somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ক্রিকেট বিধাতা আশরাফুলের ভক্ত আমাদের মস্তিস্কবিহীন নির্বাচকমন্ডলী।

০১ লা ডিসেম্বর, ২০১০ সন্ধ্যা ৬:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নিজেকে নিকৃষ্ঠ ভাষায় গালি দিতে মন চায়, কারণ নির্বাচকদের গালি দিয়ে তো কোন ফয়দা হলো না। অনেক আগে থেকেই আশরাফুলকে নিয়ে লিখেছি, গত কয়টা বছর ধরেই তো দেখছি ওর খেলা। সত্যি বলতে কি আশরাফুলের কথা বলতে এখন আমার ঘৃণা লাগে। X( নির্বাচকদের মাথায় কি এমন ঘুরঘুর করে যে আশরাফুলের চিন্তার পরিমন্ডল থেকে বের হয়ে আসতে পারছে না। প্রধান নির্বাচক রকিবুলের কথা তো বাংলাদেশে একজন মাত্র ট্যালেন্টেড প্লেয়ার আছে সে হলো আশরাফুল। ট্যালেন্ট ধুয়ে কি আমরা পানি খাব যদি সেই ট্যালেন্ট কাজে না লাগে? X(

পৃথিবীর প্রতিটি ক্রিকেট টিমের সেরা নির্ভরযোগ্য ব্যাট্সমানরা নামে ৩/৪ নং পজিশনে। আমাদের নামে আশরাফুল/রকিবুল। ভারতের নামে শচীন/কোহলি, দঃ আফ্রিকার ক্যালিস/ভিলিয়ার্স, শ্রীলংকার সাঙ্গাকারা/জয়বর্ধনে, অস্ট্রেলিয়ার ক্লার্ক/হাসি, নিউজিল্যান্ডের রস টেইলর/উইলিয়ামসন, ইংল্যান্ডের নামে ট্রট/পিটারসেন, আর আমাদের নামে আশরাফুল/রকিবুল। কত সুন্দর কম্বিনেশন, আমাদের দলের সেরা নির্ভরযোগ্য ব্যাটসম্যান। একজন ২/৩ টা বল খেললে সবাই ভাবে আউট হয়নি এখনো!!!! ;) আরেকজন নামলে মনে হয় ক্রিকেট কি না জানি ভয়াবহ রকম কঠিন খেলা, ক্রিকেটে ৪/৬ মারে কি করে? :D

একটা পোষ্ট দিয়েছিলাম আশরাফুল আর শাহারিয়ার নাফিস কে নিয়ে Click This Link । জানি আশরাফুল এমন করবে, শুধু আমি না বাংলাদেশে যদি আমার মত ১ লক্ষ পাগলা ক্রিকেটপ্রেমী থাকে, তার সবাই ইতিমধ্যে বুঝে গেছে আশরাফুল নামক খেলোয়াড়ের কৃতিত্ব। ১ লক্ষ ক্রিকেটপ্রেমী বললাম, কারণ আমার মত এতো খেলা বা ক্রিকেটপ্রেমী খুব কম মানুষ আছে বলেই মনে করি। এতো কষ্ট হচ্ছে খেলার ফলাফল দেখে বলে বুঝাতে পারবো না। আশারাফুলের জায়গায় বাংলাদেরশের যেকোন একজন খেলোয়াড় (যারা গত লীগে ব্যাট্সম্যান হিসেবে খেলেছে) যদি খেলতো তাহলে বাংলাদেশ আজ জিততো বলে আমার বিশ্বাস। দলের একজন ব্যাট্সম্যান যদি আগে থেকেই আউট হবে/হয়ে গেছে বলে ধরে ম্যাচে নামা লাগে তাহলে খেলা হয় কি করে? :((

আমি ১০০% সিউর যে আশরাফুলের চেয়ে ভাল ব্যাটিং করে নাঈম ইসলাম, শুভাগত হোম, শাহারিয়ার নাফীস, জহুরুল ইসলাম, ফজলে রাব্বী, সাব্বির। এদের যে কাউকে দিয়ে আশরাফুল এবং রকিবুলকে রিপ্লেস করা যায়।

সত্যি বলতে কি, ১০০ রানে বাংলাদেশের ৫ উইকেট পড়ে গেলেও আমার বিশ্বাস ছিলো বাংলাদেশ জিতবে , কারণ আমি জানি শুধুই আমি জানি আশরাফুলের চেয়ে ভাল ব্যাট্সম্যান আমাদের টিমের সবাই। সবাই বলতে আমি সফিউল ইসলাম পর্যন্ত বুঝিয়েছি। একজন ব্যাট্সম্যান প্রতি ম্যাচে ৪ নং এ নেমেই যদি আউট হয়ে যায় তাহলে দলের মেরুদন্ড ভেঙ্গে যায়। কারণ অপেনিং জুটি অনেকসময় প্রথমেই ধাক্কা খেতে পারে, সেটিকে সামাল দেয় ৩/৪ এ নামা ব্যাট্সম্যানরা। সবাই সবদিন ভাল খেলে না, কিন্তু একজন যদি সবদিন খারাপ খেলে তাহলে দল তার ক্ষতিটা পুরণ করবে কিভবে? আর কত টেস্ট করা যায়, আর কত সুযোগ দেয়া যায়? ১৬৪ টি ম্যাচ খেলে ওর ব্যাটিং গড় ২৩, কেউ কি এমন প্রতিভাবান ব্যাট্সম্যান দেখেছেন কোন কালে?

আমি বলবো আমাদের অপেনিং জুটি এখন অনেক ভাল, ঠিক যেমনটি হওয়া উচিত তেমনটি, কারণ তামিম-ইমরুল জুটি ৫০/৬০ রানের আগে তেমন একটা ভাঙ্গে না, কিন্তু যখনি ওদের জুটিটা ভাঙ্গে তখনি বুঝি ৪ উইকেট গেল বলে, প্রহর গুনি সাকিব কখন ব্যাটিং এ আসবে আর হাল ধরবে।

দোয়া করি নির্বাচকদের মাথায় আল্লাহ একটু গবর দান করুন, কারণ গবর অনেক উর্বর শুকনো ছাই কিম্বা বালি অপেক্ষা।
সর্বশেষ এডিট : ০১ লা ডিসেম্বর, ২০১০ সন্ধ্যা ৬:০৭
১১টি মন্তব্য ১১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ১০ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫১



​একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন

শৃঙ্খল মুক্তি আমার

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

শৃঙ্খল মুক্তি আমার



ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

×