মনে রাখতেই হবে
আদিত্য অনীক
এ কথা তোমাকে মনে রাখতেই হবে
আমিও ছিলাম দেহে আর অনুভবে
শরীরের কূলে রক্তের উত্তাপে।
অন্তরা আত্মার মধ্যবিত্ত পাপে
ভিজেছ, ভিজিয়েছ ইচেছর বিকারে
দীপ জোছনায়, লীনা অন্ধকারে।
অসিদ্ধ বোধের দুরূহ গ্রন্থি ছিঁড়ে
চোখের কোটর লগ্ন স্বপ্নের শরীরে
ব্যতিহার বিগ্রহ সাজিয়েছ সযতনে
উপল প্রাচীর চিড়ে বাঁধিয়াছ নিপাতনে।
সুখভ্রষ্ট শোণিতের অসুয়া প্রবাহে
স্ফুরিত বিদ্রোহে দহিয়াছ দাবদাহে
কী করে ভুলবে তারে?
নিজে পুড়ে পুড়িয়েছ যারে
দৈহিক ইচেছর মধ্যাহ্ন প্রদাহে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




