প্রথন পর্বের পর...
প্রথম ব্যক্তি,
আবার একটা প্রশ্ন করি গুরু
বুকটা এখনো করছে দুরু দুরু।
মার্কেটে কি এখনো রিয়াল লাভ বিদ্যমান?
হবে না তো আমারও হৃদয়ে টান?
সমাজে থাকবে নাকো কোন মান।
নাম হয়ে যাবে একালের দেবদাস
গুরু বাঁচান, তখন হবে সর্বনাশ।
লাভগুরু,
ধীরে বৎস ধীরে
আমি আছি, তাকাতে হবে না ফিরে।
ভয় নেই, দেখিয়ে দিব পথ
ভুল বললে, দিব নাকে খত।
লাভগুরু একটু থামলেন।দুই ব্যক্তির দিকে তাকালেন।মনে মনে বললেন,
আরে জন্মের গাধা
তোদের মাথায় বাজাব পাধা
নিজেই মুগ্ধ হই দেখে নিজের শিল্প কায়দা
দাঁড়া তোদের দিয়েই তুলব নিজের পেটের ফায়দা।
লাভগুরু দেখেন দুইজন উদগ্রীব হয়ে আছে কথা শুনার জন্য।চোখমুখ শক্ত করে তিনি আবার বলা শুরু করলেন।
রিয়াল লাভ আছে আলবত
দিচ্ছি আপনাদের আমার মত
আছে এখনো কত লাল নীল পরী
দিব তাদের আপনার সাথে দড়ি
আপনাকেই পড়াবে মিস ওয়াল্ড আংটি
আপনাকে ঘিরেই করবে ভালবাসার সানকি
আপনাদের করব তাদের চেয়ে সেয়ানা
আসবে ছুটে নীল পরী ডায়ানা
মাঝে মাঝে দিবেন দু’একটা গয়না
শুনে রাখুন, ওরা হবে আপনার ময়না
মনের ভিতর আছে যত ভয়
করে দিন এবার সবকিছুর ক্ষয়
ঠিক করুন কবে প্রেমিক হবেন?
নাকি ভেবে চিন্তে পরে জানাবেন।
দুই ব্যক্তি একসাথে বলে উঠল,
কি বলেন গুরু ছি ছি!!
ভাবব কেন মিছি মছি।
আপনার উপর আছে মোদের ভরসা
আমরা জানি, আপনার দিলটা বড়ো খাসা।
লাভগুরু আবার মুচকি মুচকি হাসতে থাকেন।সামনে উপবিষ্ট দুই ব্যক্তির মুখেও হাসির রেখা দেখা যায়।
লাভগুরু,
তবে আজ থেকেই ভালাবাসার খোঁজে
পা দিবেন না খবরদার নাগিনের ল্যাজে।
আজকে তাহলে এখানেই করি সমাপন
উপদেশগুলো মনে রাখবেন, বন্ধুগন।
আবারো দুইজন একসাথে বলে উঠে,
আচ্ছা গুরু, আজকে তাহলে যায়
কালকে আবার উপদেশ চায়
আজকে থেকে খুঁজব পরী
হবেই হবেই আমাদের লাভার সুন্দরী।
একশ টাকার দুইটা নোট দুজনে সামনে লাভগুরুর দিকে বাড়িয়ে দেয়।
লাভগুরু(গদ্গদ ভাব),
আরে আরে এর দরকার কি ছিল?
ব্যাপারটা কি দেখায় ভাল?
আবারো দুই ব্যক্তি একসাথে,
এতো কিছুই না গুরু
এতো কেবল শুরু
দিচ্ছি হয়ে খুশি
মনে রাখবেন অমানিশি।
করবেন একটু মায়া
সবকিছুই আপনার দয়া।
দুই ব্যক্তির দ্রুত প্রস্থান।লাভগুরু মনে মনে ভাবতে থাকেন...
হেসে বাঁচিনে, হা হা
করব তোদের খাঁ খাঁ
ওরে বোকার হদ্দ
পান করেছিস মদ্দ
তোদের টাকায় করব বাড়ী
বউকে নিয়ে চড়ব গাড়ী
মাঝে মাঝে কিছু জলপরী
চালাবে আমার সোনার তরী।
ঠিক এসময়ে ঝাড়ু হাতে লাভগুরুর বউ এসে উপস্থিত।
চলবে......

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




