আমার দিনলিপি

আমার প্রিয় পোস্ট

জেনকে বোঝা কঠিন, এর মানে এটা বোঝা যে এটা বোঝার জন্য নয় ; জেনকে বোঝা সহজ, এর মানে এটা না-বোঝাই হলো এটাকে বোঝা। 

অনূদিত জেনগল্প ১৯ : হবেও বা

২৪ শে অক্টোবর, ২০০৭ বিকাল ৩:০১

দীর্ঘদিন ধরে শস্য উৎপাদনের কাজে যুক্ত ছিলেন এমন একজন কৃষককে নিয়ে একটি তাও গল্প আছে। একদিন ওই কৃষকের ঘোড়াটি দূরে উধাও হয়ে গেল। এ সংবাদ শুনে তাঁর কয়েকজন প্রতিবেশী ঘটনা দেখতে এল। সহমর্মিতা জানিয়ে তারা বলল, 'আপনার কী মন্দ কপাল'। কৃষক জবাব দিলেন, 'হবেও বা'। পরদিন সকালে ঘোড়াটি আরো তিনটি...

পোস্টটি ৩ জনের ভাল লেগেছে

অনূদিত জেনগল্প ১৮ : হাতেকলমে শেখা

২৩ শে অক্টোবর, ২০০৭ দুপুর ১:১৯

একবার এক ঝানু চোরের পুত্র তার বাবাকে ওই পেশার গোপন কলাকৌশল শিখিয়ে দিতে বলল। বৃদ্ধ চোর এতে রাজি হলেন এবং ওই রাতেই তাঁর পুত্রকে এক বিশাল বাড়িতে চুরি করতে নিয়ে গেলেন। যখন ওই পরিবারের সবাই ঘুমে আচ্ছন্ন, তখন তিনি তাঁর চুরিবিদ্যায় আগ্রহী পুত্রকে কিছু কাপড়চোপড় নেবার কথা বলে দিয়ে খুব...

পোস্টটি ২ জনের ভাল লেগেছে

অনূদিত জেনগল্প ১৭ : শ্রেষ্ঠ কাজ

২২ শে অক্টোবর, ২০০৭ সকাল ৮:৪৯

একজন বিজ্ঞ হস্তরেখাবিদ এক টুকরো কাগজের উপর কয়েকটি চরিত্র আঁকছিলেন। বিশেষভাবে উপলব্ধিসক্ষম তাঁর এক ছাত্র ওই অংকনকর্ম প্রত্যক্ষ করছিল। হস্তরেখাবিদ কাজটি শেষ করে এনে তাঁর ছাত্রের মতামত জানতে চাইলেন। ছাত্রটি তৎক্ষণাৎ জানিয়ে দিল যে ওটি মোটেই ভালো কিছু হয় নি। শিক্ষক আবারো চেষ্টা করলেন, ছাত্র আবারো অপছন্দ করল। হস্তরেখাবিদ সতর্কভাবে...

পোস্টটি ১ জনের ভাল লেগেছে

অনূদিত জেনগল্প ১৬ : মাত্র দু'টো শব্দ

১৬ ই অক্টোবর, ২০০৭ বিকাল ৪:৪৬

একদা এক মঠ ছিল, যেখানকার আচরণবিধি ছিল খুব কঠোর। অঙ্গীকারলব্ধ মৌনব্রত অনুযায়ী ওই মঠে কেউ কোনো কথা বলতে পারত না। তবে এই নিয়মের একমাত্র ব্যতিক্রম ছিল এই যে, প্রতি দশ বছর অন্তর ভিক্ষুগণ মাত্র দু'টো শব্দ উচ্চারণ করতে পারতেন। মঠে প্রথম দশ বছর অতিক্রান্ত হবার পর একজন ভিক্ষু প্রধান ভিক্ষুর...

পোস্টটি ৪ জনের ভাল লেগেছে

অনূদিত জেনগল্প ১৫ : আমি জানি না

১২ ই অক্টোবর, ২০০৭ সকাল ১১:২০

এক রাজাধিরাজ, যে কিনা ছিলেন একজন নিবেদিতপ্রাণ বৌদ্ধ, একবার বৌদ্ধবাদ বিষয়ে প্রশ্ন করতে এক মহান জেনশিক্ষককে প্রাসাদে ডেকে পাঠালেন এবং জানতে চাইলেন, 'পবিত্র বৌদ্ধ মতাদর্শ অনুযায়ী শিখরতুল্য সত্য কী ?'

'অসীম শূন্যতা... এবং যার কোথাও কোনো পবিত্রতার লেশমাত্র নেই।'--- শিক্ষক জানান দিলেন।

'যদি কোথাও কোনো পবিত্রতাই থাকবে না, তাহলে আপনি কে...

