somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বরষা-বিলাপ

১৫ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৪:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ভেজা কলাপাতার ঘ্রাণ,
ভেজা মাটি, পিচ্ছিল ঘাট,
কাণা ছুঁয়ে ওঠা খালের জল,
উঠোনে তক্তা বিছানো হাঁটাপথ,
তলা ফুঁড়ে জল গলানো একটি ডিঙি
আর কিছু শাপলার স্মৃতি
গলা সমান বিলে পায়ের নখে ভর করে
পাপড়ি মেলে হাসিমুখে মাথা উঁচিয়ে থাকে,
আরও আছে ঘরের দাওয়ায় বরষার স্রোত,
আর জালে ওঠা কতক পাঁচমিশালি মাছ,
পথভুলে রাস্তায় নেমে আসা সাপের ছানা!

আমার এই রূপকথার মতন
উপন্যাসের পাতায় লেপ্টানো
স্ফটিকের বিকিরণে তাতানো
জল-কাদার গ্রামীণ স্মৃতিগুলোই
বরষা-বিলাস।

এইসব প্রাচীন গল্প আজ আবেদনহীন,
আজ বরষার মানে পাল্টেছে ঢের!

এখন একটি হুড তোলা রিকশা দেখা যাবে,
তাতে পর্দা টানা, জড়াজড়ি করে বসে থাকা
এক জোড়া মানব-মানবী, কিছু সীমারেখা মেনে নিয়ে
কিছু মৌনতায় লঙ্ঘন, লজ্জা আর শিহরণের মিশ্রণে নতমুখ;
কিংবা পুরো পরিবার মিলে ছাদে গিয়ে বরষায় স্নান,
কিংবা অফিস ফেরত মানুষগুলোর কাকভেজা মাথা,
বরষার ফোটায় ফোটায় নেয়ে ধুয়ে সাফ হয়ে ওঠা
পিচঢালা পথে পাথরের কুচিগুলো যেন মার্বেল মণি!
বড় বড় দালানগুলোর দেয়াল ভিজে মলিনতার আঁচড় পড়া,
রাস্তার দু'ধারে জমে ওঠা পানি!
বড়জোর কিছু হেঁড়েল বখাটে ছেলের দল
অখ্যাত কোন কোরাস ধরে হেঁটে যাবে পুরো রাস্তাটা
জানালায় উঁকি দেওয়া কোন ষোড়শীর লোভে!

এর বেশি প্রত্যাশা করি না এ সভ্যতার কাছে,
সেই একই আকাশ, আকাশের মেঘ,
মেঘের গর্জন, একই বৃষ্টির ঢল আজও আছে,
শুধু মাটি নেই, সাপ নেই, শালুক নেই,
ডিঙি নৌকাটি নেই, জলে ভেজা সুপারির খোল নেই,
একটি উঠানও নেই, আমার সে গ্রাম নেই,
আমার সে প্রেম নেই,
মৃত প্রেমিকার কবরটিও এখন ভেঙে সমান হয়ে গেছে!

আমি বেঁচে আছি, ভূষণ্ডির বয়েস নিয়ে,
বুকে একটা গ্রাম নিয়ে,
স্মৃতির জঙ্গলে অজস্র গাছপালা নিয়ে,
কাদামাটি নিয়ে, সেই যৌবনের প্রেমের গল্প নিয়ে,
এইসব বরষার রাতের
প্রতিটি গ্রামীণতার ভুশুড়ি ভাঙা সাক্ষী হয়ে
আমি বেঁচে আছি বরষা বিলাসের নামে
প্রতিবার বরষাতে বিলাপে ভিজব বলে!

সর্বশেষ এডিট : ১৫ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৩২
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জীবন যখন শুকায়ে যায়

লিখেছেন রূপক বিধৌত সাধু, ২৭ শে ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৯:২৩


জীবন যখন শুকায়ে যায় করুণাধারায় এসো
পপুলার ডায়াগনস্টিক সেন্টারে গিয়ে জানা গেল লিম্বস কলাপসের টেস্টটার খরচ পড়বে পাঁচ হাজার ৫০০ টাকা। তমাল কাকাত ভাইয়ের সাথে পরামর্শ করে গেল পান্ত ডায়াগনস্টিক সেন্টারে।... ...বাকিটুকু পড়ুন

কালো রাজনীতি

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৮ শে ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:৩৪



হাজার হাজার বছর ধরে কালো রাজনীতি বহমান। কোনো ধর্ম কোনো রাজনৈতিক প্রধান হাতিয়ার বা রাজনৈতিক প্রধান সূত্র হতে পারে না, হওয়া উচিত না। বলা হয়ে থাকে ধর্মের কাজ নাকি... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা’তেই আস্থা । আওয়ামী লীগ তার নিজের শক্তিতেই ফিরে আসে।

লিখেছেন ক্লোন রাফা, ২৮ শে ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৮:১৯



এনসিপি নেতা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার একটি ভাষণ দেখছিলাম। বক্তব্যের বিষয় ছিল আওয়ামী লীগ। তার দাবি—
জিয়াউর রহমান আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ দিয়েছিল, আর সেই সুযোগ দেওয়ার কারণেই... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ তিন পুরুষ

লিখেছেন ইসিয়াক, ২৮ শে ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১২:৩৫


কলিং বেল বাজাবে, না-কি ফোন দেবে? এ ব্যপারটা নিয়ে রায়হান খানিকক্ষণ ভাবলো।কিছুটা সঙ্কোচ আর  কিছুটা দ্বিধা কাজ করছিল তার মধ্যে ।একবার তো ভাবলো ফিরেই যাবে। এত দিনের অনভ্যাস,সম্পর্কটাও যখন... ...বাকিটুকু পড়ুন

ইরানের পাঁচ শহরে ক্ষেপণাস্ত্র হামলা

লিখেছেন জ্যাক স্মিথ, ২৮ শে ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ২:১৫



আজ শনিবার দুপুর ১২ টা ৫০ মিনিটে কে বা কারা ইরানের পাঁচটি শহরের গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায় নি। ইরান এই... ...বাকিটুকু পড়ুন

×