আমার প্রিয় পোস্ট

C:\Documents and Settings\raad\My Documents\Lighting cig..jpg

বাংগালীর রান্নাঘর: লইট্টা মাছের ঝোল।

২৮ শে অক্টোবর, ২০০৯ দুপুর ১২:৪১

শেয়ারঃ
0 1 0

লইট্টার মৌসুম এটা। শুধু চিটাগাং নয়, ঢাকা ও অন্যান্য শহরেরও এখন লইট্টা পাওয়া যায়। আমার অত্যন্ত প্রিয় মাছ।

ক। উপকরনঃ
১। লইট্টা মাছঃ ১ কেজি।
২।পেঁয়াজঃ ২৫০ গ্রাম।
৩। কাঁচা মরিচ ফালা করে কাটাঃ ১০০ গ্রাম।
৪। টমেটোঃ ২৫০ গ্রাম।
৫। ধনে পাতাঃ ৫০ গ্রাম।
৬। তেলঃ টেবিল চামচের ২ চামচ।
৭। লবনঃ স্বাদ মত।
৮। হলুদঃ ১ চা চামচ।
৯। শুকলো মরিচঃ ২ চা চামচ।
১০। পানিঃ ২৫০ মি লি (১ বড় গ্লাস)।

খ। প্রনালীঃ লইট্টার সাথে প্রথমে লবন, তেল, কাঁচা ও শুকনো মরিচ এবং হলুদ ৫ মিনিট মাখুন। অন্য সব যোগ করে আরো ৩ মিনিট মাখুন। ঢেকে আধ ঘন্টা রেখে দিন। পানি দিয়ে অতি অল্প আঁচে ১৫ মিনিট ঢেকে রান্না করে নামিয়ে ফেলুন।
_________________________________________
পাদটিকাঃ

১। দেশী পেঁয়াজ দিলে ১০০ মি লি বেশী পানি দেবেন।

২।লইট্টার রস আর পেঁয়াজের রসই স্বাদের ১৪ আনা। ঝোল শুকিয়ে গেলে কিন্তু...............

৩। যারা ঝাল খান কাঁচা ও শুকনো মরিচ অনেক বাড়িয়ে দেবেন। কাঁচাটা বেটেও দিতে পারেন।

 

বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

২৯ শে অক্টোবর, ২০০৯ সকাল ৯:১৫

লেখক বলেছেন: ধন্যবাদ। অশেষ। কারন খুব কম লোকই লইট্টার ঝোল খেয়েছে।

২৮ শে অক্টোবর, ২০০৯ রাত ৮:০৪

লেখক বলেছেন: অজয়,

অজস্র ধন্যবাদ। লইট্টার ঝোল আমার সবচে' প্রিয় স্যুপ।

৩. ২৮ শে অক্টোবর, ২০০৯ রাত ৯:০৯
সুলতানা শিরীন সাজি বলেছেন:
এখানে লইট্যা শুটকী পাওয়া যায়......।
মাঝে মাঝে রান্না করি............
তাজা লইট্যা মাছের জোল নিঃসন্দেহে বেশী মজার খেতে।
তাজা মাছ বলতে এখানে সামারে রুই অথবা মাগুর......যদি নিজেরা ধরা হয়!...
নাহলে ফ্রোজেন মাছই ভরসা।
ভালো থাকবেন।
মাছে ভাতে।:)
শুভকামনা।
২৯ শে অক্টোবর, ২০০৯ সকাল ৯:১২

লেখক বলেছেন: ফ্রোজেন মাছের মধ্যে যেগুলো নরম সেগুলো দিয়ে চেষ্টা করুন। ট্রাঊট রিঠার রেসিপিতে রান্না করতে পারেন।

২৯ শে অক্টোবর, ২০০৯ সকাল ১১:৪৭

লেখক বলেছেন: মাছে ভাতে বলে আবার লিখছিঃ

মাংস খাই গরুর, তিন রকমের হরিনের, ভেড়ার আর বেংগল ব্ল্যাক গোটের।

মাছ খাই অসংখ্য রকমের, অত রকমের যে বিশ্বেস করতে মন চাইবেনা।

পাখীর মাংসের মধ্যে ব্রয়নার মুরগী খাইনা।

৪. ২৮ শে অক্টোবর, ২০০৯ রাত ৯:২০
জেরী বলেছেন: গন্ধের জন্য খেতে পারি না :|
২৯ শে অক্টোবর, ২০০৯ সকাল ৯:২১

লেখক বলেছেন: আপনি মাছগুলো প্রথমে লবন দিয়ে অনেকবার ধোন। টমেটো আর ধনেপাতার পরিমানটা দ্বিগুন করে দিন। খেতে পারবেন।

