আমার প্রিয় পোস্ট

এই পথে আলো জ্বেলে, এই পথেই পৃথিবীর ক্রমমুক্তি হবে

অতীতের একজন পিতা

১৩ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১১:১৪

শেয়ারঃ
0 0 0



ধূলি আর ধোঁয়ার কুয়াশায় মলিন আকাশটা
শহুরে আলোর হট্টগোলে জর্জরিত হয়তো -
কৃষ্ণপক্ষের ফালি চাঁদটা সরে গেছে
আকাশের একপাশে।
উদ্ধত টাওয়ারের মাথায়
লাল আলো - নাকি লোহিত বামন তারা সে এক?
ভ্রম হয়-

তবু একাকী উজ্জ্বলতায় একটি নক্ষত্র হয়তো চোখে পড়ে।
শরতের দক্ষিণ আকাশে।

তার এই আলোর যাত্রা শুরু হয়েছিলো
কত লক্ষ বছর আগে?
পৃথিবীতে হয়তো তখন নিয়ন্ডারথাল মানবের বিচরণ।
তাদের আকাশ চিরে ছায়াপথের দুধেল ধারা
আর তারা নিয়ে কত বিশ্ময় কল্পনা।
শিকারী কালপুরুষ, বৃহৎ ভল্লুক আর সিংহের
গভীর অরণ্য হয়ে যায় আকাশটা।
আরো কত ছবি ঐ আকাশের অবতল ক্যানভাসে
অবলীলাক্রমে সহজ সরলতায় সৃষ্টি করে চলেছে।

সেই নিয়ন্ডারথাল পিতার চোয়ালের ফসিল হাতে,
আমি আকাশে একটি উজ্বল তারা দেখি
সে তারা নিয়ে আসে অতীতের আলো।

মিরপুরের কবিতা সংলন "ডাক"-এ প্রকাশিত।

 

প্রকাশ করা হয়েছে: রাজনীতি  বিভাগে । সর্বশেষ এডিট : ২৭ শে সেপ্টেম্বর, ২০১১ বিকাল ৪:২৫ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

২. ১৩ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১:৩৩
ময়ুখ বলেছেন: মূল লেখাটি পড়িনি তবুও মনে হচ্ছে অনুবাদটি ভালো হয়েছে
কবিতাটির ভাব ও বক্তব্য বেশ ভালো লাগলো
৩. ২৮ শে সেপ্টেম্বর, ২০১১ সকাল ১০:৪২
স্বদেশ হাসনাইন বলেছেন: এটা কি অনুবাদ?

ভাল লাগল
২৮ শে সেপ্টেম্বর, ২০১১ রাত ৯:১৮

লেখক বলেছেন: নাহ।

 

মোট সময় লেগেছে ০.৯০৩১ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
সদস্য, অনুসন্ধিৎসু চক্র বিজ্ঞান সংগঠন
ছাত্র, অণুজীববিজ্ঞান

www.bigganblog.com

ac.arafatঅ্যাটgmail.com
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই