তুমি দাড়িয়ে ছিলে বৃক্ষের তলে
____________________
তীব্র স্রোত বয়ে চলেছে অন্তরনিহিত
ঠিক এইখানে মাটি তার নিচে মাটি
নিচের পাথরের ঘুর্নায়মান ঘর্ষনে জলের স্ফুলিঙ্গ
আঘাতে আঘাতে ক্ষয়ে যাওয়া মৃত্বিকায় জমায়ত মেঘেরা বরফ থেকে পাথরে রুপান্তরিত
মাটি জল পাথর ও শূন্যতার আত্মিক অনুভবে
উর্ধমূখী স্ফুলিঙ্গ
তখন তপ্তসময়
তুমি দাড়িয়ে ছিলে বৃক্ষের তলে
তোমার পদতলে পুতে থাকা তৃণের মূলে উত্তাপ ছোয়া দিয়ে গেলে
ছায়া ও দেহের আকর্ষনে স্ফুলিঙ্গরা স্তিমিত হয়ে আসে
তারা দ্বিধান্বিত অধঃগামী হতে থাকে
ঠিক সে মুহূর্তে
বহু পাথর নীচে সময়ের টানে নদী হয়ে গেলো ক্ষরস্রোতা
আজ ভূমিটা ডেবে গেলো অবয়ব নিয়ে, বহুসময়ের বক্ররেখায়
এখন দু'পাশে পাথরের বাগান ফুটে আছে ছায়া ফুল, আমি ঠিক বসে আছি কিনারায়
তুমি বয়ে চলো উষ্ণ প্রস্ব্রবন হয়ে ক্ষরস্রোতায়।।
__________________________
__________বাকী অরিন্দম
সর্বশেষ এডিট : ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:০৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



