প্রথাগত জীবনের বাইরে
মুক্ত জীবন হাতছানি দেয় -
নতুন সহস্রাব্দের যুবক তুমি
আলোর পথ ধরো, করো কুইক মার্চ
অস্বীকার করো,
অস্বীকার করো-
জীবাত্মা-পরমাত্মা, স্বর্গ-নরক
জন্মান্তর, পুনরুত্থান
অবিশ্বাস করো,
অবিশ্বাস করো-
প্রেরিত পুরুষ,ঈশ্বর আর ইশ্বরের বাণী
সময়ের অনন্ততায় ।
ভেংগে ফেল,
ভেংগে ফেল
বিশ্বাসের যত ভিত
পেয়ে যাবো মুক্ত জীবনের চাবি।
বিঞ্জানবীক্ষণ মন
সতত: খুজে অবিশ্বাস প্রপঞ্চ
নীটশে, ব্রাটান্ড রাসেল, আরজ আলী মাতুব্বর
আহমেদ শরীফ হুমায়ুন আজাদ, মায় স্টেফান হকিং তক -
অবিশ্বাস -অবিশ্বাস আর অবিশ্বাস হোক জীবন মন্ত্র।
তবু বিশ্বাস আর বিশ্বাস
বিশ্বাসের আকরেই বেঁচে থাকা।
বিশ্বাস করি কর্মফল, বিশ্বাস করি মায়ের দোয়া
বাবার জায়নামাজ, চোখের জলে বোনের আশীর্বাণী
বিশ্বাস করি সন্তানের অবয়ব, অপত্য স্নেহ
বিশ্বাস করি প্রেয়সীর প্রেম, হৃদয় নিংড়ানো অভিঘাত
বিশ্বাস করি জীবন, প্রবহমান সময়
বিশ্বাস করি কবিতা, মানবের শুভ ইচ্ছা
বিশ্বাসে হই অবনত।
বিশ্বাসে হই চন্দ্রাহত ।
বিশ্বাসের পাটাতনে বিজ্ঞান ভাসে, সিদ্ধ হয় ইউক্লিডীয় স্বত:সিদ্ধে !

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