পোস্টটি ২ জনের ভাল লেগেছে

অনূদিত জেনগল্প ১৪ : পবিত্র প্রাজ্ঞজন

১১ ই অক্টোবর, ২০০৭ সকাল ১০:৩৩

পবর্তচূড়ার ছোট্ট কুটিরে বসবাসরত এক পবিত্র প্রাজ্ঞজনের নামে দেশব্যাপী সুনাম ও সুযশ ছড়িয়ে পড়ল। এক গ্রামবাসী সিদ্ধান্ত নিল সুদীর্ঘ ও বন্ধুর পথ পাড়ি দিয়ে হলেও সে তাঁর সাথে দেখা করবে। সে ওই কুটিরে উপনীত হয়ে এক বৃদ্ধ চাকরকে দেখতে পেল, যে তাকে স্বাগত জানাল। 'আমি পবিত্র প্রাজ্ঞজনের সাথে দেখা করতে...

পোস্টটি ৬ জনের ভাল লেগেছে

অনূদিত জেনগল্প ১৩ : অপমানের পুরস্কার

০৯ ই অক্টোবর, ২০০৭ দুপুর ১২:৫৬

একদা এক দেশে ছিলেন একজন মহান যোদ্ধা। বার্ধক্যপীড়িত হলেও তিনি যেকোনো প্রতিযোগীকে যুদ্ধে হারাতে সক্ষম ছিলেন। তাঁর খ্যাতি ছড়িয়ে পড়েছিল ওই ভূমির সর্বত্র, এমনকি দূরদূরান্ত অবধি। অনেক শিক্ষার্থী তাঁর কাছে ভিড় জমাতেন যুদ্ধকৌশল শিখবার জন্য।

একদিন ওই গ্রামে এক অখ্যাত তরুণ যোদ্ধার আবির্ভাব ঘটল। সে পণ করল, সেই-ই হবে প্রথম ব্যক্তি...

পোস্টটি ২ জনের ভাল লেগেছে

অনূদিত জেনগল্প ১২ : স্রোতের অনুকূলে

০৮ ই অক্টোবর, ২০০৭ সকাল ১০:২১

একটি তাও গল্পে একবার একজন বৃদ্ধলোক দুর্ঘটনাবশত নদীতে পড়ে যান, তাঁর পতনস্থানটি ছিল অনেক ঊঁচু থেকে বিপজ্জনকভাবে প্রবাহিত একটি প্রস্রবনের উৎসমুখ। প্রত্যক্ষদর্শীরা তাঁর জীবন নিয়ে আশংকিত হয়ে পড়ল। কিন্তু বিস্ময়করভাবেই তিনি জলধারার একেবারে শেষবিন্দু থেকে অক্ষতভাবে উঠে এলেন। লোকজন ছুটে এসে তাঁর কাছে জানতে চাইল যে কীভাবে এরকম অবিশ্বাস্য একটি...

পোস্টটি ১ জনের ভাল লেগেছে

অনূদিত জেনগল্প ১১ : প্রবুদ্ধ

০৭ ই অক্টোবর, ২০০৭ সকাল ৯:৪৬

একদা এক শিক্ষক ঘোষণা দিলেন যে এক তরুণ ভিক্ষু বোধির অগ্রসর স্তরে উপনীত হয়েছেন। এই সংবাদে মঠে যারপরনাই চাঞ্চল্য সৃষ্টি হলো। ইতঃপূর্বে বোধিপ্রাপ্ত কয়েকজন ভিক্ষু সদ্য বোধিপ্রাপ্ত তরুণ ভিক্ষুর দর্শন লাভ করতে গেলেন। 'আমরা শুনতে পেলাম আপনি বোধি লাভ করেছেন। কথাটা কি সত্যি ?' তাঁরা জানতে চাইলেন।

'সত্যি', তিনি বললেন।

'আপনি এখন...

পোস্টটি ০ জনের ভাল লেগেছে

অনূদিত জেনগল্প ১০ : আত্মবাদ

০৪ ঠা অক্টোবর, ২০০৭ দুপুর ২:৩৪

চীন দেশের থাঙ রাজবংশ (১৮ জুন ৬১৮-৪ জুন ৯০৭)-এর একজন প্রধানমন্ত্রী তাঁর বাগ্মিতা ও সামরিক নেতত্বে সাফল্যের কারণে একজন জাতীয় বীর হিসেবে খ্যাতিমান ছিলেন। কিন্তু খ্যাতি, ক্ষমতা ও প্রাচুর্য সত্ত্বেও তিনি নিজেকে খুবই ব্রাত্য জ্ঞান করতেন এবং একজন ধর্মপ্রাণ সাধারণ বৌদ্ধের মতো জীবনযাপন করতেন। প্রায়ই তিনি তাঁর প্রিয় একজন শিক্ষকের...

পোস্টটি ৪ জনের ভাল লেগেছে



‹ First আগের পাতা      পরের পাতা
মোট সময় লেগেছে ০.০৬৫৮ সেকেন্ড
সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
মিতভাষী
আর এস এস ফিড

ব্লগার পরিসংখ্যান

  • পোস্ট করেছেন: ৪২টি
  • মন্তব্য করেছেন: ১২৪টি
  • মন্তব্য পেয়েছেন: ১৮৫টি
  • ব্লগ লিখেছেন:  ৪ বছর ৪ মাস
  • ব্লগটি মোট  ২২৫৫৪ বার দেখা হয়েছে

সাম্প্রতিক মন্তব্য

সাম্প্রতিক মন্তব্য করেছি

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