somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ক্যাপিটাল গেইন ট্যাক্স ও আমাদের শেয়ার বাজার নিয়ে কিছু কথা

৩০ শে জুলাই, ২০০৯ রাত ৯:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

(এক মাস আগে লিখেছিলাম এই প্রতিবেদনটি, তখন আমার ব্লগিং স্ট্যাটাসের কারনে প্রথম পাতায় আসেনি লেখাটি। তাই আজকে আবার প্রকাশ করলাম । আমার বিশ্লেষণ ঠিক আছে কিনা সে ব্যাপারে আপনাদের মন্তব্য আশা করছি ।)

আজকের(২৮।০৬।২০০৯) প্রথম আলোর "অর্থ ও বাণিজ্য" পাতায় "আর্থিক প্রতিষ্ঠানের আয়কর হার ব্যাংকের চেয়ে কমানোর দাবি" শিরোনামে একটা খবর প্রকাশিত হয়েছে।

Click This Link
আর্থিক প্রতিষ্ঠানের আয়কর হার ব্যাংকের চেয়ে কমানোর দাবি

খবরটা পরে আমি একটু আগ্রহী হয়ে উঠলাম পুরো ঘটনাটা জানার জন্য। এরই মধ্যে বেশ কিছু মজা তথ্য 'আবিষ্কার' করেছি।

খুঁজে পেলাম জনাব মফিজউদ্দিন সরকার লংকা বাংলা ফাইন্যান্সের ম্যানেজিং ডাইরেক্টর। যাই হোক, লংকা বাংলা ফাইন্যান্সের ওয়েবসাইটে ২০০৮ সালের অর্ধ বার্ষিকী financial statement এর খোঁজ পেলাম, তারা এখনো ২০০৮ সালের পুরো অর্থ বছরের financial statement প্রকাশ করেনি। প্রথম ৬ মাসে(২০০৮ সালের) লংকা বাংলা মোট প্রায় ২৫কোটি ২৯ লাখ টাকা করপূ্র্ববতী(Income before taxes) আয় করেছে। করের জন্য তারা Provision রেখেছে ৪ কোটি ৮২ লাখ টাকার মত অর্থাৎ তাদের করপরবর্তী(Income after taxes) মুনাফা হচ্ছে ২০ কোটি ৪৭ লাখ টাকার মত।

তার মানে দাড়াচ্ছে তারা ২০% এর মত ইনকাম ট্যাক্স প্রদান করবেন ২০০৮ এর জন্য। আমি বুঝতে পারছিলাম না এটা কিভাবে সম্ভব : খবরে বলা হচ্ছে ৪৫% ইনকাম ট্যাক্স, তারা প্রদান করছেন ২০% ইনকাম ট্যাক্স কিন্তু তারপরও তারা দাবি জানাচ্ছেন ট্যাক্স কমানোর!

এরপর আমি কয়েকটা ব্যাংক এর financial statement খুঁজে বের করলাম।
ইসলামী ব্যাংক ২০০৮ সালে করপূ্র্ববতী মুনাফা করেছে ৬৩৪ কোটি ৭৮ লাখ টাকা, করের জন্য তারা Provision রেখেছে ৩৬৪ কোটি ৭২ লাখ টাকা, মোট মুনাফা (Income after taxes) ২৬৭ কোটি ৪৮ লাখ টাকা। ইসলামী ব্যাংক ২০০৮ সালে সরকারকে ৫৭% ইনকাম ট্যাক্স দিয়েছে। এই সময় আমি কিন্তু সম্পূর্ণ Confused !

আরব বাংলাদেশ ব্যাংকের (AB Bank) ২০০৮ সালের Profit and Loss Account থেকে পেলাম নিচের তথ্যগুলো।
AB Bank এর করপূ্র্ববতী আয় ৩৬০ কোটি ০৬ লাখ টাকা, করের জন্য তারা Provision রেখেছে ১৩০ কোটি টাকা, মোট মুনাফা (Income after taxes) ২৩০ কোটি ০৬ লাখ টাকা।কর প্রদানের হার ৩৬%।

এইরকম উদ্ভট তথ্য সংগ্রহ করে এর কোন মানে বের করতে না পেরে আরো নিখুঁত ভাবে financial statement গুলো পড়তে শুরু করলাম।

ইসলামী ব্যাংক ২০০৮ সালে শেয়ার কেনাবেচার ব্যবসা করে ৪০ কোটি টাকা আয় করেছে, এখনকার কর আইন অনুযায়ী এই আয়ের উপর সরকারের কোন দাবি নেই। MS Excel এ এই সংখ্যাগুলো নিয়ে একটু খেলাধুলা করার পর ব্যাংকগুলোর Effective Income Tax টা বের করে ফেললাম। ツ

প্রতি ১০০ টাকা আয়ের জন্য একটা ব্যাংককে ৬০-৬১ টাকা কর দিতে হয় সরকারকে। এখন কথা হচ্ছে কিভাবে তাহলে AB Bank মাত্র ৩৭ টাকা এবং লংকা বাংলা ফাইন্যান্স মাত্র ২০ টাকা কর দিচ্ছে?

