somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রেম

২৮ শে এপ্রিল, ২০০৯ দুপুর ১:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ইংল্যান্ডের অষ্টম এডওয়ার্ড প্রেমাস্পদকে পাওয়ার জন্য সিংহাসন ত্যাগ করেছিলেন একথা আমরা সবাই জানি। কিন্তু কী সেই কাহিনী তা কি জানি? ঘটনাটা সংক্ষেপে এরকমঃ
১৯৩১ সাল। এডওয়ার্ড তখন যুবরাজ। সে সময় তিনি লিস্টারশায়ারে এক বন্ধুর বাড়ি বেড়াতে যান। সেখানে তখন অবস্থান করছিলেন আমেরিকান সিম্পসন দম্পতি। মিসেস সিম্পসনের নাম ছিল ওয়ালিস। ওয়ালিসের সঙ্গে বন্ধুর বাড়িতে যুবরাজের আলাপ হয়। ওয়ালিস কথা-বার্তায়, হাস্য-রসিকতায় অত্যন্ত পটু ছিলেন। যুবরাজ তার সঙ্গে পরিচিত হয়ে মুগ্ধ হন। তাদের সম্পর্ক এক সময় ঘনিষ্ঠতায় রুপ নেয়। শেষমেশ যুবরাজ সিদ্ধান্ত নেন ওয়ালিসকে তিনি বেয়ে করবেন। তবে একথাও চিন্তা করেন, রাজ পরিবার পার্লামেন্টের সমর্থন হয়তো পাবেন না।
ইতিমধ্যে যুবরাজের পিতার মৃত্যু হয়। যুবরাজ এখন ইংল্যান্ডের সম্রাট।
ওদিকে, ওয়ালিসও বিবাহ বিচ্ছেদের মামলা করে স্বামীর সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছেন। এ সময় ইংল্যান্ডের প্রধানমন্ত্রী মিস্টার বলডউইন পার্লামেন্টের এক অধিবেশনে তার মতামত পরিষ্কার জানিয়ে দেন। সম্রাটের আকাক্সিক্ষত বিয়েতে পার্লামেন্ট সম্মতি দেবে না।
‘এই বিয়ে আমি করবই,’ একথা বলে অষ্টম এডওয়ার্ড সিংহাসন ত্যাগ করেন। ১৯৩৬ সালের ১২ ডিসেম্বর তিনি ইংল্যান্ড ছেড়ে ফ্রান্সে চলে যান। এবং সেখানে গিয়ে প্রেমিকা ওয়ালিসকে বিয়ে করেন।

কিছু তথ্য
১. ইংরেজ সাহেবদের দেশে বেশি প্রচলিত পদবি হলো স্মিথ। ফরাসীদের ক্ষেত্রে মার্টিন। চিনাদের চ্যাং। কিন্তু হিসাব অনুযায়ী বিশ্বে সবচেয়ে বেশি যে নাম শোনা যায় বা দেখা যায়, সেটা হলো মহম্মদ।
২. মার্কিন যুক্তরাষ্টের ছাব্বিশতম প্রেসিডেন্ট থিয়োডোর রুজভেল্টের (১৮৫৮-১৯১৯) ডাক নাম ছিল টেডি। তার শখ ছিল ভালুক শিকার করা। ভালুক মারতে গিয়েই তার সামনে পড়ে যায় এক ভালুকের বাচ্চা। তার মন চায়নি বাচ্চাটিকে মারতে। কেউ কেউ বলেন, বাচ্চা ভালুক মারলে লাভ হবে না বলেই তিনি বন্দুক নামিয়ে রেখেছিলেন। কারণ যাই হোক খবরটি ফলাও করে ছাপা হয়েছিল মার্কিন পত্র-পত্রিকায়। কার্টুনও বের হয়ে যায়। ঘটনাটি নিছক একদিনের খবর হয়েই শেষ হয়ে যাবার কথা, কিন্তু মার্কিনীরা উদ্যেগী জাত। কেউ কেউ এই সাধারণ ঘটনায় ব্যবসায়িক গন্ধ পেলেন। এবং কিছুদিনের মধ্যেই বের করে ফেললেন ভালুক ‘পুতুল’। নাম হলো তার টেডি বা ‘টেডি বিয়ার’।
৩. একটি শহর যেখানে অগ্নিকাণ্ড হয় না। বস্তুত সে শহরে দমকলই নেই। শহরটি হলো লা-পাজ। দক্ষিণ আমেরিকার দেশ বলিভিয়ার রাজধানী। সমুদ্রপৃষ্ঠ থেকে ১৩ হাজার ফুট উঁচু এই শহরে উচ্চতার কারণে বাতাসে অক্সিজেন কম।
৪. হাইরোগ্লিফিক্সকে বলা যেতে পারে চিত্র ভাষা। বহু যুগ আগে যখন বর্ণমালা আবিষ্কৃত হয়নি তখন কিছু কিছু সভ্যতায়, যেমন- মিশরীয় সভ্যতা, মায়া সভ্যতা বা আজটেক সভ্যতায় বক্তব্য বোঝানো হত ছবির মাধ্যমে। একেকটা ছবির বক্তব্য বা ভাষা ছিল একেক রকম। হাইরোগ্লিফিক্সের মধ্যে মিশরীয় হাইরোগ্লিফিক্স’ই বেশি খ্যাত।

(সংগৃহীত)


৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চলতি পথের গল্পঃ দুই

লিখেছেন খায়রুল আহসান, ১২ ই জুন, ২০২৬ সকাল ১১:২২


‘মরচুয়ারী’ শব্দটার সাথে এর প্রবেশ পথের পেছনের গাছপালাগুলো দেখে শান্ত, নিরবিলি পরিবেশের মিল খুঁজে পেলাম।

এর পূর্বের পর্বটি পড়তে পারবেন এখানেঃ চলতি পথের গল্পঃ এক

‘মরচুয়ারী’র পথে দেখা কিছু... ...বাকিটুকু পড়ুন

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

লিখেছেন নতুন নকিব, ১২ ই জুন, ২০২৬ সকাল ১১:২৪

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

অন্তর্জাল থেকে নেওয়া।

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় সারা দেশ শোকাহত। এতগুলো নিষ্পাপ প্রাণের মৃত্যু নিঃসন্দেহে অত্যন্ত বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

×