২ জন খেলোয়ারের ওডিআই পরিসংখান দিলাম, আপনাদের উপর ছেড়ে দিলাম কাকে দলে নেয়া উচিত আর কাকে বাদ দেয়া উচিত।
......... Mat Inns NORuns HS Ave .. BF ... SR . 100 . 50
ODIs 163 156 13 3354 109 23.45 4736 70.81 . 3 20
ODIs. 64 . 64 .. 5 1976 123* 33.49 2790 70.82 . 4 11
এই ২ টা পরিসংখ্যান দেখেন। বলুন তো কোন খেলোয়াড়টা বেশি ভাল? আপনাদের জন্য ধাঁধাঁ বলুন তো খেলোয়াড় ২ জন কে কে?
।
।
।
।
।
।
।
।
।
।
।
।
।
।
।
।
প্রথমজন আশরাফুল
দ্বিতীয় জন শাহরিয়ার নাফিস
কোন দিক দিয়েই আশরাফুল নাফিসের চেয়ে ভাল না, আশরাফুল খেলেছে নাফিসের চেয়ে ৯৯ টা ম্যাচ বেশি, অথচ নাফিসের সেন্চুরী ৪ টা আশরাফুলের ৩ টা। এভারেজ নাফিসের ৩৩ আশরাফুলের ২৩। আন্তর্জাতিক ক্রিকেটে ২৩ এভারেজ নিয়ে শুধুমাত্র ব্যাট্সম্যান হিসেবে ১৬৩ টি ম্যাচ খেলেছে এমন দ্বিতীয় কোন খেলোয়াড় আছে বলে আমার জানা নেই। অথচ সেই আশরাফুলকে আমরা ট্যালেন্টের দোহায় দিয়ে বারবার চান্স দিই। আর কত?
কোন একজন ব্লগার দেখলাম এবারের ঘরোয়া ক্রিকেটের যুক্তি দেখিয়ে বললো আশরাফুল ম্যান অব দা টুরনামেন্ট হয়েছে, ওকে দলে নেয়া যুক্তিযুক্ত হয়েছে। অন্য আরেকজন ব্লগারকে বলেছেন খেলার কোন খোঁজ রাখেন না। সেসব ব্লগারদের জন্য আমার এই পোষ্ট। যারা বাংলাদেশের ক্রিকেটের অনেক খোঁজ খবর রেখেও আশরাফুল বন্দনায় মগ্ন।
সর্বশেষ এডিট : ২৮ শে নভেম্বর, ২০১০ রাত ৮:৪৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



