আ্মার মন কেমন করে তোমারই জন্যে
তোমার মন কেমন করে আমারই জন্যে।
আমি তো তা জানিয়ে দেই সব সময়
জানান দেই তোমাকে মুখবই বার্তায়।
তোমার কুঁচ বরণ ত্বক
আর মেঘ বরন কেশ
জ্বালা ধরানো বিম্ব ওষ্ঠ
বুক খালি করা বুকের আভাষ,
করতল আর পায়ের পাতা
যেখানে শত সহস্র চুমু খেতে ইচ্ছে হয় আমার
তোমার নিঃশ্বাস ঝলসা্নো
কফি বিন আর ক্যারামেলের তীব্র সুগন্ধ
সবই তো তোমাকে জানান দেয়।
তুমি তো একবারও বললে না ত্রিশ
তোমার চিবুকটি আমার পছন্দের,
বিশাল কান দুটোর দিকে তাকিয়ে
চাইলেনা কখন মলে দিতে।।
আ্মার মন কেমন করে তোমারই জন্যে
তোমার মন কেমন করে আমারই জন্যে, বোধ হয়।
কন্যা গো,
শুভ ভালবাসা দিবস।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




