অনূদিত জেনগল্প ১৪ : পবিত্র প্রাজ্ঞজন
১১ ই অক্টোবর, ২০০৭ সকাল ১০:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
পবর্তচূড়ার ছোট্ট কুটিরে বসবাসরত এক পবিত্র প্রাজ্ঞজনের নামে দেশব্যাপী সুনাম ও সুযশ ছড়িয়ে পড়ল। এক গ্রামবাসী সিদ্ধান্ত নিল সুদীর্ঘ ও বন্ধুর পথ পাড়ি দিয়ে হলেও সে তাঁর সাথে দেখা করবে। সে ওই কুটিরে উপনীত হয়ে এক বৃদ্ধ চাকরকে দেখতে পেল, যে তাকে স্বাগত জানাল। 'আমি পবিত্র প্রাজ্ঞজনের সাথে দেখা করতে চাই।' বৃদ্ধ চাকর মৃদু হেসে তাকে কুটিরাভ্যন্তরে নিয়ে গেল। গ্রাম থেকে আগত লোকটি হাঁটার সময় অধীর হয়ে চারপাশে তাকাচ্ছিল। আকাঙ্ক্ষা করছিল যে সে সহসাই পবিত্র প্রাজ্ঞজনের মুখোমুখি হবে। কিন্তু তার আগেই সে পেছন দরজা পর্যন্ত পৌঁছে গেল এবং তাকে বাইরে নিষ্ক্রান্ত হবার পথ প্রদর্শন করা হলো। তখন সে থামল ও চাকরের উদ্দেশে বলল, 'কিন্তু আমি তো পবিত্র প্রাজ্ঞজনের সাথে দেখা করতে চেয়েছিলাম।'
'আপনি তো ইতোমধ্যে দেখা করেছেন।'--- বৃদ্ধ চাকর বলল। 'জীবনে আপনার যতজনের সাথেই দেখা হবে, এমনকি যদি তারা দেখতে সাদাসিধে ও তুচ্ছ কেউও হন, প্রত্যেককেই একেকজন পবিত্র প্রাজ্ঞজন হিসেবে দেখুন। এটা করলে যে সমস্যায় পড়ে আপনি এখানে এসেছেন, তা সহজেই সমাধান হয়ে যাবে।'
অনুবাদ : জেন সাধু
এ গল্প থেকে আমরা কী শিক্ষা পাই ?
১.
২.
৩.
৪.
৫.
সর্বশেষ এডিট : ১৯ শে অক্টোবর, ২০০৮ রাত ১১:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
সামিয়া, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৩:১০

রাত গভীর হলে পাখিটা বারান্দায় এসে বসে। দূরের আকাশে তখনও কিছু আলো জ্বলজ্বল করে, কিন্তু পৃথিবীর কোলাহল ধীরে ধীরে স্তব্ধ হয়ে আসে। সেই নীরবতার মধ্যে বসে পাখিটার মনে হয়, মানুষ...
...বাকিটুকু পড়ুনশৃঙ্খল মুক্তি আমার

ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ...
...বাকিটুকু পড়ুন
শ্রদ্ধেয় আবদুল্লাহ আবু সায়ীদ স্যাররে হাতে গড়া প্রতিষ্ঠান বিশ্বসাহিত্য কেন্দ্র তার জন্মলগ্ন ১৯৭৮ সাল থেকে অনেকটা পথ পেরিয়ে এসেছে। আমার মনে পড়ে, আমি স্কুলে পড়াকালীন সময়ে বিশ্বসাহিত্য কেন্দ্র থেকে স্কুল...
...বাকিটুকু পড়ুন
যে চোখ দিয়ে দেখেছি ধরার আলো, সে চোখও দিচ্ছে ফাঁকি,
যে চোখের আলোয় দেখেছি পুকুর নদী, শুকনো উঠোন;
বৃষ্টি ভেজা দিন, দেখেছি ময়না শালিক, ঘুঘু ডাকা দুপুর
সে চোখ পর হয়ে যাচ্ছে অল্প...
...বাকিটুকু পড়ুন
Robin Khuda ঢাকার ছেলে। স্কুল পড়েছেন এই দেশেই। তারপর অস্ট্রেলিয়া গেছেন, AirTrunk বানিয়েছেন, Blackstone তাকে ১৬ বিলিয়ন ডলারে কিনে নিয়েছে, আর এখন তিনি ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন...
...বাকিটুকু পড়ুন