somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অনূদিত জেনগল্প ১৮ : হাতেকলমে শেখা

২৩ শে অক্টোবর, ২০০৭ দুপুর ১:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একবার এক ঝানু চোরের পুত্র তার বাবাকে ওই পেশার গোপন কলাকৌশল শিখিয়ে দিতে বলল। বৃদ্ধ চোর এতে রাজি হলেন এবং ওই রাতেই তাঁর পুত্রকে এক বিশাল বাড়িতে চুরি করতে নিয়ে গেলেন। যখন ওই পরিবারের সবাই ঘুমে আচ্ছন্ন, তখন তিনি তাঁর চুরিবিদ্যায় আগ্রহী পুত্রকে কিছু কাপড়চোপড় নেবার কথা বলে দিয়ে খুব গোপনে বস্ত্রাদি সজ্জিত আছে এমন একটা ছোট্ট ঘরে ঢুকিয়ে দিলেন, যে ঘর দূর থেকেই বন্ধ করে দেয়া যায়। ছেলেটি তার বাবার কথামতো যখন কিছু কাপড় কব্জা করল, তখন তাকে ভিতরে রেখেই তিনি দরজা বন্ধ করে বাইরে থেকে তালা দিয়ে দিলেন। এমনকি তিনি ঘরের বাইরে এসে খুব জোরে সদর দরজায় আঘাত করে বাড়ির লোকদের জাগিয়ে দিলেন এবং কেউ দেখে ফেলার আগেই সটকে পড়লেন। ঘণ্টাখানেক পরে ছেলেটি নোংরা ও স্যাঁতসেতে অবস্থায় পরিশ্রান্ত হয়ে গৃহে ফিরল। রাগেদুঃখে সে চিৎকার করে বলল, '‌তুমি আমাকে ঘরে রেখে তালা আটকে দিলে কেন বাজান ? যদি আমি ধরা পড়ার ভয়ে একান্ত মরিয়া হয়ে চেষ্টা না করতাম, তাহলে কিছুতেই ফস্কে আসতে পারতাম না। এতে আমার সমস্ত উদ্ভাবনী ক্ষমতাই মাঠে মারা যেত।' বুড়ো চোর মুচকি হেসে বললেন, 'বৎস, এর ভিতর দিয়ে তুমি চুরিশিল্পের প্রথম পাঠটি পেয়ে গেলে।'

অনুবাদ : জেন সাধু

এ গল্প থেকে আমরা কী শিক্ষা পাই ?

১.

২.

৩.

৪.

৫.

সর্বশেষ এডিট : ১৯ শে অক্টোবর, ২০০৮ রাত ১০:৫৯
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাখি মন

লিখেছেন সামিয়া, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৩:১০



রাত গভীর হলে পাখিটা বারান্দায় এসে বসে। দূরের আকাশে তখনও কিছু আলো জ্বলজ্বল করে, কিন্তু পৃথিবীর কোলাহল ধীরে ধীরে স্তব্ধ হয়ে আসে। সেই নীরবতার মধ্যে বসে পাখিটার মনে হয়, মানুষ... ...বাকিটুকু পড়ুন

শৃঙ্খল মুক্তি আমার

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

শৃঙ্খল মুক্তি আমার



ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

বিশ্বসাহিত্য কেন্দ্র - ভ্রাম্যমান লাইব্রেরী ভাবনা

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১০ ই জুন, ২০২৬ রাত ৮:৪৬


শ্রদ্ধেয় আবদুল্লাহ আবু সায়ীদ স্যাররে হাতে গড়া প্রতিষ্ঠান বিশ্বসাহিত্য কেন্দ্র তার জন্মলগ্ন ১৯৭৮ সাল থেকে অনেকটা পথ পেরিয়ে এসেছে। আমার মনে পড়ে, আমি স্কুলে পড়াকালীন সময়ে বিশ্বসাহিত্য কেন্দ্র থেকে স্কুল... ...বাকিটুকু পড়ুন

=একান্ত নিজস্ব জিনিসগুলো পর হয়ে যাচ্ছে=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই জুন, ২০২৬ রাত ৯:৪৫



যে চোখ দিয়ে দেখেছি ধরার আলো, সে চোখও দিচ্ছে ফাঁকি,
যে চোখের আলোয় দেখেছি পুকুর নদী, শুকনো উঠোন;
বৃষ্টি ভেজা দিন, দেখেছি ময়না শালিক, ঘুঘু ডাকা দুপুর
সে চোখ পর হয়ে যাচ্ছে অল্প... ...বাকিটুকু পড়ুন

রবিন খুদারা কেন বাংলাদেশে বিনিয়োগ করেন না ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই জুন, ২০২৬ রাত ২:২৩


Robin Khuda ঢাকার ছেলে। স্কুল পড়েছেন এই দেশেই। তারপর অস্ট্রেলিয়া গেছেন, AirTrunk বানিয়েছেন, Blackstone তাকে ১৬ বিলিয়ন ডলারে কিনে নিয়েছে, আর এখন তিনি ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন... ...বাকিটুকু পড়ুন

×