কারণ হচ্ছে বাংলাদেশে ক্যাপিটাল গেইন ট্যাক্স দিতে হয়না।

AB Bank ২০০৮ সালে ১৩৭ কোটি টাকা আয় করেছে শেয়ার কেনাবেচা করে।এই আয়ের উপর তাদেরকে কোন কর দিতে হবেনা।মজার ব্যাপার হচ্ছে, শেয়ারবাজার থেকে এই আয় তাদের মূল ব্যবসার (Core Banking) লাভের চেয়ে বেশি ; যেটার পরিমাণ হচ্ছে ৯৩ কোটি টাকা । এই করবিহীন আয়ের জন্যই তারা মোট আয়ের উপর এত কম কর দিতে সফল হচ্ছে।

লংকা বাংলা ফাইন্যান্স এর এই করবিহীন আয়ের পরিমান তাদের মোট আয়ের সিংহভাগ দখল করে আছে।


এখন কথা হল: তাতে সমস্যা কোথায়?

সমস্যা আছে এবং বিশাল বড় এক সমস্যা সেটা।

এই সহজ টাকার লোভে পড়ে প্রায় প্রতিটা ব্যাংকই এই অনুৎপাদনশীল খাতে বিনিয়োগের পরিমাণ বাড়িয়ে চলেছে এবং পুরো ফাইন্যান্সিয়াল সিস্টেমকে এক বিশাল বিপদের মুখে ঠেলে দিয়েছে। এই কারনেই ঋণ প্রদানে সুদের হার কমে আসছে না।
ঋণ দিয়ে সুদ থেকে যে লাভ হয় তার ৬০% সরকারকে কর হিসেবে দিয়ে দিতে হয়, অন্যদিকে Market Manipulation করে যে আয় হয় তা থেকে এক পয়সাও ট্যাক্স দিতে হয়না।

সমাধান কি এই সমস্যার?

একটা সহজ সমাধান হচ্ছে, লিমিটেড কোম্পানি গুলোর জন্য ১০ থেকে ১৫ শতাংশ হারে ক্যাপিটাল গেইন ট্যাক্স(Capital Gain Tax) আরোপ করা।
কর আরোপের বিষয়টা ব্যক্তিখাতের ক্ষেত্রে এভাবে করা যেতে পারে:
ব্যক্তিখাতে কোন ক্যাপিটাল গেইন ট্যাক্স(Capital Gain Tax) আরোপ করা হবে না যদি তারা অন্ততঃ ১ বছরের জন্য শেয়ারগুলোর মালিক থাকেন, না হলে ১০% ক্যাপিটাল গেইন ট্যাক্স(Capital Gain Tax) আরোপ করা হবে । এতে বিনিয়োগকারিরা দীর্ঘ মেয়াদি চিন্তা করে বিনিয়োগ করবেন এবং ঝুঁকিপূর্ণ কোম্পানিগুলোর স্টক এড়িয়ে চলবেন।

এতে সরকারের আয়ের একটা নতুন পথ বাড়বে, সরকার তখন ব্যাংক গুলোর মূল ব্যবসার উপর কম কর আদায় করলেও বাজেটে এর বেশি প্রভাব পড়বেনা।

ব্যাংকগুলো তখন ঋণের সুদের হার কমিয়ে আনতে পারবে এবং উrপাদনশীল খাতে বিনিয়োগ বাড়বে। আর উrপাদন বাড়লে ক্যাপিটাল গেইন ট্যাক্স(Capital Gain Tax) দিয়েও কোম্পানিগুলো আগের চেয়ে বেশি লাভ করতে পারবে।
আরেকটা বড় লাভ হবে শেয়ারবাজারে পাগলামিটা কিছুটা হলেও কমবে।
সর্বশেষ এডিট : ০১ লা আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৭:১৮
৫টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চলতি পথের গল্পঃ দুই

লিখেছেন খায়রুল আহসান, ১২ ই জুন, ২০২৬ সকাল ১১:২২


‘মরচুয়ারী’ শব্দটার সাথে এর প্রবেশ পথের পেছনের গাছপালাগুলো দেখে শান্ত, নিরবিলি পরিবেশের মিল খুঁজে পেলাম।

এর পূর্বের পর্বটি পড়তে পারবেন এখানেঃ চলতি পথের গল্পঃ এক

‘মরচুয়ারী’র পথে দেখা কিছু... ...বাকিটুকু পড়ুন

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

লিখেছেন নতুন নকিব, ১২ ই জুন, ২০২৬ সকাল ১১:২৪

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

অন্তর্জাল থেকে নেওয়া।

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় সারা দেশ শোকাহত। এতগুলো নিষ্পাপ প্রাণের মৃত্যু নিঃসন্দেহে অত্যন্ত বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

×