাজমুনিয়া। আর তাকে ইন্ধন জুগিয়েছিলেন প্রিয় রানা আপু। এরা দুজনেই আমার এফবি ভূবনে পরম পাওয়া। এর আগে প্রথম আলোতে রেজিষ্ট্রেশন করেছিলাম। সেই নিক দিয়েই নাজমুনিয়া সামুতে রেজিষ্ট্রেশন করে আমাকে বল্লো, এখন থেকে তুমি ডাইরি লেখার মত ওখানে লিখবে। কি করে লিখবো? সে সমস্যারও সমাধান করে দিলো। মেইলে অভ্র পাঠিয়ে দিলো। ভুল-ভাল বাংলায় কিছু পোস্ট দিয়েও ছিলাম।
হাটি হাটি পা পা করে এই ব্লগে দুই বছর কেটে গেলো। যদিও এই ব্লগের পাঠক আমি ২০০৮ থেকেই প্রথম দিকে মোটেও নিয়মিত ছিলাম না। আসতাম, সবার পোস্ট পড়তাম, মাঝে মধ্যে কমেন্ট করতাম। কিন্তু নিজে কিছু লেখার তেমন চেষ্টা করতাম না। কারন আমার ঐ ভয়ংকর বাংলা পড়ে আমি নিজেই ভিমড়ি খেয়ে পড়তাম।
আগে যখন শুধু পড়তাম আর মাঝে মধ্যে মন্তব্য করতাম, তখন সহেলি, ভাঙ্গন, সাজি, অপ্সরা, দীপান্বিতা, নুশেরা, মেহবুবা, সুপ্তি, জেরী, মানবী, ইমন জুবায়ের, মাহবুবা আখতার, শ্রাবণসন্ধ্যা, সোহায়লা রিদওয়ান, মনজুরুল হক, জুলভার্ন, কালপুরুষদা, আকাশঅম্বর, আরিয়ানা, উনাদের অনেক সুন্দর সুন্দর লেখা পড়েছি। নেফারতিতিকে নিয়ে কার একটি লেখা পড়েছিলাম, খুব ভালো লেগেছিলো। নাম মনে করতে পারছিনা। এখন তাদের অনেকেই লেখেন না।
মানবী, সহেলি, নুশেরা এদের ভিষন মিস করি।
" ওগো বাঁশিওয়ালা,
বাজাও তোমার বাঁশি,
শুনি আমার নতুন নাম"......
সামু যেন সেই বাঁশিওয়ালা হয়ে বার বার সুরঞ্জনা নামটি আমার কানে বাজিয়ে গেছে। আর সেই নতুন নাম শোনার লোভেই হয়তো আগড়ম বাগড়ম কত কিছু লিখে গিয়েছি। সবাই কত উৎসাহ, কতো ভালো বলেছে। তাতে করে লেখার অনুপ্রেরনা গিয়েছিলো বেড়ে।
বার বার আমি স্মৃতিচারন করেছি, আর অবাক হয়ে দেখেছি, আমার স্মৃতি রোমন্থনের সাথে সাথে সবাই যেনো পিঁছু ফিরে সেই ফেলে আসা দিনগুলো দেখার চেষ্টা করেছেন।
সামুর কাছে, সামুর ব্লগারদের কাছে আমার কৃতজ্ঞতার শেষ নেই। নাম উল্লেখ করতে গেলে বিশাল পোস্ট হয়ে যাবে। তাই সবার উদ্দেশ্যেই বলি-- " আমি খুব খুব বেশী সাধারন আটপৌ্রে একজন মানুষ। আমি বিশ্বাষ করি, " মানুষ মানুষের জন্য"। " ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায়"। আমি তাই পেয়েছি। এ সামু ব্লগের কত্ত কত্ত আপু, ভাইয়ারা আমায় তাদের ভালোবাসায় সিক্ত করেছে যা আমার জীবনের অনেক পরম পাওয়া। আমার সেই বিশ্বাষ থেকেই বলছি, " আমি ভালোবাসি এই সামু নামের বাড়িটিকে, এবাড়ির সব মানুষকে"। সবার জন্য অনেক অনেক শুভেচ্ছা, শুভকামনা, দোয়া ও ভালোবাসা।
সবাই ভালো থেকো।
সর্বশেষ এডিট : ০৯ ই ফেব্রুয়ারি, ২০১১ সন্ধ্যা ৭:৩২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



