ভিন্ন প্রেক্ষাপটে অনুষ্ঠিত নাটক দুটি হতে জাতি হিসাবে আমাদের প্রাপ্তির কিছু রূপরেখা আগ বাড়িয়েই প্রকাশ করা হয়েছিল। মনমোহন বাবুর বাংলাদেশের সফর ও এর রাজনৈতিক ও আর্থিক লেনদেনের আগাম হিসাবে বলা হয়েছিল পানি চুক্তি হবে, সীমান্ত চুক্তি হবে, চুক্তি হবে ট্রানজিটের উপর এবং কথা হবে দুই দেশের অসম ব্যবসা বানিজ্য নিয়ে। চাওয়া পাওয়ার সমীকরণ করার জন্যে রাজনীতিবিদদের পাশাপাশি কাজ করে যাচ্ছে দেশের গোটা সুশিল সমাজ। আমরা হয়ত খুব শীঘ্রই জানতে পারব এর চূড়ান্ত ফলাফল। ফুটবলের হিসাবটা কেন জানি একটু ঘোলাটে মনে হচ্ছে। সাউথ আমেরিকার দেশ পেরুর একট দৈনিকে প্রকাশিত একটা খবর পড়ে চমকিত না হয়ে পারলাম না। খবরটা ছিল মেসি বাহিনীর বাংলাদেশ সফরের উপর। গোটা আর্টিকেলটা ছিল ঠাট্টা, তামাশা, পরিহাস-উপহাসে ভরা। আর্জেন্টাইন ফুটবল নিয়ে বাংলাদেশি উন্মাদনাকে তুলনা করা হয়েছে সস্তা মাতলামির সাথে। বিদেশিদের কাছে ঠাট্টা মনে হলেও আমাদের ফুটবল কর্তাদের কাছে এই সফর ছিল দেশিয় ফুটবলকে বদলে দেয়ার প্রতিশ্রুতি হিসাবে। বলা হয়েছিল মেসি যাদু শুধু ষ্টেডিয়ামে নয় বরং ছড়িয়ে পরবে বাংলাদেশের আনাচে কানাচে। ফুটবলের নতুন বস সালাউদ্দিন বলছেন এ কেবল শুরু, এরপর আসতে শুরু করবে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড, বার্সিলোনা, ব্রাজিল, স্পেনের মত নামি দামী ক্লাব আর দেশের ফুটবল দল। ৩০ কোটি টাকার মত অংক খরচ করলে পৃথিবীর যে কোন দেশের যে কোন ফুটবল দলকে বঙ্গবন্ধু ষ্টেডিয়ামে নামিয়ে আনন্দ উল্লাস করা যাবে। তাতে বাংলাদেশের কংকালসার ফুটবল কতটা লাভবান হবে তার উওর পেতে আমাদের বোধহয় একটু অপেক্ষা করতে হবে। তবে এই ৩০ কোটি টাকার একটা বিরাট অংশ আর্জেন্টিনা-নাইজেরিয়া ঘুরে শেষ পর্যন্ত কার পকেটে যাবে তার হিসাব কষতে আমাদের বোধহয় সময়ের প্রয়োজন হবেনা। ফুটবল নয়, সদ্য সমাপ্ত আর্জেন্টিনা-নাইজেরিয়া ম্যাচকে বরং নাইজেরিয়ান স্ক্যাম হিসাবে আখ্যায়িত করলে বোধহয় যথার্থ হবে।
মনমোহন ও মেইসি, দুই মঞ্চের দুই নায়ক এবং আমাদের চাওয়া পাওয়া...
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet

২টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
চলতি পথের গল্পঃ দুই

‘মরচুয়ারী’ শব্দটার সাথে এর প্রবেশ পথের পেছনের গাছপালাগুলো দেখে শান্ত, নিরবিলি পরিবেশের মিল খুঁজে পেলাম।
এর পূর্বের পর্বটি পড়তে পারবেন এখানেঃ চলতি পথের গল্পঃ এক
‘মরচুয়ারী’র পথে দেখা কিছু... ...বাকিটুকু পড়ুন
আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় সারা দেশ শোকাহত। এতগুলো নিষ্পাপ প্রাণের মৃত্যু নিঃসন্দেহে অত্যন্ত বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন
Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ
![]()
প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন
বাকি রইলো; কাঁচা কলা

স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।