আমার দিনলিপি

আমার প্রিয় পোস্ট

জেনকে বোঝা কঠিন, এর মানে এটা বোঝা যে এটা বোঝার জন্য নয় ; জেনকে বোঝা সহজ, এর মানে এটা না-বোঝাই হলো এটাকে বোঝা। 

অনূদিত জেনগল্প ২৮ : চলতি মুহূর্ত

১০ ই মে, ২০০৮ দুপুর ১:১৬

এক জাপানি যোদ্ধা তাঁর শত্রু কর্তৃক ধৃত হয়ে জেলে নিক্ষিপ্ত হলেন। ভয়ের চোটে ওই রাতে তিনি কিছুতেই ঘুমাতে পারছিলেন না। তাঁর বারবারই মনে হচ্ছিল যে, আগামীকাল তাঁকে জিজ্ঞাসাবাদ ও নির্যাতন শেষে বধ করা হবে।

এসময় হঠাৎই তাঁর জেনগুরুর উপদেশ মনে পড়ে গেল। তিনি বলতেন, আগামীকালের কোনো প্রকৃত অস্তিত্ব নেই। ওটা হলো...

পোস্টটি ৬ জনের ভাল লেগেছে

অনূদিত জেনগল্প ২৭ : নীরবতার আওয়াজ

০৯ ই মে, ২০০৮ দুপুর ১:২৩

চার ভিক্ষু মিলে সিদ্ধান্ত নিলেন যে তারা দুই সপ্তাহকাল কোনো কথা না বলে নীরবে ধ্যান করবেন। ধ্যানাবস্থায় প্রথমদিন রাত নামলে মিটমিট করতে করতে মোমবাতিটি নিভে গেল। প্রথম ভিক্ষু বললেন, কী মুশকিল! মোমটা তো গেল নিভে। দ্বিতীয় ভিক্ষু বললেন, আমরা কি করি নি ঠিক যে বলব না কোনো কিছু? তৃতীয় ভিক্ষু...

পোস্টটি ৪ জনের ভাল লেগেছে

অনূদিত জেনগল্প ২৬ : সবচে' গুরুত্বপূর্ণ শিক্ষা

০৫ ই মে, ২০০৮ দুপুর ১২:২৩

এক সুপরিচিত জেন সাধনগুরু একদিন জানালেন যে, তাঁর সবচে' গুরুত্বপূর্ণ পাঠ হলো 'তোমার মনটাই বুদ্ধ'। এই নিগূঢ় বাণীতে উদ্ভাসিত হয়ে এক ভিক্ষু মঠস্থল ত্যাগ করে নিজের ভেতরটা জাগিয়ে তুলতে ধ্যানেচ্ছায় বিজন উষর প্রান্তরে প্রত্যাবর্তনের সিদ্ধান্ত নিলেন। ওই মহৎ শিক্ষার সত্যতা সম্পর্কে নিশ্চিত হতে সেখানে তিনি সন্ন্যাসী হিসেবে ২০ বছর সময়...

পোস্টটি ২ জনের ভাল লেগেছে

অনূদিত জেনগল্প ২৫ : আত্মনিয়ন্ত্রণ

২৯ শে এপ্রিল, ২০০৮ সকাল ৯:১৬

একবার এক ভূমিকম্প জেনমন্দিরের গোটাটা কাঁপিয়ে দিল। এমনকি মন্দিরের কিয়দংশ ওই ভূকম্পনে ধসেও পড়ল। এতে মন্দিরে থাকা ভিক্ষুদের অনেকেই খুব আতঙ্কিত হয়ে পড়লেন। ভূকম্পন থামলে ভিক্ষুদের উদ্দেশে শিক্ষক বললেন, 'এখন তোমাদের এটা অনুসন্ধানের একটা সুযোগ এসেছে যে, একজন জেনাগ্রহী সংকট মুহূর্ত ঠিক কীরকম আচরণ করেন। তোমরা হয়ত এতক্ষণে এটাও জেনেছ...

পোস্টটি ৫ জনের ভাল লেগেছে

অনূদিত জেনগল্প ২৪ : স্বর্গোদ্যান

০৬ ই এপ্রিল, ২০০৮ দুপুর ১২:১২

মরুভূমিতে হারিয়ে যাওয়া দু'জন লোক ক্রমশ ক্ষুধা ও তৃষ্ণায় খুবই কাতর হয়ে পড়ল। শেষপর্যন্ত তারা একটি উঁচু দেয়ালের কাছে এসে পৌঁছল। শুনতে পেল, ওইপার থেকে ঝরনার কলকলানি ও পাখির কলরব ভেসে আসছে। তারা দেখল, একটি লসলসে গাছের ডাল দেয়ালের উপর দিয়ে মাথা বাড়িয়ে আছে। গাছের ফলগুলোকে মনে হলো খুবই সুস্বাদু।

একজন...

