সবুজ গন্ধা মায়া
___________
আমার মেঠো পথ
যেতে যেতে ঢাল হলো, হতে হতে নদী হলো অবশেষে সমুদ্র হলো
শুধু জল হলোনা, বৃক্ষরা কেঁপে গেলো বায়ূরা ছেপে গেলো ঝড় হলোনা।
ও পথে আঁধার রয় বায়ূরা ভারি হয় পাখিরা থেমে যায় সাঁঝে
সময় ছুটে যায় নিয়তি ফেলে যায় পতিত স্মৃতির মাঝে,
তখন সেখানে সবুজের গন্ধ লাগে কালো কালো মখমল ধুলোর পাশে
ফুটে চলে সবুজ নক্ষত্র আলো।
আমার শ্বাসের বাতাস সবুজ গন্ধা মায়া প্রকৃতি ও আন্ধারিয়া আকাশ কায়া ছায়া, এইসব দৃশ্যে কি যেন ছুয়ে যায় অন্তরে , ভৌতিক কীটশব্দে হয়তো ক্ষীন কম্পিত প্রান্তরে।
সে পথে
আমি আধাঁর কেটে কেটে অগ্রগামী একা
পেলাম অনেক কিছুর সাথে নিঃসঙ্গতার দেখা।
___________________________
_____বাকী অরিন্দম

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



