সর্বশেষ এডিট : ২০ শে ফেব্রুয়ারি, ২০০৭ দুপুর ১২:২১
বিলেতের একুশ
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
গ্রীনিচ মান মন্দিরে বারোটা বাজতে এখনও আট ঘন্টা বাকী, তবুও অপেক্ষা। প্রতিদিনই ঐঘড়িতে বারোটা বাজে, কিন্তু আজকের অপেক্ষা 21 ফেবুয়ারী জন্য ।অসংখ্য মানুষ ফুলেল শুভেচ্ছার ডালি নিয়ে দাড়িয়ে আছে আলতাব আলী পার্কের শহীদ মিনারে। ফুলে ফুলে ভরে উঠবে শহীদ মিনারের বেদী মূল। বৃটেনের বিভিন্ন শহর হতে মানুষ ছুটে আসবে ফুল নিয়ে । এখানে সালাম ,বরকত রফিক জব্বারেরা ঘুমিয়ে নেই . তবুও তাদের শ্রদ্ধা জানাতে মানুষের এই অপেক্ষা। প্রবাসে বসে আর কি করতে পারতো এই দেশ প্রেমিক মানুষগুলো? 1999 সনে আলতাব আলী পার্কে এই শহীদ মিনার তৈরী হয়। এখনও কোন নাম ফলক লাগানো হয়নি , লেখা নেই ইতিহাস, যাদিয়ে নতুন প্রজন্ম তাদের বীর শহীদদের কথা। গতকাল টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের প্রেস কনফারেন্সে এই দুস্থ সাংবাদিকের প্রস্তাব ছিলো দয়া করে একখানা নাম ফলক লাগান , আমরা দেখলেই বুঝি এটি শহীদ মিনার , ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এই প্রতিকৃতি ।কিন্তু বিলেতে বড় হওয়া নতুন প্রজন্ম, কিংবা ভিন্ন দেশের ভিন্ন সংস্কৃতির নাগরিক যারা এই পার্কে বেড়াতে আসেন তাদের অনেকেই জানেন না এই স্মৃতি স্তম্ভটি কেন বানানো হয়েছে। কাউন্সিল লিডার ডেনিস জোন্স আমার প্রস্তাবে সায় দিয়েছেন। খুব শীঘ্রই নাম ফলক হবে শহীদ মিনারের। এই সুখে গত রাতে ঘুম হয়নি। আজ যাবো ফুল দিতে । বন্ধু কামরুলের কাছ থেকে একটা ফতুয়া ধার করেছি ওইখানে বাংলা লিখা আছে। আমাদের চ্যানেল এসের সহকর্মীরা মিলে বড় একটা ফুলের স্তবক বানাচ্ছি। মোটামুটি একটা উৎসব ভাব বিরাজ করছে আমাদের মাঝে। শুধু আলতাব আলী পার্কেই নয়। বৃটেনের ওল্ড হাম, ম্যানচেষ্টার ও লুটনে শহরেও এধরনের শহীদ মিনার তৈরী করেছে প্রবাসী বাংলাদেশীরা। সবাই সেখানেও ফুলে ফুলে ভরে দেবে আজ।
১৫টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
চলতি পথের গল্পঃ দুই

‘মরচুয়ারী’ শব্দটার সাথে এর প্রবেশ পথের পেছনের গাছপালাগুলো দেখে শান্ত, নিরবিলি পরিবেশের মিল খুঁজে পেলাম।
এর পূর্বের পর্বটি পড়তে পারবেন এখানেঃ চলতি পথের গল্পঃ এক
‘মরচুয়ারী’র পথে দেখা কিছু... ...বাকিটুকু পড়ুন
আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি
আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় সারা দেশ শোকাহত। এতগুলো নিষ্পাপ প্রাণের মৃত্যু নিঃসন্দেহে অত্যন্ত বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন
Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ
![]()
প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন
বাকি রইলো; কাঁচা কলা

স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।