২৯ শে অক্টোবর, ২০০৯ সকাল ১১:৩০

লেখক বলেছেন: সামুদ্রিক মাছ (সুরমা আর টুনা ছাড়া)শুধু লবন দিয়ে মাখিয়ে টগবগে ডোবা তেলে ৩/৫ মিনিট ভেজে গরম গরম খেয়ে দেখুন, ইশ্বরের রন্ধনশালায় বোধ হয় তাই বান্না হয়, স্বর্গবাসীদের জন্যে।

৫. ২৯ শে অক্টোবর, ২০০৯ সকাল ৯:৩১
রুদমী বলেছেন: আমার প্রিয় একটা মাছ! ঝোলতো ভালো লাগেই, ফ্রাই করলেও দারুন!!!
২৯ শে অক্টোবর, ২০০৯ সকাল ১০:৫৮

লেখক বলেছেন: ঠিক।

৬. ২৯ শে অক্টোবর, ২০০৯ সকাল ১০:১৪
মন যাযাবর বলেছেন: লইট্টা নিয়ে আমাদের পরিবারে মজার ঘটনা আছে। ১৯৮২ সালে আব্বা ঢাকা থেকে পোস্টিং চট্টগ্রাম আসে। সবাই লইট্টা মাছের প্রশংসা করে দেখে আব্বাও বাজার থেকে ঐ মাছ আনলেন। আমরা সবাই এই প্রথম লইট্টা দেখলাম। আম্মা মাছটা দেখেই ফেলে দিলেন আর আব্বার বাজারের চৌদ্দ গুষ্টি উদ্ধার করছিলেন। পরে কলোনীর এক খালা ঐ মাছ রেঁধে ঝোল করে দিলেন। সবাই মজা করে খেলাম। আর আম্মার তো এখন প্রিয় মাছের লিস্টের ভেতর লইট্টার একটা। মাছটা কাঁচা অবস্থায় দেখতে একটু বিদঘুটে লাগে।
২৯ শে অক্টোবর, ২০০৯ সকাল ১১:১০

লেখক বলেছেন: মাছটা কাঁচা অবস্থায় দেখতে একটু বিদঘুটে লাগে
-সঠিক। কাল একটা বড়র পেট থেকে একটা ছোট বের করেছি।

লইট্টার ঝোল আসলেই অপূর্ব। ঢাকা থেকে আমরা ১৯৬৭তে চিটাগাং আসি। দেওয়ান হাটের গরুর মাংস ছাড়া আর কিছুই খেতে ভাল্লাগতোনা। এমন কি মাত্র একটা মিষ্টির দোকান ছিল-বোস ব্রাদার্স। মিষ্টির যে বিচি থাকে তা আমি ঐ দোকান থেকেই জেনেছি। আস্তে আস্তে সামুদ্রিক মাছ খাওয়া শুরু করি এবং তারপর থেকে সামুদ্রিক মাছই বেশী পছন্দের।

৭. ০৫ ই নভেম্বর, ২০০৯ দুপুর ১:০১
ক্যামেরাম্যান বলেছেন: আমি লইট্টার শুটকির খূব ভক্ত। কিন্তু শুটকি ছাড়া কাঁচা মাছের তরকারী কখনও খেয়েছি বলে মনে পড়েনা।
০৬ ই নভেম্বর, ২০০৯ দুপুর ১২:২৮

লেখক বলেছেন: রেসিপি তো দিয়েই দিলাম। একবার এক্সপেরিমেন্ট করতে অনুরোধ করবো।

৮. ০২ রা ডিসেম্বর, ২০০৯ দুপুর ২:২৭
তারার হাসি বলেছেন:
লইট্টা মাছ এবং লইট্টা শুটকি, চট্টগ্রামের খুব জনপ্রিয়। :)
০৫ ই ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:১৯

লেখক বলেছেন: ঠিক বলেছেন। ধন্যবাদ।

৯. ২৮ শে জানুয়ারি, ২০১০ সকাল ৯:০৮
শাহানা বলেছেন: ৫ মিনিট মাখাতে থাকলে মাছ ভর্তা হয়ে যাবে না?
২৯ শে জানুয়ারি, ২০১০ রাত ৯:৩৩

লেখক বলেছেন: হবেনা। শুধু মশলা ঢুকবে মাছের ভেতর। পরীক্ষা প্রার্থনীয়।

ত্রিশোনকুর ব্লগে স্বাগতম।

 

মোট সময় লেগেছে ১.০২৯৭ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
না প্রেমিক না বিপ্লবী
trishonku@hotmail.com
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই