শরীরের আঘাতের চেয়ে মনের আঘাত বড় ....

০১ লা সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১২:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
শরীরের ব্যাথা বড়; না মনের ব্যাথা - এ নিয়ে বিতর্ক থাকলেও সম্প্রতি এক গবেষণায় দেখা গেছে, শারীরিক আঘাতের চেয়ে মানসিক আঘাত অনেক বড় এবং তা মানুষের দীর্ঘদিন কষ্ট দেয়। যুগ যুগ ধরে মানুষ বিশ্বাস করে আসছে, লাঠি বা পাথরের আঘাতে শরীরের হাড় ভেঙ্গে যায়। আর হাড় ভেঙ্গে গেলে শরীর ব্যাথা হয়। ওই ব্যাথা মানুষকে ভীষণ কষ্ট দেয়; কিন্তু একদল গবেষক বলেছেন, হাড় ভেঙ্গে গেলে মানুষ কষ্ট পায় তার চেয়ে বেশি কষ্ট পায় কারো কথায় মানসিকভাবে আহত হলে।
ওই গবেষক দলের প্রধান ড.কিপ উইলিয়ামস বলেন, শারীরিক ও মানসিক উভয় ধরণের আঘাতেই মানুষ ব্যাথা পায়; কষ্ট অনুভব করে; কিন্তু একপর্যায়ে শরীরের ব্যাথা সেরে যায়। মানুষ তখন ওই ব্যাথা পাওয়ার কথা ভুলে যায়। ড.কিপ উইলিয়ামস বলেন, শারীরিক আঘাত কষ্ট দেয় একবার। আর মানসিক আঘাত কষ্ট দেয় বারবার। জীবনে কোনো একটি সময় মানসিক আঘাত পাওয়ার কথা মনে পড়লে মানুষ আবার একই ধরনের কষ্ট পায়। যুক্তরাষ্ট্রের পারভিউ বিশ্ববিদ্যালয়ের ড.কিপ উইলিয়ামসের সঙ্গে ওই গবেষণায় ছিলেন ম্যাককোয়ারি বিশ্ববিদ্যালয় এবং অষ্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলেস বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক ।
সূত্র : দৈনিক সমকাল
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

‘মরচুয়ারী’ শব্দটার সাথে এর প্রবেশ পথের পেছনের গাছপালাগুলো দেখে শান্ত, নিরবিলি পরিবেশের মিল খুঁজে পেলাম।
এর পূর্বের পর্বটি পড়তে পারবেন এখানেঃ
চলতি পথের গল্পঃ এক ‘মরচুয়ারী’র পথে দেখা কিছু...
...বাকিটুকু পড়ুনআদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

অন্তর্জাল থেকে নেওয়া।
রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় সারা দেশ শোকাহত। এতগুলো নিষ্পাপ প্রাণের মৃত্যু নিঃসন্দেহে অত্যন্ত বেদনাদায়ক...
...বাকিটুকু পড়ুন
প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier...
...বাকিটুকু পড়ুন
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ...
...বাকিটুকু পড়ুন
স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের...
...বাকিটুকু পড়ুন