পোস্টটি ১ জনের ভাল লেগেছে

অনূদিত জেনগল্প ২৩ : কৃত্য-বিড়াল

০৩ রা এপ্রিল, ২০০৮ সকাল ১১:৪৬

আধ্যাত্মিক গুরু ও তাঁর শিষ্যসাবুদ যখন সান্ধ্যধ্যান আরম্ভ করতেন, তখন মঠে থাকা বিড়ালটি এমন গোলমাল শুরু করত যে, ওটা তাদের চিত্তকে বিক্ষিপ্ত করে দিত। গুরু সান্ধ্যচর্চার সময় বিড়ালটিকে আটকে রাখার নির্দেশ দিলেন। একবছর পর, যখন গুরু প্রয়াত হলেন, তখনো ধ্যানপর্বে বিড়ালটিকে আটকে রাখা অব্যাহত রইল। শেষাবধি বিড়ালটি মরে গেলে মঠে...

পোস্টটি ৭ জনের ভাল লেগেছে

অনূদিত জেনগল্প ২২ : আলোকদীপ্তি

২০ শে মার্চ, ২০০৮ সকাল ১০:০২

একদা এক ছাত্র তার শিক্ষককে জিজ্ঞেস করল, 'গুরু, আলোকদীপ্ত কীভাবে হওয়া যায়?'

শিক্ষক জবাব দিলেন, 'যখন ক্ষুধা লাগবে খাও, যখন ক্লান্ত লাগবে ঘুমাও।'

অনুবাদ : জেন সাধু
.................................................................................................

(দীর্ঘদিন ধ্যানস্থ ছিলাম। আবার জগৎসাধনে ব্রতী হলাম।)...

পোস্টটি ৫ জনের ভাল লেগেছে

জেনঘোষণা

০৮ ই ডিসেম্বর, ২০০৭ রাত ১২:১১

ধ্যানস্থ আছি। ধ্যান সম্পন্ন হলে আবার দেখা হবে।

কেউ কেউ জানতে চাচ্ছেন নতুন পোস্টের ব্যাপারে। এজন্যই এই ব্যাখ্যা।

মাফ করবেন।

পোস্টটি ০ জনের ভাল লেগেছে

অনূদিত জেনগল্প ২১ : মৃত কেউ নই

০২ রা নভেম্বর, ২০০৭ দুপুর ১২:৪২

একদিন জাপান সম্রাট জেনশিক গুদো ওয়াফু নিশিজিমা (১৯১৯-) কে জিজ্ঞেস করলেন, 'মৃত্যুর পরে একজন বোধিপ্রাপ্ত মানুষের ক্ষেত্রে কী ঘটে ?'

'আমি কী করে বলব ?' গুদো জবাব দিলেন।

'কারণ আপনি তো একজন শিক্ষক' সম্রাট বললেন।

গুদো বললেন, 'তা বটে, কিন্তু মৃত কেউ নই।'...

পোস্টটি ১ জনের ভাল লেগেছে

অনূদিত জেনগল্প ২০ : মাছবিজ্ঞ

২৫ শে অক্টোবর, ২০০৭ দুপুর ১:০৭

জুয়াং জু (খ্রিষ্টপূর্ব ৪র্থ শতক) ও তাঁর বন্ধু একদিন নদীর তীর ধরে হাঁটছিলেন। 'দেখ দেখ, মাছগুলো কেমন সাঁতার কাটছে। সত্যি ওরা নিজেদের মধ্যে খুব আনন্দফুর্তি করছে', জুয়াং জু বললেন।

'তুমি কোনো মাছ নও। কাজেই প্রকৃতপক্ষে তুমি জান না তারা নিজেদের মধ্যে খুব আনন্দফুর্তি করছে কি না', বন্ধুটি টিপ্পনী কাটল।

'তুমি...

পোস্টটি ২ জনের ভাল লেগেছে



আগের পাতা     পরের পাতা >> ›
মোট সময় লেগেছে ০.০৭২৮ সেকেন্ড
সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
মিতভাষী
আর এস এস ফিড

ব্লগার পরিসংখ্যান

  • পোস্ট করেছেন: ৪২টি
  • মন্তব্য করেছেন: ১২৪টি
  • মন্তব্য পেয়েছেন: ১৮৫টি
  • ব্লগ লিখেছেন:  ৪ বছর ৪ মাস
  • ব্লগটি মোট  ২২৫৫৪ বার দেখা হয়েছে

সাম্প্রতিক মন্তব্য

সাম্প্রতিক মন্তব্য করেছি

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