তদুপরি কোনো কোনো কমেন্টে এই অভিমত ব্যক্ত হয়েছে যে, গল্পের যা কিছু শিক্ষণ তা অলরেডি বলা হয়ে গেছে। এই অভিজ্ঞতা থেকে সিদ্ধান্তটা একটু বদলে নেয়া গেল। এতে কোনো সমস্যা নেই। কারণ জেন দাঁড়ায় অভিজ্ঞতার ওপরই। তাই এখন থেকে কোনো শিক্ষণ যুক্ত না করেই পোস্ট দেয়া হবে, যাতে প্রত্যেক পাঠকই তাঁর শিক্ষণটিকে আনকোরা হিসেবে শনাক্ত ও যুক্ত করতে পারেন।
এই ব্লগে বাদানুবাদটি বিশেষ জমে ওঠে নি, তার কারণ সম্ভবত এই যে, জেন সাধু তার ব্লগে করা কারোর কোনো কমেন্টেই পালটা কমেন্ট করে নি। আগ্রহী ব্লগারদের অবগতির জন্য বলি, সেটা এই ব্লগের পরিকল্পনার আওতার বাইরে। কেননা পালটা কমেন্টে যা বলা যেত তা কোনো কোনো গল্পেই নিহিত আছে। সুতরাং এখানে আপনারা যা বলেছেন ও বলবেন, তার সবকিছুকেই গুরুত্বপূর্ণ হিসেবে গ্রহণ করা হয়েছে ও হবে। এমনকি আক্রমণাত্মক কমেন্টও। কারণ জেন বলে বোঝানো যায় না, করে দেখাতে হয়।
আগ্রহী ব্লগারদের প্রতি আহ্বান, নিয়মিত শরীরে ও মনে 'জেনের দীপ্তি' মাখুন। জেন অভিজ্ঞতাপ্রসূত ; কাজেই জেনকোয়ানও বস্তুঘনিষ্ঠ ও কর্মসম্পৃক্ত। এগুলো আকাশ থেকে আসা নয়, কিংবা আকাশের রহস্য নিয়ে করা বাহাসও নয়।
সাধু!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

